রাজধানীর কড়াইল বস্তিতে আগুনরাজধানীর মহাখালী এলাকার কড়াইল বস্তিতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আজ মঙ্গলবার (২৫ নভেম্বর) বিকেল ৫টা ২২ মিনিটের দিকে এই আগুনের সূত্রপাত হয়। আগুন নিয়ন্ত্রণে আনতে ফায়ার সার্ভিসের ১৯টি ইউনিট কাজ করছে।
রাজধানীর বিজয়নগরে বহুতল ভবনে আগুনরাজধানীর বিজয়নগরে ‘আত্-ত্বরীক টাওয়ার’ নামে একটি কমার্শিয়াল ১০ তলা ভবনের ৯ম তলায় আগুন লেগেছে। আজ শনিবার বিকাল ৩টার দিকে ভবনটিতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের পাঁচটি ইউনিট কাজ করছে।
ফায়ার সেফটি প্ল্যানের অনাপত্তি সনদপত্র এখন ঘরে বসেই পাওয়া যাবেফায়ার সেফটি প্ল্যানের অনুমোদনের জন্য এখন আর সশরীরে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তরে যেতে হবে না। গ্রাহকরা এখন থেকে ঘরে বসেই এই অনাপত্তি সনদপত্রের অনুমোদিত কপি ডাউনলোড ও প্রিন্ট করতে পারবেন।
আশুলিয়ায় দাঁড়িয়ে থাকা পিকআপে দুর্বৃত্তের আগুনঢাকার সাভারের আশুলিয়ায় সড়কের পাশে দাঁড়িয়ে থাকা একটি পিকআপ ভ্যানে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। আজ শুক্রবার (১৪ নভেম্বর) ভোর সাড়ে ৪টার দিকে আশুলিয়ার সরকার মার্কেট এলাকায় বাইপাইল-আবদুল্লাহপুর সড়কে এ ঘটনা ঘটে।
মিরপুরে আগুন: নিহত ১৬ জনের মরদেহ হস্তান্তররাজধানীর মিরপুর রূপনগরে কেমিক্যাল গোডাউন ও পোশাক কারখানায় লাগা আগুনে নিহত ১৬ জনের মরদেহ হস্তান্তর করা হয়েছে। রোববার (১৯ অক্টোবর) রাত ৯টার দিকে ঢাকা মেডিকেল কলেজ মর্গ থেকে মরদেহ হস্তান্তর প্রক্রিয়া শুরু হয়।
ফরিদপুরে আগুনে পুড়ল বাজারের ২০টি দোকানফরিদপুরের বোয়ালমারী উপজেলার কাদিরদি বাজারে অগ্নিকাণ্ডে ২০টি দোকান পুড়ে গেছে। তবে খবর দেওয়ার প্রায় এক ঘণ্টা পর বোয়ালমারী ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে বলে অভিযোগ করেছেন ওই এলাকার সাবেক এক ইউপি সদস্য।
শাহজালালের আগুন নিয়ন্ত্রণে কেন ৭ ঘণ্টা লাগল, জানালেন ফায়ার ডিজিহযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানন্দরের আমদানি কার্গো ভিলেজে লাগা আগুন প্রায় ৭ ঘণ্টা পর নিয়ন্ত্রণে আসে। আগুন নিয়ন্ত্রণে আনতে এতো সময় লাগার কারণ জানালেন ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের মহাপরিচালক (ডিজি) ব্রিগেডিয়ার জেনারেল মুহাম্মদ জাহেদ কামাল।
শাহজালাল বিমানবন্দরে আগুনপানির উৎস খুঁজে পেতে ১০-১৫ মিনিট লাগে ফায়ার সার্ভিসেরহযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের কার্গো ভিলেজের আগুন নেভানোর কাজ শুরু করার আগে পানির উৎস খুঁজে পেতে ১০-১২ মিনিট সময় ব্যয় হয়েছে। পরে পাশের একটি পুকুরে গিয়ে পানি নিয়ে ফায়ার সার্ভিস আগুন নিয়ন্ত্রণের কাজ শুরু করেছেন। এমন তথ্য দিয়েছেন প্রত্যক্ষদর্শীরা।
