তারেক রহমানের নিরাপত্তা চাইলেন অস্ট্রেলীয় এমপি আবেগাল বয়েডবাংলাদেশের আসন্ন জাতীয় সংসদ নির্বাচন ঘিরে প্রার্থীদের নিরাপত্তা নিয়ে উদ্বেগ প্রকাশের পাশাপাশি বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নিরাপত্তা জোরদারের আহ্বান জানিয়েছেন অস্ট্রেলিয়ার সংসদ সদস্য অ্যাবিগেল বয়েড।
নির্বাচনী আচরণবিধি পোস্টার নিষিদ্ধ, অনলাইন প্রচারণায় নতুন নিয়মবাংলাদেশের নির্বাচনী ইতিহাসে এবারই প্রথম ভোটের প্রচারণায় পোস্টার নিষিদ্ধ করা হয়েছে। নির্বাচন কমিশন (ইসি) ঘোষিত আচরণবিধি ২০২৫–এ বিলবোর্ডের সীমা, অনলাইন প্রচারণার নিয়ম, ড্রোন ও কৃত্রিম বুদ্ধিমত্তা ব্যবহারের নিষেধাজ্ঞা, এবং পরিবেশবান্ধব প্রচারণার নির্দেশনা অন্তর্ভুক্ত করা হয়েছে।
নিউইয়র্কের পর সিয়াটলে সমাজতান্ত্রিক কেইটি উইলসনের জয়আমেরিকার রাজনীতির গতিপথ বদলে দেওয়ার মতো এক আরেক ঐতিহাসিক নির্বাচনের সাক্ষী হলো যুক্তরাষ্ট্রের শহর সিয়াটল। বড় প্রযুক্তি সংস্থাগুলোর টাকা আর করপোরেট শক্তির পৃষ্ঠপোষকতাকে বুড়ো আঙুল দেখিয়ে সিয়াটলের নতুন মেয়র নির্বাচিত হয়েছেন ৪৩ বছর বয়সী সমাজতান্ত্রিক জননেত্রী কেইটি উইলসন।
হঠাৎ বাংলাদেশে প্রতিবেশী তিন রাষ্ট্রের প্রভাবশালী ইসলামপন্থী নেতারাভারত, পাকিস্তান ও নেপালের বেশ কয়েকজন প্রভাবশালী ধর্মীয় বক্তা এবং বিভিন্ন সংগঠনের শীর্ষ নেতা এখন বাংলাদেশে। তাঁরা এসেছেন ঢাকাসহ দেশের বিভিন্ন জেলায় সমাবেশে যোগ দিতে। এমন সময়ে তাঁদের আগমন ঘটেছে, যখন বাংলাদেশের রাজনীতি আসন্ন জাতীয় নির্বাচনকে ঘিরে এক ধরনের অস্থিরতার মধ্য দিয়ে যাচ্ছে। রাজনীতির মাঠে প্রভা
এই সরকার দিয়ে সুষ্ঠু নির্বাচন সম্ভব নয়: আব্দুল্লাহ তাহেরবর্তমান অন্তর্বর্তীকালীন সরকার দিয়ে কোনো সুষ্ঠু ও অবাধ নির্বাচন আয়োজন সম্ভব নয় বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর নায়েবে আমির সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের। তিনি বলেছেন, ‘নির্বাচন সুষ্ঠু হওয়ার ব্যাপারে আমাদের ভেতরে যথেষ্ট শঙ্কা তৈরি হয়েছে।’
সরকার আনুষ্ঠানিকভাবে জানানোর পর গণভোট বিষয়ে সিদ্ধান্ত: সিইসিত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট একই দিনে করার বিষয়ে সরকার থেকে আনুষ্ঠানিকভাবে জানানোর পর সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন।
সানজিদা ইসলাম তুলি : যুদ্ধটা অনেক বড় ছিল.. থাকবেন তো আমার সাথেআজ মিরপুরে পথসভায় বক্তব্য রাখেন ‘মায়ের ডাক’ সমন্বয়ক ও ঢাকা ১৪ আসনে বিএনপির মনোনীত প্রার্থী সানজিদা ইসলামকে তুলি।
ভদ্রভাবে নিজেদের পোস্টার নিজেরাই সরিয়ে ফেলুন: সিইসিপ্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন রাজনৈতিক দলগুলোকে নির্বাচনী প্রচারণায় ব্যবহৃত পোস্টার সরিয়ে নেওয়ার অনুরোধ জানিয়েছেন। আজ বৃহস্পতিবার (১৩ নভেম্বর) সকালে রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে নিবন্ধিত রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংলাপের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এ আহ্বান জানান।
