চিফ প্রসিকিউটরের বিশেষ উপদেষ্টার পদে থাকছেন না ক্যাডম্যানআন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটরের বিশেষ উপদেষ্টা পদে আর থাকছেন না যুক্তরাজ্যের বিশিষ্ট আইনজীবী ও আন্তর্জাতিক ফৌজদারি আইন বিশেষজ্ঞ টবি ক্যাডম্যান।
চানখারপুলে ছয় হত্যা মামলার রায় মঙ্গলবার, সরাসরি সম্প্রচার করবে বিটিভিজুলাই গণঅভ্যুত্থানের চূড়ান্ত ক্ষণে রাজধানীর চানখারপুল এলাকায় পুলিশের গুলিতে ছয়জনকে হত্যার দায়ে ডিএমপির সাবেক কমিশনার হাবিবুর রহমানসহ আটজনের বিরুদ্ধে দায়ের করা মানবতাবিরোধী অপরাধের মামলার রায় ঘোষণা করা হবে আগামীকাল মঙ্গলবার (২০ জানুয়ারি)।
জেআইসিতে গুম-নির্যাতন: হাসিনাসহ ১২ সেনা কর্মকর্তার বিরুদ্ধে সাক্ষ্যগ্রহণ শুরু আজপ্রতিরক্ষা গোয়েন্দা মহাপরিদপ্তরের (ডিজিএফআই) জয়েন্ট ইন্টারোগেশন সেল বা জেআইসিতে বছরের পর বছর আটকে রেখে গুম, নির্মম নির্যাতন ও মানবতাবিরোধী অপরাধের অভিযোগে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং সাবেক ও বর্তমান ১২ সেনা কর্মকর্তার বিরুদ্ধে আজ সোমবার (১৯ জানুয়ারি) থেকে সাক্ষ্যগ্রহণ শুরু হচ্ছে।
চায়না রাইফেলের গুলি সৈকতের কপাল ভেদ করে বেরিয়ে যায়: চিফ প্রসিকিউটরজুলাই গণ-অভ্যুত্থান চলাকালে রাজধানীর মোহাম্মদপুরে পুলিশের চায়না রাইফেলের গুলি মাহমুদুর রহমান সৈকতের কপাল ভেদ করে মাথার পেছন দিয়ে বেরিয়ে গিয়েছিল। রোববার (১৮ জানুয়ারি) আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে মোহাম্মদপুরের হত্যাযজ্ঞের বর্ণনা দিতে গিয়ে এই তথ্য তুলে ধরেন চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম।
জুলাই গণহত্যা মামলা: কাদের-সাদ্দামসহ ৭ জনের অভিযোগ গঠন বিষয়ে আদেশ বুধবারজুলাই গণ-অভ্যুত্থানকালে সংঘটিত মানবতাবিরোধী অপরাধ, হত্যার নির্দেশ ও উসকানিতে জড়িত থাকার অভিযোগে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরসহ সাত পলাতক আসামির বিরুদ্ধে অভিযোগ গঠন করা হবে কি না, সে বিষয়ে আদেশের জন্য আগামী বুধবার (২১ জানুয়ারি) দিন ধার্য করেছেন আদালত।
মোহাম্মদপুরে ৯ হত্যা: নানক-তাপসসহ ২৪ জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানাজুলাই গণঅভ্যুত্থানের সময় রাজধানীর মোহাম্মদপুরে ৯ জনকে হত্যায় ২৮ জনের বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের আনুষ্ঠানিক অভিযোগ আমলে নিয়েছেন আদালত। সাবেক বস্ত্রমন্ত্রী জাহাঙ্গীর কবির নানক, ডিএসসিসির তৎকালীন মেয়র শেখ ফজলে নূর তাপসসহ মামলার ২৪ আসামি পলাতক থাকায় গ্রেপ্তারি পরোয়ানাও জারি করা হয়।
জুলাই গণহত্যা: কাদের-সাদ্দামসহ আ.লীগের পলাতক ৭ নেতার বিরুদ্ধে অভিযোগ গঠনের শুনানি আজজুলাই গণঅভ্যুত্থান চলাকালে সংঘটিত মানবতাবিরোধী অপরাধ, হত্যার নির্দেশ ও উসকানির অভিযোগে আওয়ামী লীগের (বর্তমানে কার্যক্রম নিষিদ্ধ) সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের এবং ছাত্রলীগ (বর্তমানে নিষিদ্ধ সংগঠন) সভাপতি সাদ্দাম হোসেনসহ সাত পলাতক আসামির বিরুদ্ধে আজ রোববার (১৮ জানুয়ারি) আনুষ্ঠানিক অভিযোগ (ফরমাল চার্জ)
