এবি পার্টির প্রথম সংসদ নির্বাচন, ‘১০০’ আসনে প্রার্থী ঘোষণা করতে যাচ্ছে দলটিআসন্ন জাতীয় সংসদ নির্বাচনে একশো আসনে মনোনীত প্রার্থীদের প্রাথমিক তালিকা ঘোষণা করতে যাচ্ছে আমার বাংলাদেশ পার্টি (এবি পার্টি)। ত্রয়োদশ সংসদ নির্বাচনে দলটি প্রথমবারের মতো সংসদ নির্বাচনে অংশ নিতে যাচ্ছে। আগামী ১৬ অক্টোবর সকাল ১১টায় সংবাদ সম্মেলনের মাধ্যমে এই তালিকা ঘোষণা করা হবে বলে এক প্রেস বিজ্ঞপ্তিতে
ছেলে-মেয়ে দেশে, আমি একা সেফ এক্সিট নিয়ে কী করব: স্বরাষ্ট্র উপদেষ্টাসম্প্রতি উপদেষ্টারা সেফ এক্সিট চাচ্ছেন—এমন একটি বক্তব্য প্রসঙ্গে স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন, তাঁর ছেলেমেয়েরা সবাই দেশেই আছেন। তিনি একা একা সেফ এক্সিট নিয়ে কী করবেন।
বিগত তিন জাতীয় নির্বাচনের অনিয়ম-দুর্নীতির তথ্য দিন, আহ্বান কমিশনেরবিজ্ঞপ্তিতে বলা হয়েছে, গণতান্ত্রিক রাষ্ট্রব্যবস্থার পুনঃপ্রতিষ্ঠা এবং ভবিষ্যতে সুষ্ঠু নির্বাচনধারা প্রতিষ্ঠার লক্ষে সরকার ‘জাতীয় নির্বাচন (২০১৪, ২০১৮ ও ২০২৪) তদন্ত কমিশন’ গঠন করেছে।
প্রিজাইডিং অফিসারই হবেন তাঁর কেন্দ্রের ‘চিফ ইলেকশন অফিসার’: সিইসিপ্রধান নির্বাচন কমিশনার বলেন, বাংলাদেশের নির্বাচনে সবচেয়ে বড় চ্যালেঞ্জ হলো নিরাপত্তা। প্রশাসনিক, আইনগত ও প্রযুক্তিগত নানা চ্যালেঞ্জ থাকলেও নিরাপত্তা ব্যবস্থাপনাই সবচেয়ে কঠিন বিষয়।
পিআর পদ্ধতিতে জনগণের কোনো সুবিধা নেই: আবদুল মঈন খানপিআর পদ্ধতিতে দলীয় কিছু আসন বৃদ্ধি ছাড়া জনগণের জন্য কোনো সুবিধা নেই বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আবদুল মঈন খান।
প্রশাসন ও উপদেষ্টারা ষড়যন্ত্র করে একটি দলকে ক্ষমতায় নিতে চেষ্টা করছে: গোলাম পরওয়ারবাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার বলেছেন, ‘নির্বাচন যতই ঘনিয়ে আসছে প্রশাসনের বিভিন্ন স্তরে অস্থিরতা বাড়ছে। দু-একজন উপদেষ্টা ও প্রশাসন গোপনে ষড়যন্ত্র করে একটি দলকে ক্ষমতায় নেওয়ার চেষ্টা করছে। তারা কেমন যেন একটা চাপের মধ্যে আছে।’ চক্রান্ত ও ষড়যন্ত্রের গোপন পথ ছেড়ে আগামী নি
রাজনৈতিক ও নির্বাচনী জোট: কী বলছে এনসিপিকোন দল কার সঙ্গে গড়বে রাজনৈতিক ঐক্য ও নির্বাচনী জোট? বিএনপি আর এনসিপির মধ্যে কি রাজনৈতিক ঐক্য ও নির্বাচনী জোট হচ্ছে?—এসব প্রশ্ন এখন জনমনে। এ প্রসঙ্গে কী বলছেন এনসিপির জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক সামান্তা শারমিন।
রাজনৈতিক ও নির্বাচনী জোট: কী বলছে বিএনপিকোন দল কার সঙ্গে গড়বে রাজনৈতিক ঐক্য ও নির্বাচনী জোট? বিএনপি আর এনসিপির মধ্যে কি রাজনৈতিক ঐক্য ও নির্বাচনী জোট হচ্ছে?—এসব প্রশ্ন এখন জনমনে। এ প্রসঙ্গে কী বলছেন বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু।
