ব্রাহ্মণবাড়িয়ায় ছাত্রদলে যোগ দিলেন শতাধিক ‘জুলাই যোদ্ধা’ব্রাহ্মণবাড়িয়ায় জুলাই গণঅভ্যুত্থানে অংশ নেওয়া শতাধিক শিক্ষার্থী জাতীয়তাবাদী ছাত্রদলে যোগদান করেছেন। শনিবার (১০ জানুয়ারি) বিকেলে শহরের শহীদ ধীরেন্দ্রনাথ দত্ত ভাষা চত্বরে জেলা ছাত্রদল আয়োজিত এক অনুষ্ঠানে তাঁরা আনুষ্ঠানিকভাবে দলে যোগ দেন।
২০ বোতল মদসহ আটক জাবি শিক্ষার্থীকে বহিষ্কারফজলে আজওয়াদ মীর মশাররফ হোসেন হলের আবাসিক ছাত্র। তবে তিনি নিজ হলে না থেকে অবৈধভাবে কাজী নজরুল ইসলাম হলের ৭২৩ নম্বর কক্ষে অবস্থান করছিলেন। তিনি গত হল সংসদ নির্বাচনে ছাত্রদলের প্যানেল থেকে সমাজসেবা সম্পাদক পদে নির্বাচনে অংশ নেন।
খালেদা জিয়ার মাগফিরাত কামনায় ছাত্রদলের মিলাদসাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনা করে আলোচনা সভা ও মিলাদ মাহফিলের আয়োজন করেছে ছাত্রদল। শুক্রবার (২ জানুয়ারি) বিকেল ৫টায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র শিক্ষক কেন্দ্রে আলোচনা সভা ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়।
ঢাবিতে তারেক রহমানকে জাতীয় পতাকা হাতে স্বাগত জানাবে ছাত্রদল: নাছিরতারেক রহমানের আগমন উপলক্ষে টিএসসি এলাকায় অবস্থান নেন ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রদলের নেতাকর্মীরা। সংগঠনের সভাপতি গণেশ চন্দ্র রায় সাহস ও সাধারণ সম্পাদক নাহিদুজ্জামান শিপনের নেতৃত্বে তারা রাজু ভাস্কর্যের পাদদেশে অবস্থান করেন।
ভোলায় ছাত্রদল নেতাকে কুপিয়ে হত্যাভোলায় ছাত্রদল নেতা সিফাত হাওলাদারকে (২১) কুপিয়ে হত্যা করা হয়েছে। নিহত সিফাত সদর উপজেলার রাজাপুর ইউনিয়ন ছাত্রদলের সাবেক সহসভাপতি ছিলেন। তিনি বিএনপির যুগ্ম সম্পাদক ও ৯ নম্বর ওয়ার্ড বিএনপির সম্পাদক ক্লোজার বাজার এলাকার বাসিন্দা আলাউদ্দিন হাওলাদারের ছেলে।
রাকসু জিএস সালাউদ্দিন আম্মারের আচরণ সন্ত্রাসী কর্মকাণ্ডের শামিল: ছাত্রদল‘এমন আচরণ শিক্ষার পরিবেশের জন্য মারাত্মক হুমকি এবং একজন ছাত্রনেতার কাছ থেকে এটি অগ্রহণযোগ্য ও অছাত্রসুলভ।’ একজন ছাত্রনেতা হিসেবে বারবার শিক্ষকদের সঙ্গে অশোভন ও মারমুখী আচরণ সন্ত্রাসী কর্মকাণ্ডের শামিল বলেও উল্লেখ করা হয়েছে ছাত্রদলের বিবৃতিতে।
‘মব-সন্ত্রাস প্রতিহত করতে সর্বশক্তি প্রয়োগ করবে ছাত্রদল’‘মব সন্ত্রাস প্রতিহত করতে ছাত্রদল সর্বশক্তি প্রয়োগ করবে’ বলে হুঁশিয়ারি দিয়েছেন ছাত্রসংগঠনটির সভাপতি রাকিবুল ইসলাম রাকিব। এসময় তিনি বলেন, ‘আজ ধর্মের নামে বিভেদ করা হচ্ছে, তারা ইসলামকে বিভক্ত করতে চায়। তারা সার্টিফিকেট দেয়—কারা ভালো মুসলিম, কারা ভালো মুসলিম না।’
ওসমান হাদি হত্যার বিচারের দাবিতে রাজপথে ছাত্রদলইনকিলাব মঞ্চের মুখপাত্র ও ঢাকা-৮ আসনের সম্ভব্য প্রার্থী শরিফ ওসমান হাদি হত্যার বিচারের দাবিতে রাজপথে নেমেছে জাতীয়তাবাদী ছাত্রদল। বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) রাতে ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় তাৎক্ষণিক মিছিল ও বিক্ষোভ সমাবেশ করেছে সংগঠনটির বিশ্ববিদ্যালয় শাখা।
হাদির মৃত্যুতে উত্তাল দেশ, বিক্ষোভ থেকে বিচার দাবিইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদির মৃত্যুর খবরে দেশের বিভিন্ন স্থানে প্রতিবাদ বিক্ষোভ হয়েছে। হত্যাকারীদের বিচারের দাবিতে রাজধানীর শাহবাগ ও উত্তরার মুগ্ধ চত্বরে বিক্ষোভ করেন জুলাই মঞ্চের কর্মী-সমর্থকরা।
