স্ট্রিম প্রতিবেদক

নিউজিল্যান্ডের বিপক্ষে ওয়ানডে সিরিজে বোলিং নৈপুণ্যে আইসিসির এপ্রিল মাসের সেরা খেলোয়াড় হয়েছেন বাংলাদেশি পেসার নাহিদ রানা। বৃহস্পতিবার (১৪ মে) আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি) আনুষ্ঠানিকভাবে তাঁর নাম ঘোষণা করে।
নিউজিল্যান্ডের বিপক্ষে ঘরের মাঠে তিন ম্যাচের ওয়ানডে সিরিজে দুর্দান্ত পারফরম্যান্সের পুরস্কার পেলেন নাহিদ রানা। ওমানের জীতিন্দর সিং এবং সংযুক্ত আরব আমিরাতের অজয় কুমারকে পেছনে ফেলে ২০২৬ সালের এপ্রিল মাসের 'প্লেয়ার অব দ্য মান্থ' খেতাব জিতেছেন তিনি। গত বছর এপ্রিল মাসে মেহেদী হাসান মিরাজ এই খেতাব জেতার পর, দ্বিতীয় বাংলাদেশি পুরুষ ক্রিকেটার হিসেবে নাহিদ এই সম্মান পেলেন।
এপ্রিল মাসে কিউইদের বিপক্ষে ২-১ ব্যবধানে সিরিজ জয়ে নাহিদ রানার অগ্নিঝরা বোলিং ভূমিকা রেখেছিল। পুরো সিরিজে সর্বোচ্চ ৮ উইকেট শিকার করেন তিনি। বিশেষ করে মিরপুরের শেরেবাংলা স্টেডিয়ামে সিরিজের দ্বিতীয় ম্যাচে মাত্র ৩২ রান খরচ করে ৫ উইকেট নেন নাহিদ।
মাসসেরার স্বীকৃতির প্রতিক্রিয়ায় নাহিদ রানা বলেন, ‘আইসিসি প্লেয়ার অব দ্য মান্থ হওয়াটা আমার জন্য অসাধারণ একটি মুহূর্ত। বিশেষ করে ঘরের মাঠে দলের সিরিজ জয়ে অবদান রাখতে পেরে বেশি আনন্দিত। সতীর্থ ও সমর্থকদের কাছে আমি কৃতজ্ঞ।’

.png)

ডারউইন টেস্টে বাংলাদেশের কাছে ৯ উইকেটে হারের পর শেষ টেস্টে দলে পরিবর্তন এনেছে অস্ট্রেলিয়া। অফ-ফর্মে থাকা ওপেনার জেক ওয়েদারাল্ডের জায়গায় ব্যাটিং অলরাউন্ডার ম্যাট রেনশকে নেওয়া হয়েছে। মঙ্গলবার (১৮ আগস্ট) নতুন স্কোয়াড ঘোষণা করে ক্রিকেট অস্ট্রেলিয়া। গত মৌসুমে অ্যাশেজসহ ছয় ম্যাচে ২০.৩৮ গড়ে ২২৪ রান করা
১ ঘণ্টা আগে
পাকিস্তানের বিপক্ষে ঐতিহাসিক সাফল্য কিংবা অস্ট্রেলিয়ার মাটিতে অবিস্মরণীয় জয়- সব মিলিয়ে বাংলাদেশ ক্রিকেট যেন নতুন যুগে প্রবেশ করেছে। ক্রিকেটের এই সাফল্যকে আরও টেকসই করতে চান বিসিবি সভাপতি তামিম ইকবাল। আগামী ৫ থেকে ১০ বছরে বাংলাদেশে ক্রিকেটের শক্ত ভিত্তি গড়তে চান তিনি।
২১ ঘণ্টা আগে
ম্যানচেস্টার সিটির তারকা মিডফিল্ডার রদ্রিকে ৬৫ মিলিয়ন পাউন্ডে দলে ভেড়াচ্ছে স্প্যানিশ জায়ান্ট বার্সেলোনা। স্পেনের বিশ্বকাপজয়ী এই অধিনায়ক চার বছরের চুক্তিতে বার্সায় যোগ দেবেন। সোমবার (১৭ আগস্ট) যুক্তরাজ্যের সংবাদমাধ্যম বিবিসি স্পোর্টস জানায়, আগামী কয়েক দিনের মধ্যেই দলবদল চূড়ান্ত হবে। গত সপ্তাহে বার্
১৭ আগস্ট ২০২৬
চলতি ২০২৬-২৭ মৌসুমের পর ফুটবলে হয়তো আর দেখা যাবে না পর্তুগিজ তারকা ক্রিশ্চিয়ানো রোনালদোকে। রোববার (১৬ আগস্ট) যুক্তরাষ্ট্রভিত্তিক সাময়িকী ‘ভোগ-এ’ প্রকাশিত সাক্ষাৎকারে আগামী মৌসুম শেষে ফুটবলকে বিদায় জানানোর ইঙ্গিত দিয়েছেন সিআর-সেভেন। রোনালদো বলেন, ‘সম্ভবত এটিই ফুটবলে আমার শেষ বছর। আমি দারুণ ঐতিহ্য
১৭ আগস্ট ২০২৬