মানবতাবিরোধী অপরাধ: কামরুল ও মেননের বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ দাখিলচব্বিশের জুলাই-আগস্টে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ও গণ-অভ্যুত্থান চলছিল। সেই সময়ে সংঘটিত হত্যা ও মানবতাবিরোধী অপরাধের মামলায় প্রসিকিউশন আজ আনুষ্ঠানিক অভিযোগ দাখিল করেছে। এই মামলায় আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য অ্যাডভোকেট কামরুল ইসলাম ও ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেনন অভিযুক্ত হয়েছেন।
তাইম হত্যা: ‘এজাহারকারী সাক্ষী, সুরতহালকারী আসামি’, সিলেক্টিভ প্রসিকিউশনের অভিযোগজুলাই গণঅভ্যুত্থানে রাজধানীর যাত্রাবাড়ীতে কলেজ শিক্ষার্থী ইমাম হাসান তাইম হত্যা মামলায় পুলিশের ভূমিকা নিয়ে ‘সিলেক্টিভ প্রসিকিউশন’ বা বাছ-বিচারমূলক আচরণের অভিযোগ তুলেছে আসামিপক্ষ।
আশুলিয়ায় লাশ পোড়ানোর মামলা: রায় ৫ ফেব্রুয়ারিজুলাই গণঅভ্যুত্থানে সাভারের আশুলিয়ায় পুলিশ ভ্যানে লাশের স্তূপ করে পোড়ানোর ঘটনায় দায়ের হওয়া মানবতাবিরোধী অপরাধের মামলার রায় জানা যাবে আগামী বৃহস্পতিবার।
জাহাজ বাড়ি হত্যা: হাসিনাসহ ৮ জনের বিরুদ্ধে অভিযোগ দাখিলরাজধানীর কল্যাণপুরে আলোচিত জাহাজ বাড়ি বা তাজ মঞ্জিলে জঙ্গিবিরোধী অভিযানের নামে ৯ তরুণকে হত্যার ঘটনায় করা মানবতাবিরোধী অপরাধের মামলায় ক্ষমতাচ্যুত শেখ হাসিনাসহ আটজনের বিরুদ্ধে ফরমাল চার্জ (আনুষ্ঠানিক অভিযোগ) দাখিল করেছে প্রসিকিউশন।
আয়নাঘরে গুম ও নির্যাতন: দ্বিতীয় সাক্ষী হাসিনুরের অবশিষ্ট জেরা আজজয়েন্ট ইন্টারোগেশন সেন্টারে (জেআইসি) বা ‘আয়নাঘরে’ গুম ও নির্যাতনের ঘটনায় দায়ের করা মানবতাবিরোধী অপরাধের মামলায় আজ বুধবার (২৮ জানুয়ারি) দ্বিতীয় সাক্ষী সাবেক লেফটেন্যান্ট কর্নেল হাসিনুর রহমানের অবশিষ্ট জেরা অনুষ্ঠিত হবে।
চানখাঁরপুল হত্যা: মূল অপরাধীদের সাজা নিয়ে শহীদ পরিবারের অসন্তোষচানখাঁরপুলে জুলাই গণঅভ্যুত্থানে সংঘটিত হত্যাকাণ্ডের রায়ে মাঠ পর্যায়ের পুলিশ সদস্যদের ‘লঘু দণ্ড’ দেওয়ায় গভীর উদ্বেগ ও অসন্তোষ প্রকাশ করেছেন শহীদ পরিবারের সদস্যরা। তাঁরা রায় পুনর্বিবেচনা করতে ট্রাইব্যুনাল প্রশাসনকে স্মারকলিপি দিয়েছেন।
আবু সাঈদ হত্যা মামলার রায় যেকোনো দিনজুলাই গণঅভ্যুত্থানের প্রথম শহীদ রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের (বেরোবি) শিক্ষার্থী আবু সাঈদ হত্যার ঘটনায় করা মানবতাবিরোধী অপরাধের মামলার বিচারিক কার্যক্রম সমাপ্ত ঘোষণা করা হয়েছে।
ট্রাইব্যুনালের দ্বিতীয় রায়ে ডিএমপির সাবেক কমিশনারসহ তিনজনের মৃত্যুদণ্ডবৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনকে ঘিরে চব্বিশের জুলাই গণঅভ্যুত্থানে রাজধানীর চানখাঁরপুলে ছয় জনকে হত্যার ঘটনায় মানবতাবিরোধী অপরাধের মামলায় ডিএমপির সাবেক কমিশনার হাবিবুর রহমানসহ তিনজনকে মৃত্যুদণ্ডের রায় দিয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। এই মামলায় বাকি পাঁচ আসামিকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড ঘোষণা করেছেন
আয়নাঘরের দেয়ালে রক্তে লেখা ফোন নম্বর: ট্রাইব্যুনালে হাসিনুরের জবানবন্দিগুমের শিকার সাবেক লেফটেন্যান্ট কর্নেল হাসিনুর রহমানের বর্ণনায় কুখ্যাত ‘আয়নাঘর’ বা জয়েন্ট ইন্টারোগেশন সেলের (জেআইসি) ভয়াবহ চিত্র উঠে এসেছে। সেখানে কাটানো দেড় বছরের লোমহর্ষক বর্ণনা দিয়েছেন তিনি। আদালতকে হাসিনুর জানিয়েছেন, তাঁকে যে কক্ষে রাখা হয়েছিল তার দেয়ালে রক্ত দিয়ে মোবাইল নম্বর লেখা ছিল।
