মাউন্ট মানাসলু হিমালয়ের বিশালতায় ঘেরা পৃথিবীর অষ্টম উচ্চতম শৃঙ্গ। এটি শুধু পর্বত নয়, আধ্যাত্মিক সৌন্দর্যের প্রতীক। সংস্কৃত ‘মানস’ থেকে মানাসলু শব্দের উৎপত্তি। যার আক্ষরিক অর্থ ‘আত্মার পর্বত’। এই নামের সার্থকতা খুঁজে পাওয়া যায় পর্বতটির শান্ত অথচ গম্ভীর রূপে। নেপালের গোর্খা জেলায় সমুদ্রপৃষ্ঠ থেকে ৮ হাজার ১৬৩ মিটার উচ্চতা নিয়ে দাঁড়িয়ে আছে মানাসলু।
১৯৫৬ সালে শৃঙ্গটি প্রথম জয় করেন জাপানি অভিযাত্রী তোশিও ইমানিশি এবং নেপালি শেরপা গয়ালজেন নরবু। মানাসলু দুর্গম আর বিপজ্জনক তুষারধসের জন্য পরিচিত। তবে, সাধারণ পর্যটকদের কাছে এর ‘সার্কিট ট্রেকিং’ খুবই রোমাঞ্চকর। প্রাচীন তিব্বতি সংস্কৃতি, বৌদ্ধ মঠ আর তুষার চিতার মতো দুর্লভ বন্য প্রাণীর বিচরণ মানাসলুকে দিয়েছে আলাদা মহিমা।
২০২৫ সালের সেপ্টেম্বরে কৃত্রিম অক্সিজেন ছাড়াই মাউন্ট মানাসলু আরোহণ করেন বাংলাদেশের এভারেস্টজয়ী পর্বোতারোহী বাবর আলী। মানাসলু আরোহণের সময় ছবিগুলো তাঁরই তোলা।
বাবর আলী

















.png)

বাতাসে নোনা জলের গন্ধ। সাগরে রুপালি ইলিশের হাতছানি। শুরু হয়ে গেছে ইলিশের ভরা মৌসুম। জেলেপল্লিগুলোতে লেগেছে উৎসবের হাওয়া। চট্টগ্রামের ফিসারিজ ঘাটে পা রাখলেই এখন চোখে পড়ে জেলেদের কর্মযজ্ঞ। ঘাটের ধারে সারি সারি নোঙর করা ট্রলার আর নৌকা।
২৯ জুলাই ২০২৬
নদীর নাম সন্ধ্যা। নদীর বুকজুড়ে সারি সারি নৌকা। কোথাও গাছের গুঁড়ির স্তুপ, কোথাও সদ্য কাটা সেগুনের গন্ধ, কোথাও আবার কাঠে ঠকঠক হাতুড়ির শব্দ। সন্ধ্যা নদীর জল এখানে শুধু স্রোত বয়ে নেয় না, বহন করছে শত বছরের বাণিজ্য।
২৬ জুলাই ২০২৬
ভারী বর্ষণ ও উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলের কারণে করতোয়া নদীতে তীব্র স্রোতের সৃষ্টি হয়েছে। দিনাজপুরের ঘোড়াঘাট উপজেলায় এখন ভয়াবহ রূপ ধারণ করেছে নদীভাঙন।
২৩ জুলাই ২০২৬
বান্দরবানে গত এক সপ্তাহের টানা বৃষ্টি ও পাহাড়ি ঢলে তলিয়ে গিয়েছিল অনেক বাড়িঘর ও সড়ক। পানি নেমে যাওয়ার পর চোখে পড়ে বিপুল পরিমাণ ক্ষতির চিহ্ন। অনেক বসতঘর এখনো বসবাসের উপযোগী নয়।
১৭ জুলাই ২০২৬