স্ট্রিম সংবাদদাতা

জুলাইয়ে ছাত্র-জনতার আন্দোলনের সময় মানবতাবিরোধী অপরাধের মামলায় শেখ হাসিনাসহ তিন আসামির বিরুদ্ধে রায় ঘোষণা হচ্ছে আজ সোমবার (১৭ নভেম্বর)। এই রায়কে কেন্দ্র করে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ‘কমপ্লিট শাটডাউন’ কর্মসূচির সমর্থনে আজ সকালে গোপালগঞ্জ সদর ও কাশিয়ানীতে মহাসড়ক অবরোধ করা হয়েছে। নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের নেতাকর্মীরা এই অবরোধ করেন বলে জানিয়েছে পুলিশ। তবে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর উপস্থিতিতে পালিয়ে যায় তারা।
কাশিয়ানী ও সদর থানা-পুলিশ সূত্রে জানা গেছে, আজ সোমবার সকালে সদর উপজেলার ডুম দিয়া এলাকায় মহাসড়ক অবরোধের চেষ্টা করে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের নেতাকর্মীরা। একইভাবে সকাল পৌনে ৮টার দিকে গোপালগঞ্জের কাশিয়ানীতে গাছের গুঁড়ি ফেলে মহাসড়কে অবরোধ ও বিক্ষোভ করেন তারা। পরে পুলিশ গাছের গুঁড়ি সরিয়ে যান চলাচলের স্বাভাবিক করে।
কাশিয়ানীর তিলছড়া বাজার এলাকায় ঢাকা-খুলনা মহাসড়ক অবরোধ করায় মহাসড়কের দুই পাশে যানবাহন আটকা পড়ে। অবরোধ কর্মসূচির এ দৃশ্য ভিডিও করে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ছড়িয়ে দেয় তারা। পরে খবর পেয়ে কাশিয়ানী থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছালে পালিয়ে যায় তারা।
স্থানীয় বাসিন্দারা জানান, সকাল পৌনে ৮টার দিকে উপজেলার তিলছড়া বাজার সংলগ্ন ঢাকা-খুলনা মহাসড়কে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের কিছু লোকজন সড়কের পাশে রাখা গাছের গুড়ি ফেলে ২০ মিনিটের মতো মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করে। এ সময় মহাসড়কের দুই পাশে বেশ কিছু যানবাহন আটকা পড়ে।
কাশিয়ানী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামাল হোসেন বলেন, ‘কয়েকজন লোক রাস্তায় উঠে অবরোধের চেষ্টা করেছিল। পুলিশের উপস্থিতি টের পেয়ে পালিয়ে যায় তারা। তবে তারা অবরোধ কর্মসূচি সফল করতে পারেনি।’
জেলার পুলিশ সুপার (এসপি) মো. মিজানুর রহমান জানান, আজ সকালে জেলার সদর উপজেলার ডুমদিয়া এলাকায় মহাসড়ক অবরোধের চেষ্টা করে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের নেতাকর্মীরা। তবে পুলিশের উপস্থিতি টের পেয়ে সেখান থেকে পালিয়ে যান তাঁরা।

.png)
-64ec3b.jpeg)
অর্থনৈতিক ও প্রশাসনিক ধ্বংসস্তূপ থেকে দেশকে পুনর্গঠনে বর্তমান সরকার দিন-রাত নিরলসভাবে কাজ করে যাচ্ছে। তবে মাত্র ছয় মাস বয়সী একটি গণতান্ত্রিক সরকারের পক্ষে রাতারাতি সব সংকট জাদু দিয়ে সমাধান করা অবাস্তব বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
৩০ মিনিট আগে
সাতক্ষীরার তালায় চিকিৎসক দেখানোর কথা বলে নিয়ে গৃহবধূকে দলবদ্ধ ধর্ষণের অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় গতকাল শুক্রবার রাতে দুই যুবক ও তাদের সহযোগী এক নারীর বিরুদ্ধে তালা থানায় মামলা করেছেন ভুক্তভোগী।
৪১ মিনিট আগে-9002dc.jpeg)
সংসারের অভাব দূর করার লক্ষ্যে সীতাকুণ্ডের ফেরদৌস স্টিল শিপব্রেকিং ইয়ার্ডে চাকরি নিয়েছিলেন গাইবান্ধার রানা মিয়া (২৩) ও খোকন মিয়া (২৬)। কিন্তু শুক্রবার (১৪ আগস্ট) সকালে গ্যাস বিষক্রিয়ার ঘটনায় প্রাণ হারান তারা। দুজনের মৃত্যুর মধ্য দিয়ে শেষ হয়ে গেল দুটি পরিবারের স্বচ্ছলতায় ফেরার আশা।
১ ঘণ্টা আগে
রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) ১৫ আগস্ট উপলক্ষে শিক্ষার্থীদের জন্য ভোজের আয়োজন করা হয়েছে। ভোজে গরুর নাম ‘বাকশাল’ রেখে জবাই করা হয়। রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (রাকসু) সাধারণ সম্পাদক (জিএস) সালাহউদ্দিন আম্মারের নেতৃত্বে হওয়া এ আয়োজন ঘিরে সমালোচনা দেখা দিয়েছে।
২ ঘণ্টা আগে