চুয়াডাঙ্গায় বিষাক্ত অ্যালকোহলে ৬ মৃত্যু১০ দিন পর কবর থেকে ৪ মরদেহ তুলে ময়নাতদন্তচুয়াডাঙ্গায় ‘বিষাক্ত অ্যালকোহল’ পানে ছয়জনের মৃত্যুর দশ দিন পর চারজনের মরদেহ কবর থেকে তুলে ময়নাতদন্ত করা হয়েছে। আদালতের নির্দেশে গতকাল মঙ্গলবার (২১ অক্টোবর) সকাল ৮টা থেকে একে একে তাঁদের মরদেহ তোলা হয়। পরে চুয়াডাঙ্গা সদর হাসপাতালের মর্গে ময়নাতদন্ত শেষে বিকেলেই নিজ পরিবারের কাছে তাঁদের মরদেহ হস্তান্তর
ইতালি যাত্রায় নিখোঁজ হবিগঞ্জের ৩৫ তরুণ, গ্রামে সিন্ডিকেট, ফেসবুকে প্রচারচলতি বছরের ১ অক্টোবর লিবিয়া প্রবাসী মো. হাসান আশরাফ (সামায়ূন) ওরফে হাসান মোল্লা নামে একজনের ফেসবুক অ্যাকাউন্টে পোস্ট করা ভিডিও ফুটেজ থেকে ঘটনা সামনে আসা শুরু হয়। হাসানের বাড়ি হবিগঞ্জের আজমিরীগঞ্জ উপজেলার পশ্চিমভাগ গ্রামে।
চুয়াডাঙ্গায় অ্যালকোহলে ৬ মৃত্যু দাফনের ১০ দিন পর কবর থেকে তোলা হলো ৪ মরদেহচুয়াডাঙ্গায় ‘অ্যালকোহল’ পানে ছয়জনের মৃত্যুর দশ দিন পর চারজনের মরদেহ কবর থেকে তোলা হয়েছে। আদালতের নির্দেশে আজ মঙ্গলবার (২১ অক্টোবর) সকালে তাঁদের মরদেহ তোলা হয়। পরে ময়নাতদন্তের জন্য মরদেহগুলো চুয়াডাঙ্গা সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়।
রাবির চিকিৎসা মনোবিজ্ঞান বিভাগে কমপ্লিট শাটডাউন ঘোষণাবৈষম্যমূলক নিয়োগ বিজ্ঞপ্তি সংশোধন করাসহ তিন দফা দাবিতে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) চিকিৎসা মনোবিজ্ঞান বিভাগ কমপ্লিট শাটডাউন ঘোষণা করেছেন বিভাগটির শিক্ষার্থীরা।
এ কে আজাদের ওপর হামলার ঘটনায় সংবাদ সম্মেলনফরিদপুরে আওয়ামী দোসরদের পুনর্বাসনে সহযোগিতা করছে পুলিশ: নায়াব ইউসুফনায়াব ইউসুফ বলেন, ‘ফরিদপুরের মাটিতে আওয়ামী দুঃশাসনের আমল নতুন রূপে শুরু হয়েছে। ’২৪ পরবর্তী বাংলাদেশে এসেও অত্যান্ত দুঃখের সাথে বলতে হচ্ছে, ফরিদপুরের পুলিশ প্রশাসন এই সব আওয়ামী দোসরদের পুনঃবাসনের লক্ষ্যে সার্বিকভাবে সহযোগিতা করে যাচ্ছে।’
পাংশায় মহাসড়কে র্যাব পরিচয়ে পিকআপ ভ্যানের মুরগি ছিনতাইরাজবাড়ীর পাংশায় আঞ্চলিক মহাসড়কে র্যাব পরিচয়ে পিকআপ ভ্যান থামিয়ে মুরগি ছিনতাইয়ের অভিযোগ পাওয়া গেছে। আজ মঙ্গলবার (২১ অক্টোবর) ভোর রাত ৪টার দিকে রাজবাড়ী-কুষ্টিয়া আঞ্চলিক মহাসড়কের মৈশালা বাসস্ট্যান্ড এলাকায় এ ঘটনা ঘটেছে। এ ঘটনায় দুপুরে অজ্ঞাতনামা চৌদ্দজনের বিরুদ্ধে পাংশা মডেল থানায় লিখিত অভিযোগ করেছেন
আইকিউএয়ার-এর প্রতিবেদন৯ বছরে নির্মল শহর থেকে সব চেয়ে দূষিত বাতাস রাজশাহীসুইজারল্যান্ডভিত্তিক প্রতিষ্ঠান আইকিউএয়ার-এর প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, সোমবার রাজশাহীর বাতাস ছিল দেশের আটটি বিভাগীয় শহরের মধ্যে সবচেয়ে দূষিত। অথচ ৯ বছর আগে বাতাসে ক্ষতিকর ধূলিকণা কমানোর জন্য বিশ্বসেরার খেতাব পেয়েছিল এই শহর।
নোয়াখালীতে শিবির-বিএনপির সংঘর্ষ, আহত ৪০নোয়াখালী সদর উপজেলার একটি মসজিদের ভেতর ছাত্রশিবিরের সংগঠনিক কার্যক্রম চালানোকে কেন্দ্র করে বিএনপির নেতা-কর্মীদের সঙ্গে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে উভয় পক্ষের অন্তত ৪০ জন আহত হওয়ার খবর পাওয়া গেছে।
