গোপালগঞ্জে ব্যাডমিন্টন খেলা কেন্দ্র করে কিশোরের মারধরে স্কুলছাত্র খুনগোপালগঞ্জের মুকসুদপুরে মঙ্গলবার রাতে খেলায় জয়-পরাজয়কে কেন্দ্র করে মধ্যে স্কুলছাত্র ইয়াসিন শেখকে কিল-ঘুসি ও ব্যাট দিয়ে আঘাত করে একই পাড়ার বাসিন্দা আরেক কিশোর। এতে আহত ইয়াসিন উন্নত চিকিৎসার জন্য রাজধানীতে নেওয়ার পথে তার মৃত্যু হয় আজ বুধবার ভোরের দিকে।
গোপালগঞ্জে কোটালীপাড়া থানায় ককটেল নিক্ষেপ, ৩ পুলিশ কনস্টেবল আহতগোপালগঞ্জের কোটালীপাড়া থানায় ও উপজেলা পরিষদে ককটেল নিক্ষেপ করেছে দুষ্কৃতিকারীরা। ককটেল বিস্ফোরণে আহত হয়েছেন ৩ পুলিশ সদস্য। সোমবার রাত সোয়া ১০টার দিকে থানায় ককটেল হামলার ঘটনা ঘটে। এর আগে রাত ৯টার দিকে কোটালীপাড়া উপজেলা পরিষদের ছাদে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে।
গোপালগঞ্জের দুই স্থানে মহাসড়কে অবরোধ, পুলিশ দেখে দৌড়জুলাইয়ে ছাত্র-জনতার আন্দোলনের সময় মানবতাবিরোধী অপরাধের মামলায় শেখ হাসিনাসহ তিন আসামির বিরুদ্ধে রায় ঘোষণা হচ্ছে আজ সোমবার (১৭ নভেম্বর)। এই রায়কে কেন্দ্র করে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ‘কমপ্লিট শাটডাউন’ কর্মসূচির সমর্থনে আজ সকালে গোপালগঞ্জ সদর ও কাশিয়ানীতে মহাসড়ক অবরোধ করা হয়েছে।
গোপালগঞ্জে সন্ত্রাসী বিরোধী ৪ মামলায় আসামি ৯১০, মহাসড়কে গাছ ফেলে অবরোধআদালতে কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের ডাকা গত বৃহস্পতিবার (১৩ নভেম্বর) ‘ঢাকা লকডাউন’ কর্মসূচিকে ঘিরে গোপালগঞ্জে সন্ত্রাস বিরোধী আইনে তিন থানায় চারটি মামলা হয়েছে। এতে আসামি করা হয়েছে ৯১০ জনকে।
গোপালগঞ্জে গণপূর্ত বিভাগ ও গ্রামীণ ব্যাংকে পেট্রোল বোমা নিক্ষেপগোপালগঞ্জের গণপূর্ত বিভাগ ও গ্রামীণ ব্যাংকের একটি শাখায় পেট্রোল বোমা নিক্ষেপের ঘটনা ঘটেছে। দুর্বৃত্তদের নিক্ষেপ করা পেট্রোল বোমায় আগুন লেগে পুড়ে গেছে গণপূর্ত বিভাগের একটি পিক-আপভ্যানের বেশ কিছু অংশ।
যেভাবে এক বাজার এলাকাতেই শেখ পরিবার কিনেছে হিন্দুদের ১৫ একর জমিআজকের ভিডিওতে আমরা দেখব, শেখ পরিবারের আরেক সদস্য, শেখ হাসিনার বোন শেখ রেহানা কেমন করে গোপালগঞ্জে দরিদ্র হিন্দুদের কাছ থেকে চাঞ্চল্যকরভাবে বিপুল পরিমাণ জমি কিনেছেন।
গোপালগঞ্জে সহিংসতা: তদন্ত কমিশনের মেয়াদ বাড়ল ৩০ সেপ্টেম্বর পর্যন্তগোপালগঞ্জে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) পদযাত্রা কর্মসূচিতে হামলা ও সহিংসতার ঘটনায় গঠিত তদন্ত কমিশনের মেয়াদ আবারও বাড়ানো হয়েছে। মন্ত্রিপরিষদ বিভাগ গতকাল বৃহস্পতিবার (৪ সেপ্টেম্বর) রাতে এক প্রজ্ঞাপন জারি করে এ মেয়াদ বাড়িয়েছে। বার্তা সংস্থা ইউএনবি এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে।
গোপালগঞ্জে পথসভায় যা বললেন গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুর২২ আগস্ট প্রথমবারের মতো গোপালগঞ্জে পথসভায় অংশ নেন তিনি। সভার বক্তব্যে বলেন, পুরনো রাজনৈতিক বন্দোবস্তের মধ্য দিয়ে নির্বাচন হলে নতুন বাংলাদেশ বিনির্মাণ করা সম্ভব নয়। তিনি আরও বলেন, নির্বাচনে নতুন বন্দোবস্ত নিয়ে আমরা আলোচনা করছি, দ্বি-কক্ষ বিশিষ্ট সংসদ হবে, উচ্চ কক্ষ পিআর পদ্ধতিতে হবে।