ঢাকা-১৮ আসনে মনোনয়ন ফরম তুললেন নাসীরুদ্দীন পাটওয়ারীজাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মনোনয়ন ফরম কিনেছেন দলটির মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটোয়ারী। তিনি ঢাকা-১৮ (উত্তরখান, খিলক্ষেত, তুরাগ, দক্ষিণখান) আসনে প্রতিদ্বন্দ্বিতা করতে মনোনয়ন ফরম তুলেছেন।
আওয়ামী লীগের ইতিহাস ভোট ডাকাতি ও বাকশালের ইতিহাস: সালাহউদ্দিনআওয়ামী লীগের ইতিহাস ‘৭৩-এর ভোট ডাকাতির ইতিহাস, ‘৭৪-এর দুর্ভিক্ষের ইতিহাস, ’৭৫-এর বাকশালের ইতিহাস বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদ।
মুখে ৩১ দফা , মাঠে উল্টো খেলা: যেভাবে চলছে বিএনপির ক্লাইমেট পলিটিক্সকক্সবাজার ৪ আসনের বিএনপি প্রার্থী শাহজাহান চৌধুরীর জলবায়ু রক্ষা বিরোধী বক্তব্যে সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক তোলপাড় চলছে। মানুষ বনাম কচ্ছপ-এই রাজনৈতিক বিভাজন কি বাস্তব, নাকি বিপজ্জনক ভুল ধারণা? টেকনাফ ও সেন্ট মার্টিনের মতো জলবায়ু সংবেদনশীল এলাকায় এই বিতর্ক আসলে কী বার্তা দিচ্ছে?
নির্বাচনে আরও কার্যকর হতে বিচারিক ক্ষমতা চায় সেনাবাহিনীত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে নিরাপত্তা–ঝুঁকি ও অপতৎপরতা প্রতিরোধে সেনাবাহিনীকে আরও কার্যকরভাবে কাজে লাগাতে ‘বিচারিক ক্ষমতা’ দেওয়ার দাবি জানিয়েছে বাংলাদেশ সেনাবাহিনী।
কে হবেন বাংলাদেশের মামদানি?নিউ ইয়র্কের জোহরান মামদানি সম্প্রতি মেয়র নির্বাচনে জয়ী হয়ে নতুন আলোচনার জন্ম দিয়েছেন। কিন্তু তাঁর সাফল্য কেবল রাজনীতির নয়—এটি এক দারুণ যোগাযোগ ও সম্পর্কের গল্প। তিনি প্রচারণা চালিয়েছেন ভিন্ন উপায়ে।
গণভোটের কোনো অপশন নেই বর্তমান সংবিধানে: আমির খসরুমানুষ এখন নির্বাচনের মাধ্যমে মুক্তি চায় বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী। তিনি বলেন, নির্বাচনের অপেক্ষায় দেশের মানুষের সব সিদ্ধান্ত এখন স্থগিত হয়ে আছে, যা অর্থনীতি থেকে শুরু করে পারিবারিক জীবনেও স্থবিরতা তৈরি করেছে।
প্রার্থিতা বাতিলের বিধানসহ আচরণবিধি চূড়ান্ত, গেজেট হতে পারে এ সপ্তাহেইনির্বাচনে গুরুতর আচরণ বিধি লঙ্ঘনের ঘটনায় প্রার্থিতা বাতিলের স্পষ্ট বিধান যুক্ত করেই সংসদ নির্বাচনে রাজনৈতিক দল ও প্রার্থীর আচরণবিধি-২০২৫ চূড়ান্ত করেছে নির্বাচন কমিশন (ইসি)।
নতুন নতুন প্রশ্ন তুলে নির্বাচন বাধাগ্রস্ত না করতে আহ্বান বিএনপিরজুলাই জাতীয় সনদে সই হওয়া সব বিষয়কে ধারণ ও বাস্তবায়নে অঙ্গীকারাবদ্ধ থাকার কথা জানিয়েছে বিএনপি। এ সময় সনদ বাস্তবায়নে সব রাজনৈতিক দলকে ঐক্যবদ্ধ থাকতে এবং নতুন নতুন প্রশ্ন তুলে নির্বাচনকে বাধাগ্রস্ত না করতে আহ্বান জানায় দলটি।
জোহরান মামদানি: ‘কমিউনিস্ট’ না ডেমোক্র্যাটিক সোশ্যালিস্টনিউইয়র্কের মেয়র পদে জিতেছেন জোহরান মামদানি। এর পর থেকে সোশ্যাল মিডিয়া থেকে চায়ের টং, সবখানেই তাঁকে নিয়ে কথা হচ্ছে। আধুনিক সময়ে নিউইয়র্কের সবচেয়ে কম বয়সী মেয়র হওয়ার পাশাপাশি মামদানি প্রথম মুসলমান ও দক্ষিণ এশীয় মেয়রও বটে।