ফরিদপুরে আগুনে পুড়ল বাজারের ২০টি দোকানফরিদপুরের বোয়ালমারী উপজেলার কাদিরদি বাজারে অগ্নিকাণ্ডে ২০টি দোকান পুড়ে গেছে। তবে খবর দেওয়ার প্রায় এক ঘণ্টা পর বোয়ালমারী ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে বলে অভিযোগ করেছেন ওই এলাকার সাবেক এক ইউপি সদস্য।
শাহজালালে আগুন: সৈয়দপুর বিমানবন্দরে আটকা পড়েছেন ৪ শতাধিক যাত্রীহযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের আগুন লাগার ঘটনায় স্থগিত রয়েছে সব রুটের বিমান চলাচল। এতে সৈয়দপুর বিমানবন্দরে আটকা পড়েছেন ঢাকাগামী ছয়টি ফ্লাইটের প্রায় চার শতাধিক যাত্রী।
দিনাজপুর সীমান্তে বিজিবি-গ্রামবাসীর সংঘর্ষে আহত অর্ধশতাধিক, ৮ বিজিবি সদস্য প্রত্যাহারদিনাজপুরের বিরামপুর সীমান্তে এক ব্যক্তিকে আটকের পর মারধরের অভিযোগকে কেন্দ্র করে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) সঙ্গে গ্রামবাসীর সংঘর্ষে নারী ও শিশুসহ অন্তত ৫০ জন আহত হয়েছেন। এ ঘটনার পর আজ শুক্রবার সকালে সংশ্লিষ্ট সীমান্তচৌকির (বিওপি) আট বিজিবি সদস্যকে প্রত্যাহার করা হয়েছে।
জুলাই বিপ্লবে যারা অপরাধ করেছে, তাদের বিচারে সরকার প্রতিশ্রুতিবদ্ধ: অ্যাটর্নি জেনারেলজুলাই বিপ্লবের সময় অপরাধের সঙ্গে জড়িতদের বিচার করতে সরকার জাতির কাছে প্রতিশ্রুতিবদ্ধ বলে জানিয়েছেন অ্যাটর্নি জেনারেল মো. আসাদুজ্জামান। আজ শুক্রবার (১৭ অক্টোবর) সকালে ঝিনাইদহের শৈলকুপায় জিয়া সাইবার ফোর্স আয়োজিত আলোচনা সভা শেষে সাংবাদিকদের এ কথা বলেন তিনি।
চট্টগ্রামে পোশাক কারখানায় ভয়াবহ আগুন, নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ১৪ ইউনিটচট্টগ্রাম রপ্তানি প্রক্রিয়াকরণ অঞ্চলের (সিইপিজেড) আল হামিদ টেক্সটাইল নামে একটি ৯তলা পোশাক কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার (১৬ অক্টোবর) দুপুর ২টার দিকে কারখানাটির মধ্যতলায় আগুনের সূত্রপাত হয়।
ত্রিপুরায় পিটিয়ে-তীর মেরে হবিগঞ্জের তিনজনকে হত্যাত্রিপুরা রাজ্যের খোয়াই এলাকার কারেঙ্গিছড়া দিয়ে সোমবার ভারতে প্রবেশ করেন হবিগঞ্জের তিনজন। ওই স্থানটি সীমান্তের শূন্যলাইন থেকে ৪-৫ কিলোমিটার ভারতের অভ্যন্তরে। গরু চোর সন্দেহে তাদের মারধর ও তীর মেরে হত্যা করে সেখানকার স্থানীয়রা।
ভারতীয় ‘প্রতারকের’ ফাঁদে সুনামগঞ্জের তরুণী, উদ্ধার করল র্যাবভারতের নাগরিকের প্রেমের প্রলোভনে পাচারের শিকার হতে যাওয়া সুনামগঞ্জের এক তরুণীকে উদ্ধার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)-৯। ব্রাহ্মণবাড়িয়ার একটি আবাসিক হোটেল থেকে মঙ্গলবার বিকেলে তাঁকে উদ্ধার করা হয়।
ভিডিও ভাইরালতানোরে শিক্ষককে মারধরের পর কোচিং সেন্টার বন্ধ করলেন কয়েকজনতানোরে কোচিং সেন্টারের গিয়ে শিক্ষককে চড়-থাপ্পড়ের ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। মারধর করা ওই যুবকেরা আগে আওয়ামী যুবলীগ করলেও বর্তমানে যুবদলের নেতা পরিচয় দিচ্ছেন বলে জানিয়েছেন ভুক্তভোগী।
সুন্দরগঞ্জ উপসর্গ লুকাচ্ছেন অ্যানথ্র্যাক্স আক্রান্তরা, পশুর তুলনায় ভ্যাকসিন কমসুন্দরগঞ্জে অ্যানথ্রাক্সের উপসর্গবাহী ব্যক্তির সংখ্যা বাড়ছে। তবে চিকিৎসকদের কাছে উপসর্গ লুকানো চেষ্টা করছেন তাঁরা। এদিকে ৮০ পয়সা মূল্যের প্রতিটি টিকা (ভ্যাকসিন) ২০ টাকা পর্যন্ত নেওয়া হচ্ছে বলে অভিযোগ করেছেন পশুখামারিরা।