গণভোট কী ও কীভাবে হয়: গণতন্ত্রকে শক্তিশালী নাকি দুর্বল করেজুলাই জাতীয় সনদ বাস্তবায়ন নিয়ে গণভোটের বিষয়ে একমত হয়েছে রাজনৈতিক দলগুলো। শিগগিরই হয়তো ভোটের আয়োজনও করা হবে। গণভোট হলো জনগণের প্রত্যক্ষ ভোট, যা কোনো নির্দিষ্ট প্রস্তাব, আইন বা রাজনৈতিক বিষয়ে নেওয়া হয়।
গণতন্ত্র সমুন্নত রাখতে সুষ্ঠু নির্বাচনের ওপর জোর তারেক রহমানেরবিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, গণতন্ত্র টিকিয়ে রাখতে একটি অবাধ ও সুষ্ঠু নির্বাচন অপরিহার্য।
অবশেষে ইসিতে ব্যাংক হিসাবের তথ্য দিল জামায়াতইসি সূত্র মতে, জামায়াতে ইসলামী বর্তমানে ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেডের মৌচাক শাখায় দলীয় হিসাব পরিচালনা করে থাকে। চিঠিতে হিসাব নম্বর, শাখার বিস্তারিত ঠিকানা, হিসাব খোলার তারিখসহ প্রয়োজনীয় তথ্য ইসিকে সরবরাহ করা হয়েছে।
বাংলাদেশে যে সরকারই আসুক, তার সঙ্গে কাজ করবে ভারত: বিক্রম মিশ্রিবাংলাদেশে যে সরকারই আসুক, তার সঙ্গে ভারত কাজ করবে বলে মন্তব্য করেছেন ভারতের পররাষ্ট্রসচিব বিক্রম মিশ্রি। তিনি বলেছেন, আমরা বাংলাদেশের জনগণের রায়ের অপেক্ষায় আছি।
নির্বাচনকে সামনে রেখে সাংবাদিকদের সাথে কথা বলেছেন প্রধান নির্বাচন কমিশনারত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে ৬ অক্টোবর রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনের সম্মেলনকক্ষে সাংবাদিকদের সঙ্গে কথা বলেছেন প্রধান নির্বাচন কমিশনার এ এম এম নাসির উদ্দিন।
ইসির সঙ্গে সংলাপে ‘না ভোট’ রাখার আহ্বান নারী অধিকারকর্মীদেরআসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে নারী অধিকারকর্মীরা বলেছেন, সংরক্ষিত আসনের সংখ্যা বাড়ানো হলেও সরাসরি ভোটের মাধ্যমে নির্বাচন ছাড়া নারীর প্রকৃত প্রতিনিধিত্ব নিশ্চিত করা যাবে না। তাঁদের দাবি, সরাসরি নির্বাচন না হলে সংরক্ষিত আসন বাড়ানো নিরুৎসাহিত করা উচিত।
হেফাজতের শীর্ষ নেতাদের সঙ্গে দূরত্ব কমাতে চায় জামায়াত, দায়িত্বে উলামা কমিটিগত বছর ছাত্র-জনতার অভ্যুত্থানে আওয়ামী লীগ সরকারের পতনের পর দেশের রাজনীতিতে নানামুখী মেরুকরণ ঘটছে। বিএনপির এক সময়ের জোটসঙ্গী ইসলামপন্থী রাজনৈতিক দলগুলো স্বতন্ত্র নির্বাচনী জোট গড়ার চেষ্টা করছে। জামায়াতে ইসলামী ও ইসলামী আন্দোলনসহ কয়েকটি দল সমঝোতার পথে অনেক দূর এগিয়ে গেছে।
বিসিবি নির্বাচনে ‘ক্রিকেট’ কোথায়?গত রোববার রাতে আফগানিস্তানকে দেশের বাইরে প্রথমবারের মতো টি-টোয়েন্টি সিরিজে ধবলধোলাই করেছে বাংলাদেশ। এদিকে মেয়েদের বিশ্বকাপেও বাংলাদেশ মাত্রই পাকিস্তানকে হারিয়ে দারুণ শুরু করেছে।
ইসির তালিকা থেকে প্রতীক নেবে না এনসিপি, শাপলাতেই অনড়এনসিপির যুগ্ম সদস্য সচিব জহিরুল ইসলাম মুসা বলেন, এনসিপি আহ্বায়ক স্বাক্ষরিত ইসির চিঠির জবাব ই-মেইলের মাধ্যমে ইসি সচিব বরাবর পাঠানো হয়েছে। ইসি সচিব বিদেশে থাকায় আজ আমরা দেখা করতে যাইনি; মেইলে জবাব পাঠিয়ে দেওয়া হয়েছে। ইসির পাঠানো ৫০টি প্রতীক তালিকা থেকে কোনোটি বেছে নেয়নি এনসিপি।