স্ট্রিম প্রতিবেদক

এশিয়ান গেমসের বাছাইপর্বে উজবেকিস্তানকে হারিয়ে প্রথম আন্তর্জাতিক ম্যাচ জয়ের স্বাদ পেয়েছে বাংলাদেশ নারী হকি দল। শুক্রবার (২৪ এপ্রিল) জাকার্তার জিকেবি হকি ফিল্ডে অনুষ্ঠিত এই ম্যাচে ৩-২ গোলের ব্যবধানে জয় নিয়ে মাঠ ছাড়ে লাল-সবুজের প্রতিনিধিরা।
ম্যাচের প্রথম কোয়ার্টারের ১১ মিনিটে পেনাল্টি কর্নার থেকে রিমন সারিকার গোলে এগিয়ে যায় বাংলাদেশ। কিছুক্ষণ পরেই মেডিনাবোনু পেনাল্টি কর্নার থেকে গোল করে উজবেকিস্তানকে সমতায় ফেরান।
দ্বিতীয় কোয়ার্টারের ২৪ মিনিটে আক্তার কনার গোলে আবারও লিড পায় বাংলাদেশ। এরপর তৃতীয় কোয়ার্টারের ৪০ মিনিটে পেনাল্টি কর্নার থেকে রিয়া আইরিন গোল করলে ব্যবধান দাঁড়ায় ৩-১। শেষ কোয়ার্টারে উজবেকিস্তানের অধিনায়ক খায়দারোভা জুলখুমোর পেনাল্টি স্ট্রোক থেকে গোল করে ব্যবধান কমালেও ৩-২ গোলের জয় নিয়েই মাঠ ছাড়ে বাংলাদেশ।
ম্যাচ সেরা হওয়ার প্রতিক্রিয়ায় রিয়া আইরিন বলেন, ‘আজকের জয় ও ম্যাচ সেরা হতে পেরে আমি অনেক খুশি। সতীর্থদের দারুণ সাপোর্টের কারণেই এই জয় সম্ভব হয়েছে।’
এর আগে নিজেদের ইতিহাসের প্রথম আন্তর্জাতিক ম্যাচে চাইনিজ তাইপের বিপক্ষে ৫-৫ গোলে ড্র করেছিল বাংলাদেশ।

.png)

ডারউইন টেস্টের তৃতীয় দিন শেষে নিজেদের দ্বিতীয় ইনিংসে ৪ উইকেটে ১৬১ রান করেছে অস্ট্রেলিয়া। প্রথম ইনিংসে ২২৮ রানের লিড নেওয়া বাংলাদেশ এখনো স্বাগতিকদের চেয়ে ৬৭ রানে এগিয়ে রয়েছে। শনিবার (১৫ আগস্ট) আগের দিনের ৬ উইকেটে ৩৫১ রান নিয়ে দিন শুরু করা বাংলাদেশ নিজেদের প্রথম ইনিংসে ৪২৬ রানে অলআউট হয়। তানজিদ হা
৭ ঘণ্টা আগে
ডারউইন টেস্টের প্রথম ইনিংসে ৪২৬ রানে অলআউট হয়েছে বাংলাদেশ। প্রথম ইনিংসে অজিদের ১৯৮ রানের জবাবে শনিবার (১৫ আগস্ট) তৃতীয় দিনে ব্যাট করতে নেমে ২২৮ রানের বিশাল লিড পায় বাংলাদেশ। জবাবে দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমে হাসান মাহমুদের পেসে শুরুতেই উইকেট হারিয়েছে অস্ট্রেলিয়া। আগের দিনের অপরাজিত দুই ব্যাটার
১১ ঘণ্টা আগে
ডারউইন টেস্টের তৃতীয় দিনে প্রথম সেশনেও স্বাগতিক অস্ট্রেলিয়ার বিরুদ্ধে আধিপত্য বজায় রেখেছে বাংলাদেশ। প্রথম ইনিংসে অজিদের ১৯৮ রানের জবাবে শনিবার (১৫ আগস্ট) তৃতীয় দিনের প্রথম সেশন শেষে ৮ উইকেটে ৪১৭ রান সংগ্রহ করেছে টাইগাররা। এর মাধ্যমে ২১৯ রানের বিশাল লিড পেয়েছে সফরকারীরা। আগের দিনের অপরাজিত দুই ব
১২ ঘণ্টা আগে
অস্ট্রেলিয়ার কঠিন কন্ডিশনে স্বাগতিক পেসারদের বাউন্স ও সুইং সামলে বাংলাদেশি ব্যাটসম্যানদের মধ্য প্রথম সেঞ্চুরি করলেন তানজিদ তামিম। এটি তাঁরও প্রথম টেস্ট সেঞ্চুরি। নিজের এ অর্জন মা-বাবাকে উৎসর্গ করেছেন তামিম।
১৪ আগস্ট ২০২৬