পথসভায় যা বললেন গণঅধিকার পরিষদ-এর সভাপতি নুরুল হক নুর২২ আগস্ট প্রথমবারের মতো গোপালগঞ্জে পথসভায় অংশ নেন তিনি। সভার বক্তব্যে বলেন, পুরনো রাজনৈতিক বন্দোবস্তের মধ্য দিয়ে নির্বাচন হলে নতুন বাংলাদেশ বিনির্মাণ করা সম্ভব নয়। তিনি আরও বলেন, নির্বাচনে নতুন বন্দোবস্ত নিয়ে আমরা আলোচনা করছি, দ্বি-কক্ষ বিশিষ্ট সংসদ হবে, উচ্চকক্ষ পিআর পদ্ধতিতে হবে।
৫ আগস্ট ২০২৪ হাসিনার পতনের দিনে কেমন ছিল গোপালগঞ্জএদিকে শেখ হাসিনার পতনের এক বছর পরও গোপালগঞ্জ মাঠে পুরোপুরি তৎপর হতে পারেনি জেলা বিএনপি ও জামায়াত ইসলামী। ছাত্র-জনতার গণঅভ্যুত্থানের প্রথম বর্ষপূর্তিতে গোপালগঞ্জে গণমছিল করেছে দল দুটি।
সেনাবাহিনী কোন রাজনৈতিক দলকে বিশেষ সুবিধা দেয় না : সেনাসদর‘গোপালগঞ্জে এনসিপি নেতাদের জীবননাশের হুমকি ছিল বলেই সেনাবাহিনী তাঁদের নিরাপত্তা দিয়েছে। আমরা প্রাণ রক্ষার উদ্দেশ্যে ওই পদক্ষেপ নিয়েছিলাম।'
গোপালগঞ্জে মৃত্যুপরিবারের দাবি মৃতদেহ সরিয়ে নিতে বাধ্য করেছে কর্তৃপক্ষ, সরকার বলছে ভিন্ন কথাগোপালগঞ্জে জাতীয় নাগরিক পার্টির সমাবেশকে কেন্দ্র করে ১৬ জুলাই স্থানীয় লোকজনের সঙ্গে আইন প্রয়োগকারী সংস্থা ও সশস্ত্র বাহিনীর সংঘর্ষে নিহত পাঁচ ব্যক্তির ওপর থেকে মানুষের মনোযোগ ধীরে ধীরে সরে গেছে।
গোপালগঞ্জে সহিংসতার ঘটনা তদন্তে ৬ সদস্যের কমিশন গঠনগোপালগঞ্জে সাম্প্রতিক সহিংসতার ঘটনা তদন্তে ছয় সদস্যের কমিশন গঠন করা হয়েছে। বাংলাদেশ সুপ্রিম কোর্টের সাবেক বিচারপতি ড. মো. আবু তারিককে সভাপতি করে এই তদন্ত কমিশন গঠন করে প্রজ্ঞাপন জারি করা হয়েছে। বাংলাদেশ সংবাদ সংস্থা (বাসস) আজ শনিবার এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে।
গোপালগঞ্জে সহিংসতানিহতের পাঁচ দিন পর ময়নাতদন্তের জন্য তিনজনের লাশ উত্তোলনসংঘর্ষে নিহত দীপ্ত সাহাসহ চারজনের লাশ ময়নাতদন্ত ছাড়াই দাফন ও শেষকৃত্য করা হয়। তবে সোমবার তিনজনের সুরতহাল প্রতিবেদন শেষে ময়নাতদন্তের জন্য মরদেহ গোপালগঞ্জ জেনারেল হাসপাতালে পাঠানো হয়।
গোপালগঞ্জে পাঁচ দিন পর জনজীবনে ফিরছে স্বাভাবিকতাপাঁচ দিনে কয়েক দফায় ১৪৪ ধারা ও কারফিউ কাটিয়ে রবিবার (২০ জুলাই) রাত থেকে স্বাভাবিক হতে শুরু করেছে গোপালগঞ্জের পরিবেশ। তবে শহর ও গ্রামের মানুষের মধ্যে রয়ে গেছে গ্রেপ্তারের আতঙ্ক।
ময়নাতদন্ত ছাড়া লাশ হস্তান্তরের অভিযোগ সম্পূর্ণ ভিত্তিহীন ও অসত্যনিহত ব্যক্তিদের স্বজনেরা দাবি করছেন, মরদেহের ময়নাতদন্ত করা হয়নি এবং হাসপাতাল কর্তৃপক্ষ ইচ্ছাকৃতভাবে ময়নাতদন্ত ছাড়াই মরদেহগুলো হস্তান্তর করেছে। এ দাবি সত্য নয় বলে বিবৃতি দিয়েছে গোপালগঞ্জ জেনারেল হাসপাতাল কর্তৃপক্ষ।
গোপালগঞ্জে গণগ্রেপ্তার করা হচ্ছে না: স্বরাষ্ট্র উপদেষ্টাগোপালগঞ্জে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী গণগ্রেপ্তার করছে না। বরং যারা অপরাধী, তাঁদেরকেই গ্রেপ্তার করা হচ্ছে।