আবু সাঈদ হত্যা: সিসিটিভি ফুটেজ দেখিয়ে ভিসি হাসিবুরসহ ৩০ আসামির সর্বোচ্চ শাস্তি চাইল রাষ্ট্রপক্ষজুলাই গণঅভ্যুত্থানের প্রথম শহীদ রংপুরের শিক্ষার্থী আবু সাঈদ হত্যা মামলায় রাষ্ট্রপক্ষের (প্রসিকিউশন) আইনগত যুক্তিতর্ক উপস্থাপন শেষ হয়েছে। শুনানিতে ঘটনার সময়ের সিসিটিভি ফুটেজ ট্রাইব্যুনালে প্রদর্শন করে বেরোবির তৎকালীন উপাচার্য হাসিবুর রশীদসহ ৩০ আসামির সর্বোচ্চ শাস্তি দাবি করেছে প্রসিকিউশন।
কাদের-সাদ্দামসহ পলাতক সাত নেতার বিচার শুরু, ‘উসকানি ও রাজনৈতিক সিদ্ধান্তে’ হত্যাযজ্ঞের অভিযোগজুলাই গণঅভ্যুত্থানে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের অভিযোগে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের, সাবেক তথ্য প্রতিমন্ত্রী মোহাম্মদ আলী আরাফাত ও ছাত্রলীগ সভাপতি সাদ্দাম হোসেনসহ সাত পলাতক নেতার বিচার শুরুর আদেশ দিয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল।
রাষ্ট্রপতির বিশেষ আদেশে সাজা স্থগিত: ট্রাইব্যুনালে ফাঁসির আসামি আজাদের আত্মসমর্পণপলাতক অবস্থায় ফাঁসির রায় হয়েছিল ঠিক এক যুগ আগে। দীর্ঘ সময় পর সেই দণ্ড কার্যকরের প্রক্রিয়াটি রাষ্ট্রপতির নির্বাহী আদেশে স্থগিত করা হয়েছে। এই ঘটনাটি ছিল নজিরবিহীন।
ইন্টারনেট শাটডাউন করে হত্যায় সহায়তা: জয় ও পলকের বিচার শুরুইন্টারনেট সংযোগ বিচ্ছিন্ন করে যোগাযোগ ব্যবস্থা অচল করা এবং ডিজিটাল মাধ্যমে উসকানি দিয়ে হত্যাযজ্ঞে সহায়তার অভিযোগে মানবতাবিরোধী অপরাধের মামলায় সাবেক প্রধানমন্ত্রীর ছেলে ও তৎকালীন আইসিটি উপদেষ্টা সজীব ওয়াজেদ জয় এবং সাবেক আইসিটি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলকের বিরুদ্ধে অভিযোগ গঠন করেছেন ট্রাইব্যুনাল।
১৩ বছর পর ট্রাইব্যুনালে ফাঁসির দণ্ডপ্রাপ্ত আবুল কালাম আযাদের আত্মসমর্পণকাকতালীয়ভাবে ২০১৩ সালের ২১ জানুয়ারি যেদিন তাঁর বিরুদ্ধে ফাঁসির রায় ঘোষিত হয়েছিল, ঠিক ১৩ বছর পর সেই একই তারিখে (২১ জানুয়ারি) তিনি ট্রাইব্যুনালে আত্মসমর্পণ করলেন।
আশুলিয়ায় লাশ পোড়ানো মামলার রায় যেকোনো দিনজুলাই গণঅভ্যুত্থানের সময় সাভারের আশুলিয়ায় ছয়জনের লাশ পোড়ানোসহ সাতজনকে হত্যার ঘটনায় হওয়া মানবতাবিরোধী অপরাধের মামলায় যুক্তিতর্ক শেষ হয়েছে। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ মামলাটি এখন রায়ের জন্য অপেক্ষমাণ (সিএভি) রেখেছেন।
চানখারপুলে ছয় হত্যা: ট্রাইব্যুনালে রায় ঘোষণার নতুন তারিখ নির্ধারণরাজধানীর চানখারপুলে জুলাই অভ্যুত্থানকালে ছয়জনকে হত্যার ঘটনায় দায়ের করা মামলার রায় আজ ঘোষিত হয়নি। রায় প্রস্তুত না থাকায় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ নতুন তারিখ নির্ধারণ করেছেন। আগামী ২৬ জানুয়ারি এই রায় ঘোষণা করা হবে। মানবতাবিরোধী অপরাধের অভিযোগে এই মামলাটি করা হয়েছিল।
ট্রাইব্যুনালের দ্বিতীয় রায় আজ, সরাসরি দেখাবে বিটিভিজুলাই গণ-অভ্যুত্থানে শেখ হাসিনা সরকারের পতনের দিন রাজধানীর চানখারপুলে সংঘটিত হত্যাযজ্ঞ ও মানবতাবিরোধী অপরাধের মামলায় ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) সাবেক কমিশনার হাবিবুর রহমানসহ আট আসামির রায় আজ মঙ্গলবার (২০ জানুয়ারি) ঘোষণা করা হবে।