তারেক রহমান গোপালগঞ্জের উন্নয়ন কর্মকাণ্ড নিয়ে কার্পণ্য করবেন না: এস এম জিলানীগোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় বিভিন্ন দপ্তরের কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় সভায় সংসদ সদস্য এস এম জিলানী বলেছেন, ‘প্রধানমন্ত্রী তারেক রহমান ঘোষণা করেছেন, গোপালগঞ্জ তাঁর দেশেরই একটি জেলা। অন্য ৬৪ জেলার মতো সব সুযোগ-সুবিধা ভোগ করবে এই জেলা।’
নিয়ন্ত্রণ হারিয়ে ট্রাকের নিচে মোটরসাইকেল, দুই শিক্ষার্থী নিহতগোপালগঞ্জের মুকসুদপুরে সড়ক দুর্ঘটনায় দশম শ্রেণির দুই শিক্ষার্থী নিহত হয়েছে। মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) দুপুরে ঢাকা-খুলনা মহাসড়কের রিশাতলা এলাকায় এই দুর্ঘটনা ঘটে। এই ঘটনায় এলাকায় ও সহপাঠীদের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে।
অসাম্প্রদায়িক ও দুর্নীতিমুক্ত টুঙ্গিপাড়া-কোটালীপাড়া গড়তে চাই: এস এম জিলানীগোপালগঞ্জ-৩ (টুঙ্গিপাড়া ও কোটালীপাড়া) আসনে সদ্য জয় পাওয়া সংসদ সদস্য (এমপি) এস এম জিলানী। তিনি বলেছেন, ‘আগামী দিনে একটি সাম্য, মানবিক, অসাম্প্রদায়িক, দুর্নীতি ও মাদকমুক্ত টুঙ্গিপাড়া-কোটালীপাড়া গড়তে চাই। এজন্য আমি এলাকার সব মানুষের সর্বাত্মক সহযোগিতা কামনা করি।’
জমি নিয়ে বিরোধপ্রতিপক্ষের হামলা, ছেলেকে বাঁচাতে প্রাণ গেল মায়েরগোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় জমি নিয়ে বিরোধের জেরে নাহিদা বেগমকে (৫০) পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে। এ সময় আহত হয়েছেন তাঁর ছেলে মহিবুল্লাহ ওস্তা (২২)।
আমি নির্বাচনে না এলে সংখ্যালঘু সম্প্রদায় কেন্দ্রে যেত না: গোবিন্দ প্রামাণিকটুঙ্গিপাড়ায় বঙ্গবন্ধুর সমাধিসৌধ কমপ্লেক্স গেটে প্রার্থনা শেষে বাংলাদেশ জাতীয় হিন্দু মহাজোটের মহাসচিব গোবিন্দ চন্দ্র প্রামাণিক বলেছেন, ‘আমি নির্বাচনে না আসলে সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষ ভোটকেন্দ্রে যেত না। যাতে সবাই ভোটকেন্দ্রে যায় এবং সবাইকে ভোটের উৎসবে শামিল করার জন্য মূলত আমার নির্বাচনে আসা।’
গোপালগঞ্জে জেলা ও দায়রা জজের বাসভবনে ককটেল হামলাগোপালগঞ্জ জেলা ও দায়রা জজের সরকারি বাসভবনে ককটেল নিক্ষেপ করেছে অজ্ঞাতনামা দুর্বৃত্তরা। বুধবার (২৮ জানুয়ারি) দিবাগত রাত পৌনে ১০টার দিকে এ হামলার ঘটনা ঘটে। ককটেল বিস্ফোরণের বিকট শব্দে পুরো শহর কেঁপে ওঠে এবং স্থানীয় বাসিন্দাদের মধ্যে তীব্র আতঙ্ক ছড়িয়ে পড়ে।
গোপালগঞ্জে বাবরপুত্র হুমায়ুনের ‘রাজত্ব’আমবাগানের পেছনে বিস্তীর্ণ ফসলের ক্ষেত। তারপর বিশাল এলাকার একপাশে একাধিক ঘানি থেকে মাড়াই হচ্ছে তেল। অন্য পাশে গবাদি পশুর খামার; মাছের ঘের। সঙ্গে মুরগি ও বিদেশি কুকুরের বাণিজ্যিক ফার্ম। গোপালগঞ্জের কাশিয়ানীর তারাইল ইউনিয়নের রাতইলে প্রায় ১০০ বিঘা জমিতে চলছে বিশাল এই কর্মযজ্ঞ।
ইঁদুর মারতে টানা তারে বিদ্যুৎস্পৃষ্টে দাদি-নাতির মৃত্যু, বাঁচাতে গিয়ে প্রাণ গেল প্রতিবেশীরওগোপালগঞ্জের কাশিয়ানীতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে এক শিশুসহ তিনজন নিহত হয়েছে। শনিবার (১৭ জানুয়ারি) সন্ধ্যায় কাশিয়ানী উপজেলার তেঁতুলিয়া গ্রামে এ ঘটনা ঘটে।
গোপালগঞ্জে আ.লীগ ছাড়ার হিড়িক, কারণ 'পরিস্থিতি'গোপালগঞ্জে আওয়ামী লীগের রাজনীতি থেকে পদত্যাগের হিড়িক পড়েছে। মাত্র ২৪ ঘণ্টার ব্যবধানে জেলার টুঙ্গিপাড়া ও মুকসুদপুর উপজেলায় দলটির মোট ১৩ জন নেতাকর্মী একযোগে পদত্যাগ করেছেন। ‘ব্যক্তিগত কারণ’ ও ‘রাজনৈতিক পরিস্থিতি’র কথা বলে তৃণমূল পর্যায়ের নেতাদের এই গণ-পদত্যাগ এখন টক অব দ্য টাউন।
নিখোঁজের ২১ দিন পর কবরস্থানে মিলল ব্যবসায়ীর মাটিচাপা দেওয়া লাশগোপালগঞ্জে নিখোঁজের ২১ দিন পর সদর উপজেলার খাগাইল গ্রামের একটি কবরস্থান থেকে মাটিচাপা দেওয়া অবস্থায় মোবাইল ব্যবসায়ী মিজান মোল্লার (৪৮) গলিত লাশ উদ্ধার করেছে পুলিশ। শনিবার সন্ধ্যায় লাশটি উদ্ধার হয় বলে জানিয়েছেন গোপালগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাহ আলম।
ভূমধ্যসাগরে ট্রলারডুবিভূমধ্যসাগরে ট্রলার ডুবে গোপালগঞ্জের দুই তরুণের মৃত্যু, নিখোঁজ ৬অবৈধপথে ইতালি যাওয়ার সময় ভূমধ্যসাগরে ট্রলারডুবিতে গোপালগঞ্জের মুকসুদপুর উপজেলার দুই তরুণের মৃত্যু হয়েছে। এই ঘটনায় উপজেলার ননীক্ষির ইউনিয়নের পশ্চিম লওখন্ডা গ্রামের পাঁচজনসহ আরও ছয় যুবক নিখোঁজ রয়েছেন। মৃতদের বাড়িতে এখন শোকের মাতম চলছে।