স্পোর্টস ডেস্ক

বায়ার্ন মিউনিখের বিপক্ষে ১-১ গোলে ড্র করেও চ্যাম্পিয়নস লিগের ফাইনালে জায়গা করে নিয়েছে প্যারিস সেন্ট জার্মেই (পিএসজি)। আজ বৃহস্পতিবার (৭ মে) বাংলাদেশ সময় রাত ১টায় জার্মানির মিউনিখের অ্যালিয়াঞ্জ অ্যারেনায় অনুষ্ঠিত ম্যাচের প্রথম লেগে নিজেদের মাঠে ৫-৪ ব্যবধানে জয়ের সুবাদে দুই লেগ মিলিয়ে ৬-৫ ব্যবধানে এগিয়ে থেকে ফাইনালে ওঠে লুইস এনরিকের শিষ্যরা। আগামী ৩০ মে হাঙ্গেরির বুদাপেস্টে শিরোপা লড়াইয়ে তারা মুখোমুখি হবে ইংলিশ ক্লাব আর্সেনালের।
ম্যাচের শুরুতেই বায়ার্ন সমর্থকদের স্তব্ধ করে দেয় পিএসজি। খেলার মাত্র ৩ মিনিটের মাথায় জর্জিয়ান ফুটবলার খুভিচা কভারাটসখেলিয়ার পাস থেকে ফরাসি ফুটবলার ওসমানে ডেম্বেলে গোল করে পিএসজিকে ১-০ ব্যবধানে এগিয়ে দেন। এই গোলের ফলে বায়ার্নকে ফাইনালে যেতে হলে অন্তত ৩ গোলের প্রয়োজন ছিল।
ম্যাচের প্রথমার্ধে পেনাল্টি না পাওয়ার ক্ষোভ ছিল বায়ার্ন শিবিরে। পিএসজির ডি-বক্সের ভেতর পর্তুগিজ ফুটবলার জোয়াও নেভেসের হাতে বল লাগলেও পর্তুগিজ রেফারি জোয়াও পিনহেইরো পেনাল্টির বাঁশি বাজাননি।
পুরো ম্যাচজুড়ে বায়ার্ন মিউনিখ আক্রমণের চেষ্টা করলেও, পিএসজির রক্ষণভাগ ভাঙতে বরাবরই ব্যর্থ হয়। তবে ম্যাচের ইনজুরি টাইমে (৯০+৪ মিনিটে) কানাডিয়ান ফুটবলার আলফনসো ডেভিসের এসিস্টে গোল করে ম্যাচে ১-১ সমতা ফেরান ইংলিশ ফুটবলার হ্যারি কেন। যেটি ছিল কেনের এবারের ক্লাব মৌসুমে ৫৫তম গোল। কিন্তু ততক্ষণে ম্যাচের অনেক দেরি হয়ে গেছে। সমতা ফিরলেও গোল ব্যবধানে পিছিয়ে থাকায় বিদায় নিতে হয় জার্মান চ্যাম্পিয়নদের।
আগামী ৩০ মে বুদাপেস্টে বাংলাদেশ সময় রাত ১০টায় আর্সেনালের বিপক্ষে শিরোপা ধরে রাখার মিশনে নামবে বর্তমান চ্যাম্পিয়ন পিএসজি।
বায়ার্ন মিউনিখ ১ : ১ পিএসজি (দুই লেগ মিলিয়ে পিএসজি ৬-৫ ব্যবধানে জয়ী)
গোলদাতা: ওসমানে ডেম্বেলে (৩'), হ্যারি কেন (৯০+৪')
শট: বায়ার্ন ১৫(৫): ১৫(৮) পিএসজি
পজিশন বায়ার্ন ৬২:৩২ পিএসজি

.png)

ডারউইন টেস্টের তৃতীয় দিন শেষে নিজেদের দ্বিতীয় ইনিংসে ৪ উইকেটে ১৬১ রান করেছে অস্ট্রেলিয়া। প্রথম ইনিংসে ২২৮ রানের লিড নেওয়া বাংলাদেশ এখনো স্বাগতিকদের চেয়ে ৬৭ রানে এগিয়ে রয়েছে। শনিবার (১৫ আগস্ট) আগের দিনের ৬ উইকেটে ৩৫১ রান নিয়ে দিন শুরু করা বাংলাদেশ নিজেদের প্রথম ইনিংসে ৪২৬ রানে অলআউট হয়। তানজিদ হা
৭ ঘণ্টা আগে
ডারউইন টেস্টের প্রথম ইনিংসে ৪২৬ রানে অলআউট হয়েছে বাংলাদেশ। প্রথম ইনিংসে অজিদের ১৯৮ রানের জবাবে শনিবার (১৫ আগস্ট) তৃতীয় দিনে ব্যাট করতে নেমে ২২৮ রানের বিশাল লিড পায় বাংলাদেশ। জবাবে দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমে হাসান মাহমুদের পেসে শুরুতেই উইকেট হারিয়েছে অস্ট্রেলিয়া। আগের দিনের অপরাজিত দুই ব্যাটার
১১ ঘণ্টা আগে
ডারউইন টেস্টের তৃতীয় দিনে প্রথম সেশনেও স্বাগতিক অস্ট্রেলিয়ার বিরুদ্ধে আধিপত্য বজায় রেখেছে বাংলাদেশ। প্রথম ইনিংসে অজিদের ১৯৮ রানের জবাবে শনিবার (১৫ আগস্ট) তৃতীয় দিনের প্রথম সেশন শেষে ৮ উইকেটে ৪১৭ রান সংগ্রহ করেছে টাইগাররা। এর মাধ্যমে ২১৯ রানের বিশাল লিড পেয়েছে সফরকারীরা। আগের দিনের অপরাজিত দুই ব
১২ ঘণ্টা আগে
অস্ট্রেলিয়ার কঠিন কন্ডিশনে স্বাগতিক পেসারদের বাউন্স ও সুইং সামলে বাংলাদেশি ব্যাটসম্যানদের মধ্য প্রথম সেঞ্চুরি করলেন তানজিদ তামিম। এটি তাঁরও প্রথম টেস্ট সেঞ্চুরি। নিজের এ অর্জন মা-বাবাকে উৎসর্গ করেছেন তামিম।
১৪ আগস্ট ২০২৬