স্ট্রিম প্রতিবেদক

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের কর্মপরিকল্পনা বা রোডম্যাপ আগামীকাল বৃহস্পতিবার ঘোষণা করা হতে পারে বলে জানিয়েছেন নির্বাচন কমিশন (ইসি) সচিবালয়ের সিনিয়র সচিব আখতার আহমেদ।
আজ বুধবার (২৭ আগস্ট) রাজধানীর নির্বাচন ভবনে এক সংবাদ সম্মেলনে তিনি এ তথ্য জানান।
সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে আখতার আহমেদ বলেন, ‘আমরা আপনাদের কর্মপরিকল্পনা (যা আগে তিনি নির্বাচনী রোডম্যাপ হিসেবে উল্লেখ করেছিলেন) সম্পর্কে অবহিত করতে প্রস্তুত, আমরা এটি প্রস্তুত করেছি... এটি এখন আমার টেবিলে আছে। আগামীকাল পর্যন্ত অপেক্ষা করুন।’
ইসি সচিব বলেন, তিনি বৃহস্পতিবার গণমাধ্যমকে আরও বিস্তারিত তথ্য দিতে পারবেন। ‘ইনশাআল্লাহ, আমি আপনার সঙ্গে কিছু অতিরিক্ত তথ্য শেয়ার করব। ততক্ষণ পর্যন্ত, দয়া করে অপেক্ষা করুন।’
ইসি কর্মকর্তাদের মতে, রোডম্যাপে রাজনৈতিক দল নিবন্ধন, সংসদীয় আসনের সীমানা পুনর্নির্ধারণ, জনপ্রতিনিধিত্ব আদেশ (আরপিও) সংস্কার, নির্বাচনী বিধি ও নির্দেশিকা হালনাগাদ, তথ্যপ্রযুক্তি-নির্ভর ভোটার নিবন্ধন এবং প্রবাসীদের জন্য পোস্টাল ব্যালট সিস্টেম এবং প্রয়োজনীয় নির্বাচনী উপকরণ সংগ্রহসহ গুরুত্বপূর্ণ প্রস্তুতিমূলক কার্যক্রমের রূপরেখা রয়েছে।
১৪ আগস্ট ইসি সচিব আখতার আহমেদ বলেছিলেন, রোডম্যাপটি নির্বাচনের জন্য কমিশনের প্রস্তুতির একটি স্পষ্ট চিত্র তুলে ধরবে।
আখতার আহমেদ আরও বলেন, এটি প্রধান নির্বাচনী কাজ এবং তাদের সময়সীমা নির্দিষ্ট করবে। যার মধ্যে নাগরিক সমাজের প্রতিনিধি এবং সাংবাদিকদের সঙ্গে সংলাপের সময়সূচি, পাশাপাশি নির্বাচনী আইন সংশোধন ও সংস্কারের সময়সীমা অন্তর্ভুক্ত থাকবে।
এর আগে, চলতি মাসের শুরুতে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন বলেছিলেন, পরবর্তী জাতীয় নির্বাচন ফেব্রুয়ারির প্রথমার্ধে অনুষ্ঠিত হওয়ার সম্ভাবনা রয়েছে এবং ইসি ইতিমধ্যেই সারা দেশে তার প্রস্তুতি গ্রহণ জোরদার করেছে।

বিশ্বজুড়ে আকস্মিক কারিগরি বিভ্রাটের মুখে পড়েছে সামাজিক মাধ্যম ফেসবুক। শুক্রবার (১২ জুন) দুপুরের পর থেকে হাজার হাজার ব্যবহারকারী প্ল্যাটফর্মটিতে ঢুকতে সমস্যায় পড়ছেন বলে জানা গেছে।
১ ঘণ্টা আগে
জমি ও ফ্ল্যাট নিবন্ধনের ক্ষেত্রে সরকারি নির্ধারিত মৌজা রেট এবং প্রকৃত বাজারমূল্যের মধ্যে বিদ্যমান বড় ব্যবধান দূর করতে সরকার কাজ করছে বলে জানিয়েছেন অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী।
২ ঘণ্টা আগে
খুলনা নগরীতে রফিকুল ইসলাম গাজী (৪৫) নামে বিএনপি নেতাকে গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা। শুক্রবার (১২ জুন) দুপুর সাড়ে ১২টার দিকে নগরীর লবণচরা থানার মাথাভাঙা এলাকার কাজীপাড়া বাজারে এই ঘটনা ঘটে।
২ ঘণ্টা আগে
দেশের সবচেয়ে বড় মোবাইল অপারেটর গ্রামীণফোনের মালিকানাধীন ওটিটি প্লাটফর্ম ‘বায়োস্কোপ’ এবং বাংলালিংকের ‘টফি’তে সাবস্ক্রিপশন ফি দিয়ে ম্যাচ দেখার সুযোগ রয়েছে বাংলাদেশি দর্শকদের। কিন্তু বিপত্তি বেঁধেছে খেলা শুরু হওয়ার পর।
২ ঘণ্টা আগে