জুলাই অভ্যুত্থানে হত্যা ও লাশ গুম: সাবেক ডিএমপি কমিশনার হাবিবসহ ২৬ জনের বিরুদ্ধে প্রেপ্তারি পরোয়ানাজুলাই গণঅভ্যুত্থানে মুগ্ধসহ আন্দোলনকারীদের হত্যা ও লাশ গুমের ঘটনায় সাবেক সংসদ সদস্য মোহাম্মদ হাবিব হাসান এবং সাবেক ডিএমপি কমিশনার হাবিবুর রহমানসহ ২৬ জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল।
রিকশায় পতাকা বাঁধা নাফিজের নিথর দেহআসাদুজ্জামান কামালসহ ২২ জনের বিরুদ্ধে অভিযোগ আমলেজুলাই গণঅভ্যুত্থানের অন্যতম হৃদয়বিদারক দৃশ্য—রিকশায় নিথর পড়ে আছে কিশোর গোলাম নাফিজ, কপালে বাঁধা বাংলাদেশের জাতীয় পতাকা।
হাসিনার আমৃত্যু দণ্ডের বিরুদ্ধে আপিল শুনানি চেম্বার আদালতের কার্যতালিকায়জুলাই গণঅভ্যুত্থানে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালকে দেওয়া আমৃত্যু কারাদণ্ড চ্যালেঞ্জ করে প্রসিকিউশনের (রাষ্ট্রপক্ষ) করা আপিল শুনানির জন্য চেম্বার আদালতের কার্যতালিকায় উঠেছে।
সাংবাদিক নঈম নিজামসহ ৩ জনকে অব্যাহতিদৈনিক বাংলাদেশ প্রতিদিনের সাবেক সম্পাদক নঈম নিজাম, প্রকাশক ময়নাল হোসেন চৌধুরী এবং বাংলা ইনসাইডারের প্রধান সম্পাদক সৈয়দ বোরহান কবীরকে একটি মামলা থেকে অব্যাহতি দিয়েছেন আদালত।
আবু সাঈদ হত্যা মামলার যুক্তিতর্ক শুরু ২০ জানুয়ারিজুলাই গণ-অভ্যুত্থানের প্রথম শহীদ বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আবু সাঈদ হত্যার মামলার বিচার রায়ের পথে। এই মানবতাবিরোধী অপরাধের মামলায় যুক্তিতর্ক উপস্থাপনের জন্য আগামী ২০ জানুয়ারি দিন ধার্য করেছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল।
র্যাবের ‘আয়নাঘর’ পরিদর্শনে আইনজীবীদের অনুমতিক্ষমতাচ্যুত আওয়ামী লীগ শাসনামলে র্যাবের গুম ও নির্যাতনের ঘটনাস্থল হিসেবে পরিচিত টাস্কফোর্স ফর ইন্টারোগেশন সেল (টিএফআই) পরিদর্শনের অনুমতি পেয়েছেন আসামিপক্ষের আইনজীবীরা।
শতাধিক গুম-খুনে জিয়াউলের বিচার শুরুশতাধিক গুম ও খুনের মামলায় জাতীয় টেলিযোগাযোগ পর্যবেক্ষণ কেন্দ্রের (এনটিএমসি) সাবেক মহাপরিচালক মেজর জেনারেল (অব.) জিয়াউল আহসানের বিরুদ্ধে অভিযোগ (চার্জ) গঠন করেছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১।
জুলাই স্মৃতি জাদুঘর: গণহত্যার আলামত প্রদর্শনের অনুমতিজুলাই-আগস্টের গণহত্যা ও মানবতাবিরোধী অপরাধের মামলায় জব্দ করা আলামত ‘জুলাই গণ-অভ্যুত্থান স্মৃতি জাদুঘরে’ প্রদর্শনের অনুমতি দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। এর ফলে আন্দোলনে ব্যবহৃত অস্ত্র, গুলি এবং শহীদদের রক্তমাখা পোশাক দেখার সুযোগ পাবেন সাধারণ দর্শনার্থীরা।
কারফিউ দিয়ে গণহত্যা: অব্যাহতি আবেদন খারিজ, সালমান-আনিসুলের বিচার শুরুর আদেশজুলাই গণঅভ্যুত্থান দমনে কারফিউ জারি করে গণহত্যার উসকানি ও মানবতাবিরোধী অপরাধ সংঘটনের অভিযোগে সাবেক প্রধানমন্ত্রীর উপদেষ্টা সালমান এফ রহমান এবং সাবেক আইনমন্ত্রী আনিসুল হকের বিচার শুরুর আদেশ দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল।
নির্বাচন হলে বিচার হবে না—আসামিপক্ষ এমন আশায় আছে: চিফ প্রসিকিউটরকারাগারে ল্যাপটপ নিয়ে প্রবেশে বাধা এবং আসামির সঙ্গে ‘প্রিভিলেজড কমিউনিকেশন’ বা আইনি পরামর্শের সুযোগ না পাওয়ার অভিযোগ তুলেছেন সাবেক প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলকের আইনজীবী। অভিযোগ আমলে নিয়ে তাঁর বিরুদ্ধে অভিযোগ গঠনের শুনানি পিছিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল।