স্পোর্টস ডেস্ক

আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানিয়েছেন নিউজিল্যান্ডের ব্যাটসম্যান কেইন উইলিয়ামসন । প্রায় ১৬ বছরের ক্যারিয়ার এবং ৩৭৮ আন্তর্জাতিক ম্যাচের পর ৩৫ বছর বয়সী এই ব্যাটার অবসরের সিদ্ধান্ত নেন। ইংল্যান্ডের বিপক্ষে চলমান সিরিজের প্রথম ম্যাচ লর্ডস টেস্টই তাঁর ক্যারিয়ারের শেষ আন্তর্জাতিক ম্যাচ হয়ে রইল।
সিরিজের মাঝপথে নিজের সিদ্ধান্তের কথা জানিয়ে এক বিবৃতিতে উইলিয়ামসন বলেন, ‘আমি বেশ কিছুদিন ধরে অবসরের কথা নিয়ে ভাবছিলাম। গত কয়েক দিনে বুঝতে পেরেছি সরে দাঁড়ানোর এটাই উপযুক্ত সময়। নিউজিল্যান্ডের হয়ে প্রতিটি ম্যাচে সর্বোচ্চটা উজাড় করে দিয়েছি। নিজের শর্তে আন্তর্জাতিক ক্রিকেট থেকে বিদায় নিতে পেরে নিজেকে ভাগ্যবান মনে করছি।‘
২০১০ সালের নভেম্বরে আহমেদাবাদে ভারতের বিপক্ষে সেঞ্চুরি দিয়ে টেস্ট ক্রিকেটে আগমনী বার্তা দিয়েছিলেন কেইন উইলিয়ামসন। নিউজিল্যান্ডের ক্রিকেট ইতিহাসের সর্বোচ্চ রান সংগ্রাহক হিসেবে তিনি ক্যারিয়ার শেষ করছেন। তিন ফরম্যাট মিলিয়ে ৪৮টি সেঞ্চুরিসহ করেছেন ১৯ হাজার ৩৪৬ রান।
১১০ টেস্টের ১৯৫ ইনিংসে ৫৪ দশমিক ০৬ গড়ে করেছেন ৯ হাজার ৫১৫ রান। রয়েছে ৩৩ সেঞ্চুরি ও ৩৮ হাফসেঞ্চুরি। ১৭৫ ওয়ানডের ১৬৭ ইনিংসে ৪৮ দশমিক ৬৯ গড়ে করেছেন ৭ হাজার ২৫৬ রান। করেছেন ১৫ সেঞ্চুরি ও ৪৭ হাফসেঞ্চুরি। টি-টোয়েন্টিতে ৯৩ ম্যাচের ৯০ ইনিংসে ৩৩ দশমিক ৪৪ গড় ও ১২৩ দশমিক ০৮ স্ট্রাইক রেটে করেছেন ২ হাজার ৫৭৫ রান।
নেতৃত্বের দিক থেকেও কেইন উইলিয়ামসন ছিলেন অনন্য ও সফল। কিউইদের হয়ে ৪০টি টেস্ট, ৯১টি ওয়ানডে এবং ৭৫টি টি-টোয়েন্টি ম্যাচে অধিনায়কত্ব করেছেন। তাঁর নেতৃত্বেই ২০১৯ ওয়ানডে বিশ্বকাপের ফাইনালে উঠেছিল নিউজিল্যান্ড এবং তিনি টুর্নামেন্টের সেরা খেলোয়াড় (প্লেয়ার অব দ্য টুর্নামেন্ট) হয়েছিলেন। এছাড়া ২০২১ সালে তাঁর অধিনায়কত্বেই ভারতকে হারিয়ে প্রথম বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ শিরোপাজয় করে নিউজিল্যান্ড। চারবার ‘স্যার রিচার্ড হ্যাডলি মেডেল’ জয়ী এই খেলোয়াড় ২০১৯ সালে আইসিসির বর্ষসেরা টেস্ট খেলোয়াড় পুরস্কার জিতেছেন।
উইলিয়ামসনের এই বিদায়ের পর নিউজিল্যান্ডের প্রধান কোচ রব ওয়াল্টার বলেন, ‘কেইন সবসময় দলকে সবার আগে অগ্রাধিকার দিয়েছেন। তার সিদ্ধান্তে কিছুটা হতাশ হলেও তিনি শান্তিতে বিদায় নিচ্ছেন, এটি স্বস্তির। কেইন একজন অসাধারণ খেলোয়াড়, দারুণ সহকর্মী।‘
কিংবদন্তি পেসার ও সাবেক অধিনায়ক স্যার রিচার্ড হ্যাডলি বলেন, ‘কেইন এই প্রজন্মের অন্যতম সেরা খেলোয়াড় হিসেবে ক্যারিয়ার শেষ করছেন। শারীরিক ও মানসিকভাবে নিজেকে সবসময় প্রস্তুত রাখাই ছিল তাঁর বড় গুণ। নিউজিল্যান্ডের ক্রিকেটে তার অবদান অবিস্মরণীয়।‘

.png)

ডারউইন টেস্টের তৃতীয় দিন শেষে নিজেদের দ্বিতীয় ইনিংসে ৪ উইকেটে ১৬১ রান করেছে অস্ট্রেলিয়া। প্রথম ইনিংসে ২২৮ রানের লিড নেওয়া বাংলাদেশ এখনো স্বাগতিকদের চেয়ে ৬৭ রানে এগিয়ে রয়েছে। শনিবার (১৫ আগস্ট) আগের দিনের ৬ উইকেটে ৩৫১ রান নিয়ে দিন শুরু করা বাংলাদেশ নিজেদের প্রথম ইনিংসে ৪২৬ রানে অলআউট হয়। তানজিদ হা
৭ ঘণ্টা আগে
ডারউইন টেস্টের প্রথম ইনিংসে ৪২৬ রানে অলআউট হয়েছে বাংলাদেশ। প্রথম ইনিংসে অজিদের ১৯৮ রানের জবাবে শনিবার (১৫ আগস্ট) তৃতীয় দিনে ব্যাট করতে নেমে ২২৮ রানের বিশাল লিড পায় বাংলাদেশ। জবাবে দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমে হাসান মাহমুদের পেসে শুরুতেই উইকেট হারিয়েছে অস্ট্রেলিয়া। আগের দিনের অপরাজিত দুই ব্যাটার
১১ ঘণ্টা আগে
ডারউইন টেস্টের তৃতীয় দিনে প্রথম সেশনেও স্বাগতিক অস্ট্রেলিয়ার বিরুদ্ধে আধিপত্য বজায় রেখেছে বাংলাদেশ। প্রথম ইনিংসে অজিদের ১৯৮ রানের জবাবে শনিবার (১৫ আগস্ট) তৃতীয় দিনের প্রথম সেশন শেষে ৮ উইকেটে ৪১৭ রান সংগ্রহ করেছে টাইগাররা। এর মাধ্যমে ২১৯ রানের বিশাল লিড পেয়েছে সফরকারীরা। আগের দিনের অপরাজিত দুই ব
১২ ঘণ্টা আগে
অস্ট্রেলিয়ার কঠিন কন্ডিশনে স্বাগতিক পেসারদের বাউন্স ও সুইং সামলে বাংলাদেশি ব্যাটসম্যানদের মধ্য প্রথম সেঞ্চুরি করলেন তানজিদ তামিম। এটি তাঁরও প্রথম টেস্ট সেঞ্চুরি। নিজের এ অর্জন মা-বাবাকে উৎসর্গ করেছেন তামিম।
১৪ আগস্ট ২০২৬