এসএসসি পরীক্ষাঅংশ নিচ্ছে না নিবন্ধিত সাড়ে ৪ লাখ শিক্ষার্থী, থাকছে যেসব নির্দেশনাযানজট ও জনদুর্ভোগ লাঘবের জন্য এবার পরীক্ষার্থীদের সকাল সাড়ে আটটার মধ্যে কেন্দ্রে প্রবেশের নির্দেশনা দেওয়া হয়েছে। তবে পরীক্ষা কক্ষে প্রবেশ–সংক্রান্ত আগের নিয়মই বহাল থাকছে।
এসএসসি পরীক্ষা শুরু মঙ্গলবার, প্রথমবারের মতো থাকছে সিসি ক্যামেরাসকাল ১০টা থেকে সারা দেশে একযোগে ৯টি সাধারণ শিক্ষা বোর্ড, একটি মাদ্রাসা ও একটি কারিগরি বোর্ডের অধীনে পরীক্ষায় অংশ নেবে ১৮ লাখ ৫৭ হাজার ৩৪৪ শিক্ষার্থী। এদের মধ্যে ছাত্র ৯ লাখ ৩০ হাজার ৩০৫ জন এবং ছাত্রী ৯ লাখ ২১ হাজার ১১৮ জন।
এইচএসসি ও সমমান পরীক্ষা ২ জুলাই থেকেচলতি বছরের উচ্চমাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) ও সমমান পরীক্ষা আগামী ২ জুলাই থেকে শুরু হবে। শনিবার (১৮ এপ্রিল) শিক্ষা মন্ত্রণালয়ে আয়োজিত এক বিশেষ সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়।
স্থানীয় নির্বাচন আটকা ৪ কারণে, ডিসেম্বরে করার চিন্তাস্থানীয় সরকার পর্যায়ে নির্বাচনের আলোচনা হলেও এখনই হচ্ছে না। সরকার আগামী নভেম্বর-ডিসেম্বরে এই নির্বাচন করার পরিকল্পনা করছে। সংশ্লিষ্টরা বলছেন, চার কারণে সহসা হচ্ছে না স্থানীয় সরকার নির্বাচন।
৪৭ বিসিএসের লিখিত পরীক্ষায় উত্তীর্ণ ৩৬৩১, শূন্যপদ ৩৬৮৮৪৭তম বিসিএস লিখিত পরীক্ষার ফল প্রকাশ করেছে বাংলাদেশ সরকারী কর্ম কমিশন (বিপিএসসি)। এতে মোট ৩ হাজার ৬৩১ প্রার্থী উত্তীর্ণ হয়েছেন।
খাতা মূল্যায়নে বাড়তি নম্বর দিলে ব্যবস্থা: শিক্ষামন্ত্রীএসএসসি ও সমমান পরীক্ষার খাতা মূল্যায়নে বাড়তি নম্বর দিলে শিক্ষকদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন।
বৃত্তি পরীক্ষার ফলাফল প্রকাশজুনিয়র বৃত্তিসহ বিভিন্ন বৃত্তি পরীক্ষার ফলাফল প্রকাশ করা হয়েছে। বুধবার (২৫ ফেব্রুয়ারি) দুপুরে শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন আনুষ্ঠানিকভাবে এই ফল ঘোষণা করেন।
জুনিয়র বৃত্তি পরীক্ষার ফল প্রকাশ বুধবারচলতি বছরের জুনিয়র বৃত্তি পরীক্ষার ফল প্রকাশ আগামীকাল বুধবার। মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) শিক্ষা মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা খালিদ মাহমুদ এ তথ্য জানিয়েছেন।
ঝিনাইদহে রাতে মাদ্রাসায় নিয়োগ পরীক্ষা, ঠেকাল জনতাঝিনাইদহের শৈলকুপায় একটি মাদ্রাসায় রাতের আঁধারে নাইটগার্ড নিয়োগ পরীক্ষা নিচ্ছিল কর্তৃপক্ষ। পরে এলাকাবাসীর বাধায় তা ভন্ডুল হয়ে যায়। এই ঘটনাকে কেন্দ্র করে মাদ্রাসার সুপার, সভাপতি ও মাদ্রাসা শিক্ষা অধিদপ্তরের ডিজির প্রতিনিধি এক নারী কর্মকর্তাকে অবরুদ্ধ করে স্থানীয়রা।
রাবিতে ভর্তি পরীক্ষায় অসদুপায় অবলম্বনে আরও এক শিক্ষার্থী আটকরাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) ২০২৫–২৬ শিক্ষাবর্ষের স্নাতক (সম্মান) প্রথম বর্ষের সি ইউনিটের ভর্তি পরীক্ষায় অসদুপায় অবলম্বনের অভিযোগে আরও এক শিক্ষার্থীকে আটক করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।
এসএসসি পরীক্ষা শুরু ২১ এপ্রিলআন্তঃশিক্ষাবোর্ড পরীক্ষা নিয়ন্ত্রক কমিটির আহ্বায়ক এস এম কামাল উদ্দিন হায়দারের সই করা সূচি অনুযায়ী, আগামী ২১ এপ্রিল বাংলা প্রথমপত্র পরীক্ষার মধ্য দিয়ে চলতি বছরের এসএসসি পরীক্ষা শুরু হবে।
সকালে নয়, প্রাথমিকের শিক্ষক নিয়োগ পরীক্ষা শুক্রবার বিকেলেসরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষার সময় পরিবর্তন করা হয়েছে। আগামী শুক্রবার (৯ জানুয়ারি) সকাল ১০টার পরিবর্তে ওই দিন বিকেলে পরীক্ষা অনুষ্ঠিত হবে। নতুন সময়সূচি অনুযায়ী বিকেল ৩টা থেকে সাড়ে ৪টা পর্যন্ত পরীক্ষা চলবে।