ফটো নিউজ•শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের কার্গো ভিলেজে আগুনঢাকার শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের কার্গো ভিলেজের একটি অংশে আগুন লাগে। আজ দুপুর সোয়া ২টার দিকে এ ঘটনা ঘটে। কার্গো ভিলেজ এলাকায় আগুন লাগার পরপরই বিমানবন্দর ফায়ার সেকশন, বিমানবাহিনীর ফায়ার ইউনিট এবং অন্যান্য সংশ্লিষ্ট সংস্থা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে সম্মিলিতভাবে আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করেছ
মিরপুরের আগুন নিয়ে যা বললেন ফায়ার সার্ভিসের পরিচালকমিরপুরের আগুন নিয়ে প্রেস ব্রিফিং করেছেন ফায়ার সার্ভিসের পরিচালক
কারখানার ভেতরে ধোঁয়া, কী আছে বোঝা যাচ্ছে না: ফায়ার সার্ভিসফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তরের ঢাকা কেন্দ্রীয় নিয়ন্ত্রণ কক্ষের সহকারী পরিচালক কাজী নজমুজ্জামান বলেছেন, ‘আজ সকালে আমরা আমাদের সেফটি নিয়ে, কেমিক্যাল স্যুট পরে ফ্যাক্টরির মেইন গেট খুলে দিয়েছি। আমরা দেখেছি, ভেতরে প্রচন্ড ধোঁয়া। ভেতরে ঠিক কি ধরনের কেমিক্যাল আছে আমরা বুঝতে পারছি না।’
ঢামেক মর্গে ছবি নিয়ে ভিড় স্বজনের, লাশ শনাক্তে লাগবে ডিএনএ টেস্টরাজধানীর মিরপুরের শিয়ালবাড়ি এলাকায় পোশাক কারখানা ও কেমিক্যাল গোডাউনে আগুনের ঘটনায় দগ্ধ ১৬ মরদেহ ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে। সেখানে ছবি নিয়ে এসেছেন অনেকের স্বজন।
বাংলাদেশের পাঁচটি মর্মান্তিক অগ্নিকাণ্ডবাংলাদেশে আগুন যেন থামছেই না। কারখানা, গুদাম, অফিস কিংবা পুরান ঢাকা— একই দৃশ্য, একের পর এক ট্র্যাজেডি।
মিরপুরের আগুন একটা সাইলেন্ট কিলিং : এ কে এম শাকিল নেওয়াজমিরপুরে অগ্নিকাণ্ডের জন্য দায়ী কে? কেন বারবার ঢাকা শহরে আগুনের ঘটনা ঘটে? ফায়ার ও দুর্যোগ ব্যবস্থাপনা বিশেষজ্ঞ ও ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তরের সাবেক পরিচালক (অপারেশনস) একেএম শাকিল নেওয়াজ এসব প্রশ্ন নিয়ে মুখোমুখি হন ঢাকা স্ট্রিম–এর।
দুর্ঘটনার ১০ ঘণ্টা পরও নেভেনি আগুন, অভিযান অব্যাহতমিরপুরে অগ্নিকাণ্ডের ১০ ঘণ্টা পেরিয়ে গেলেও এখনো আগুন নিয়ন্ত্রণে আনতে পারেনি ফায়ার সার্ভিস৷ এখনো অভিযান অব্যাহত রেখেছেন ফায়ার সার্ভিসের কর্মীরা।
৫ বছরে দেড় হাজার পোশাক কারখানায় আগুনদেশে গত ৫ বছরে দেড় হাজারের বেশি পোশাক কারখানায় আগুনের ঘটনা ঘটেছে। এতে প্রাণহানির সংখ্যা তুলনামূলক কম থাকলেও আর্থিক ক্ষতি হয়েছে প্রায় ২২৭ কোটি টাকার।