স্বাধীনতাবিরোধীদের নিঃশর্ত ক্ষমা চাওয়ার দাবিতে সাতক্ষীরায় ছাত্রদলের গণস্বাক্ষরমহান মুক্তিযুদ্ধে পাকিস্তানি ও তার এ দেশীয় দোসর রাজাকার-আলশামসসহ সব স্বাধীনতাবিরোধী শক্তির নিঃশর্ত ক্ষমা চাওয়ার দাবি জানিয়েছে সাতক্ষীরা শহর ছাত্রদল। এই দাবিতে সাতক্ষীরায় গণস্বাক্ষর কর্মসূচি পালন করেছে। আজ বুধবার (১৭ ডিসেম্বর) দুপুর ১টায় শহরের শহিদ আব্দুর রাজ্জাক পার্কে এই কর্মসূচির আয়োজন করে তারা।
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়বুদ্ধিজীবী হত্যাকাণ্ডে পাকিস্তানি বাহিনীর সংশ্লিষ্টতা ‘অবান্তর’ বললেন চবির উপ-উপাচার্য, ছাত্রদলের প্রতিবাদউপ-উপাচার্যের বক্তব্যের তীব্র প্রতিবাদ জানিয়ে তাঁর পদত্যাগ দাবি করেছে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদল। উপ-উপাচার্যকে অবিলম্বে বক্তব্য প্রত্যাহার করে নিঃশর্ত ক্ষমা চাওয়ারও আহ্বান জানিয়েছে সংগঠনটি।
রাবিতে বিজয় ফিস্ট না হওয়ায় ছাত্রদলের নিন্দামহান বিজয় দিবসে ঐতিহ্যবাহী বিজয় ফিস্ট আয়োজন না করায় রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি) প্রশাসনের প্রতি তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল, রাজশাহী বিশ্ববিদ্যালয় শাখা। রবিবার (১৪ ডিসেম্বর) রাতে এক বিবৃতিতে সংগঠনটি এ প্রতিবাদ জানায়।
কমিটি গঠনে আর্থিক লেনদেনের অভিযোগ ‘উদ্দেশ্যপ্রণোদিত’ দাবি বেরোবি ছাত্রদলেরবেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় (বেরোবি) শাখা ছাত্রদলের কমিটি গঠনে আর্থিক লেনদেনের অভিযোগকে ‘উদ্দেশ্যপ্রণোদিত’ ও ‘অপপ্রচার’ বলে দাবি করেছেন সংগঠনটির নেতারা।
নরসিংদী আদালত প্রাঙ্গণে ছাত্রদল নেতাকে প্রতিপক্ষের মারধরনরসিংদীতে হাজিরা দিতে গিয়ে আদালত প্রাঙ্গণে প্রতিপক্ষের লোকজনের মারধরে এক পৌর ছাত্রদল নেতা আহত হয়েছেন। আজ বৃহস্পতিবার (২০ নভেম্বর) দুপুর ১২টার দিকে আদালত ভবনের নিচতলায় সিডিআর কক্ষের সামনে এই ঘটনা ঘটে।
ছাত্র-সংসদে ভরাডুবির পর আরও নিষ্প্রভ ছাত্রদলদেশের চারটি পাবলিক বিশ্ববিদ্যালয়ে ছাত্র-সংসদ নির্বাচনে ভরাডুবি হয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের। ডাকসু, জাকসু, চাকসু ও রাকসুর ভোটে শীর্ষ দুই পদের কোনটিতেই জিততে পারেনি বিএনপির ছাত্র সংগঠনটির প্রার্থীরা। নির্বাচনের পর যেখানে ঘুরে দাঁড়ানোর কথা, সেখানে আরও যেন নিষ্ক্রিয় হয়েছে সংগঠনটি।
খাগড়াছড়িতে ছাত্রদলে যোগ দিলেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ৩৬ নেতাকর্মীখাগড়াছড়ির গুইমারা উপজেলায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ৩৬ জন নেতাকর্মী বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলে যোগ দিয়েছেন। শুক্রবার (৩১ অক্টোবর) বিকাল ৪টার দিকে উপজেলা অডিটোরিয়ামে আয়োজিত এক সভায় তারা আনুষ্ঠানিকভাবে ছাত্রদলে যোগদান করেন।
চট্টগ্রামে যুবদল-ছাত্রদলের দুই পক্ষের গোলাগুলি, নিহত ১চট্টগ্রাম নগরের বাকলিয়ায় যুবদল-ছাত্রদলের দুই পক্ষের মধ্যে সংঘর্ষে এক ছাত্রদল কর্মী নিহত হয়েছেন। এ ঘটনায় অন্তত ১৮ জন আহত হয়েছেন। মঙ্গলবার ভোরে বাকলিয়া এলাকার এক্সেস রোডে এই সংঘর্ষের ঘটনা ঘটে।