ফটো নিউজ•রাজধানীর তিন পয়েন্টে শিক্ষার্থীদের অবরোধসাত কলেজের জন্য প্রস্তাবিত ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির অধ্যাদেশ জারির দাবিতে আজ বুধবার রাজধানীর সায়েন্সল্যাব মোড়সহ একাধিক স্থানে অবরোধ কর্মসূচি পালন করে শিক্ষার্থীরা।
ফটো নিউজ•জনতার মহাসমুদ্রে মহিমান্বিত বিদায়জাতীয় সংসদ ভবন ও মানিক মিয়া অ্যাভিনিউতে খালেদা জিয়ার জানাজায় মানুষের ঢল নামে। সকাল থেকেই জানাজায় অংশ নিতে মানুষের ঢল নামে। মানিক মিয়া অ্যাভিনিউ এবং এর লাগোয়া বিভিন্ন সড়ক লোকে লোকারণ্য হয়ে ওঠে। লাখো লাখো মানুষের অংশগ্রহণে জানাজার অনুষ্ঠিত হয়।
ফটো নিউজ•আপসহীন নেত্রী খালেদা জিয়ার বিদায়বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া আজ মঙ্গলবার (৩০ ডিসেম্বর) সকাল ৬টায় রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। আপসহীন এই নেত্রীর মৃত্যুসংবাদ ছড়িয়ে পড়ার সঙ্গে সঙ্গে শোকে স্তব্ধ হয়ে পড়ে গোটা দেশ। এ খবরে বিভিন্ন স্থান থেকে হাসপাতালের সামনে ছুটে আসেন মানুষ।
ফটো নিউজ•তারেক রহমান স্বদেশ প্রত্যাবর্তনদীর্ঘ ১৭ বছরের নির্বাসিত জীবনের অবসান ঘটিয়ে দেশে ফিরেছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। আজ বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) বেলা ১১টা ৩৯ মিনিটে তিনি ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেন।
ফটো নিউজ•বড়দিন ঘিরে তেজগাঁওয়ের গির্জায় শেষ প্রস্তুতিরাজধানীর তেজগাঁওয়ের পবিত্র জপমালা রানীর গির্জায় চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি। খ্রিষ্টান ধর্মাবলম্বীদের প্রধান ধর্মীয় উৎসব বড়দিন আগামীকাল শনিবার ২৫ ডিসেম্বর। এ উপলক্ষে আয়োজনের শেষ মুহূর্তের প্রস্তুতি চলছে ঢাকার গির্জাগুলোয়। আজ বুধবার (২৪ ডিসেম্বর) খ্রিষ্টান ধর্মের প্রবর্তক যিশুখ্রিষ্ট এদিন জন্ম নিয়েছ
ফটো নিউজ•ওসমান হাদির জানাজায় জনস্রোতজুলাই গণ-অভ্যুত্থানের অন্যতম নেতা ও ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদির জানাজাকে কেন্দ্র করে জাতীয় সংসদ ভবন এলাকায় নেমে আসে শোকের ছায়া। জাতীয় পতাকায় মোড়ানো কফিনে শুয়ে থাকা এই বীর যোদ্ধাকে শেষ বিদায় জানাতে হাজারো মানুষের ঢল নামে সংসদ চত্বরে।
ফটো নিউজ•ইসলামবাগে প্লাস্টিক কারখানায় আগুনপুরান ঢাকার ইসলামবাগের চেয়ারম্যান ঘাট এলাকায় বহুতলে ভবনে থাকা একটি প্লাস্টিক কারখানায় আগুনের ঘটনা ঘটেছে। আজ বুধবার (১৭ ডিসেম্বর) দুপুরে এই ঘটনা ঘটে। খবর পেয়ে ১টা ৫০ মিনিটে ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে ফায়ার সার্ভিসের ১১টি ইউনিট। স্থানীয়দের সঙ্গে নিয়ে আড়াই ঘণ্টার প্রচেষ্টায় বিকেল ৪টায়
ফটো নিউজ•বিজয় দিবস এয়ার শোমহান বিজয় দিবস উপলক্ষে সকাল ১১টায় ঢাকার তেজগাঁওয়ের পুরনো বিমানবন্দরে এয়ার শো অনুষ্ঠিত হয়। এতে অংশ নেয় বিমান ও সেনাবাহিনীর সদস্যরা। এই শো’তে বিভিন্ন ধরনের যুদ্ধবিমান হেলিকপ্টার প্রদর্শন করা হয়।
ফটো নিউজ•শহীদ বুদ্ধিজীবী দিবসে শ্রদ্ধা১৯৭১ সালের মুক্তিযুদ্ধে বিজয়ের ঠিক আগে এ দেশীয় রাজাকারদের সহায়তায় শিক্ষক, সাহিত্যিক, সাংবাদিক, বিজ্ঞানী, চিকিৎসকসহ দেশের বহু কৃতী সন্তানকে হত্যা করা হয়। পরাজয় নিশ্চিত জেনে বাঙালি জাতিকে মেধাশূন্য করতে ১৪ ডিসেম্বর পাকিস্তানি হানাদার বাহিনী হাজারো মানুষকে হত্যা করে।
ফটো নিউজ•মোবাইল ফোন ব্যবসায়ীদের সড়ক অবরোধন্যাশনাল ইকুইপমেন্ট আইডেন্টিটি রেজিস্ট্রার (এনইআইআর) সংস্কারসহ কয়েকটি দাবিতে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি) ভবনের সামনে অবস্থান নেন মোবাইল ফোন ব্যবসায়ীরা। এতে বিটিআরসির সামনে আগারগাঁও-শিশুমেলা সড়কের উভয় লেনেই যান চলাচল বন্ধ হয়ে যায়।
ফটো নিউজ•কড়াইলের আগুন: প্রাণ বাঁচলেও সর্বস্ব ছাইকড়াইল বস্তির ভয়াবহ অগ্নিকাণ্ডে অন্তত দেড় হাজার ঘরবাড়ি পুড়ে ছাই হয়ে গেছে বলে জানিয়েছে ফায়ার সার্ভিস। আগুন থেকে প্রাণে বাঁচতে পারলেও সম্পদের দিক থেকে পুরোপুরি নিঃস্ব হয়ে গেছে প্রায় সবাই।
ফটো নিউজ•ধানমন্ডি ৩২ নম্বরে উত্তেজনাজুলাই আন্দোলনে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে মৃত্যুদণ্ডের সাজা দিয়েছেন। রায় ঘোষণার পর এক্সকাভেটর নিয়ে ধানমন্ডি ৩২ নম্বর সড়কের শেখ মুজিবুর রহমানের বাড়িটির বাকি অর্ধেকের ভাঙতে যায় বিক্ষোভকারীরা।