স্ট্রিম সংবাদদাতা

দীর্ঘ ৩৪ বছর পর চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (চাকসু) নির্বাচনের তফসিল ঘোষণা হতে যাচ্ছে আগামী বৃহস্পতিবার (২৮ আগস্ট)। নির্বাচন কমিশনের সার্বিক প্রস্তুতি প্রায় শেষ পর্যায়ে রয়েছে। দ্রুতই প্রকাশ করা হবে নির্বাচনী আচরণবিধিও।
আজ রোববার (২৪ আগস্ট) দুপুরে চাকসু নির্বাচন কমিশনার অধ্যাপক ড. মনির উদ্দিন সাংবাদিকদের বলেন, ‘চাকসু ভবনের দ্বিতীয় তলায় নির্বাচন কমিশনের কার্যালয় স্থাপন করা হয়েছে। আজকের মধ্যেই প্রস্তুতি শেষ হয়ে যাবে বলে আশা করছি। খুব শিগগিরই পূর্ণাঙ্গ ভোটার তালিকা হাতে পাব। একটি সভা করে এ সপ্তাহের শেষেই আমরা তফসিল ঘোষণা করব।’
কমিটির সদস্য সচিব ও শহীদ আব্দুর রব হলের প্রভোস্ট অধ্যাপক এ কে এম আরিফুল হক সিদ্দিকী বলেন, সর্বশেষ ভর্তি হওয়া শিক্ষার্থীরাও ভোটার হিসেবে অংশ নেওয়ার সুযোগ পাবেন। তিনি আরও জানান, নির্বাচনী আচরণবিধির খসড়া ইতোমধ্যে প্রস্তুত করা হয়েছে, যা শিগগিরই প্রকাশ করা হবে।
বিশ্ববিদ্যালয়ের সহ–উপাচার্য (প্রশাসন) অধ্যাপক মো. কামাল উদ্দিন বলেন, ‘শিক্ষার্থীদের দীর্ঘ ৩৪ বছরের প্রত্যাশার চাকসু নির্বাচন আয়োজন করতে আমরা প্রস্তুত। বৃহস্পতিবারের মধ্যে তফসিল ঘোষণা করা হবে। মঙ্গলবার নির্বাচন কমিশনের সঙ্গে প্রশাসনের সভায় তফসিল ঘোষণার তারিখ চূড়ান্ত করা হবে।’
এর আগে দুপুরে বিশ্ববিদ্যালয় শাখা ইসলামী ছাত্র শিবির চাকসু নির্বাচনের তফসিল ঘোষণাসহ তিন দফা দাবিতে মানববন্ধন করে। পরে সংগঠনটির সাতজন প্রতিনিধি সহ-উপাচার্য ও নির্বাচন কমিশনারের সঙ্গে বৈঠক করেন। বৈঠক শেষে শাখা ছাত্রশিবিরের দপ্তর সম্পাদক হাবিব উল্লাহ খালেদ সাংবাদিকদের জানান, তাঁদের বৃহস্পতিবার তফসিল ঘোষণার আশ্বাস দেওয়া হয়েছে।
উল্লেখ্য, ১৯৬৬ সালে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার পর প্রথম চাকসু নির্বাচন অনুষ্ঠিত হয় ১৯৭০ সালে। নিয়ম অনুযায়ী প্রতি শিক্ষাবর্ষে নির্বাচন হওয়ার কথা থাকলেও এতদিনে মাত্র ছয়বার নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। সর্বশেষ চাকসু নির্বাচন হয়েছিল ১৯৯০ সালের ৮ ফেব্রুয়ারি। পরবর্তী সময়ে ছাত্রসংগঠনগুলোর মুখোমুখি অবস্থান, সংঘর্ষ ও অনুকূল পরিবেশ না থাকায় আর কোনো নির্বাচন হয়নি।
এবারের নির্বাচন পরিচালনায় প্রধান নির্বাচন কমিশনার হিসেবে দায়িত্ব পালন করবেন অধ্যাপক মনির উদ্দিন। কমিটির সদস্য সচিব অধ্যাপক এ কে এম আরিফুল হক সিদ্দিকীসহ ১১ সদস্যের একটি কমিটি ইতোমধ্যেই কাজ শুরু করেছে।

.png)

যান্ত্রিক ত্রুটি মেরামত শেষে শনিবার (১৫ আগস্ট) সকাল থেকে দিনাজপুরের বড়পুকুরিয়া তাপবিদ্যুৎ কেন্দ্রের ১ নম্বর ইউনিটে পুনরায় উৎপাদন শুরু হয়েছে। বর্তমানে ইউনিটটি থেকে জাতীয় গ্রিডে ৫০ মেগাওয়াট বিদ্যুৎ সরবরাহ করা হচ্ছে।
৩৬ মিনিট আগে
গণঅধিকার পরিষদ নিয়ে বিরূপ মন্তব্যের জেরে কুষ্টিয়া-৩ (সদর) আসনের সংসদ সদস্য (এমপি) মুফতি আমির হামজার গাড়িতে হামলা ঘটেছে। এ সময় সংঘর্ষে জামায়াতে ইসলামী ও গণঅধিকার পরিষদের ১০ জন আহত হয়েছেন বলে জানা গেছে। শনিবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে কুষ্টিয়া শহরের ছয় রাস্তার মোড়ে এই সংঘর্ষ হয়।
৪৪ মিনিট আগে-64ec3b.jpeg)
অর্থনৈতিক ও প্রশাসনিক ধ্বংসস্তূপ থেকে দেশকে পুনর্গঠনে বর্তমান সরকার দিন-রাত নিরলসভাবে কাজ করে যাচ্ছে। তবে মাত্র ছয় মাস বয়সী একটি গণতান্ত্রিক সরকারের পক্ষে রাতারাতি সব সংকট জাদু দিয়ে সমাধান করা অবাস্তব বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
১ ঘণ্টা আগে
সাতক্ষীরার তালায় চিকিৎসক দেখানোর কথা বলে নিয়ে গৃহবধূকে দলবদ্ধ ধর্ষণের অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় গতকাল শুক্রবার রাতে দুই যুবক ও তাদের সহযোগী এক নারীর বিরুদ্ধে তালা থানায় মামলা করেছেন ভুক্তভোগী।
২ ঘণ্টা আগে