ঈদের ছুটিতে শেকড়ের টানে বাড়ি ফিরছে হাজারো মানুষ। রেলস্টেশনগুলোতে এখন উপচে পড়া ভিড় আর কাঙ্ক্ষিত ট্রেনের অপেক্ষা। ঈদযাত্রার মানুষ শুধু একাই বাড়ি ফিরছে না, সঙ্গে করে নিয়ে যাচ্ছে তাদের প্রিয় পোষা প্রাণীগুলোকেও। ভিড়ের মধ্যেই কারও কোলে পরম আদরের বিড়াল, ছোট্ট শিশুর হাতে খাঁচাবন্দী শখের পাখি, আবার বৃদ্ধার হাতে দেখা যাচ্ছে দেশি মুরগি। কেউবা গ্রামের মাঠে খেলার জন্য সঙ্গে নিয়েছেন প্রিয় ক্রিকেট ব্যাট। ছবিগুলো তুলেছেন তাহমিনা আক্তার।
তাহমিনা আক্তার








.png)

বান্দরবানে গত এক সপ্তাহের টানা বৃষ্টি ও পাহাড়ি ঢলে তলিয়ে গিয়েছিল অনেক বাড়িঘর ও সড়ক। পানি নেমে যাওয়ার পর চোখে পড়ে বিপুল পরিমাণ ক্ষতির চিহ্ন। অনেক বসতঘর এখনো বসবাসের উপযোগী নয়।
১৭ জুলাই ২০২৬
রাজধানীর রূপনগর থেকে ১ হাজার ১০৪টি বিদেশি বন্য প্রাণী উদ্ধার করা হয়েছে। প্রাণীগুলো দেখতে কেমন? কোন দেশের অধিবাসী?
০৩ জুলাই ২০২৬
পবিত্র ঈদুল আজহাকে সামনে রেখে ক্রেতা-বিক্রেতার পদচারণায় মুখর রাজধানীর গাবতলীর ঐতিহাসিক পশুর হাট। তবে বৃষ্টির কারণে হাটের পরিবেশ কিছুটা কর্দমাক্ত ও ভ্যাপসা গরম থাকলেও মানুষের উৎসাহে কোনো ভাটা পড়েনি।
২৭ মে ২০২৬
অন্নপূর্ণা পর্বতশৃঙ্গ। নেপালের উত্তর-মধ্যাংশে হিমালয় পর্বতমালায় এর অবস্থান। অন্নপূর্ণার পর্বতগুলোর মধ্যে ১৩টির উচ্চতা ৭হাজার মিটারের অধিক। আর অন্নপূর্ণা ১ এর উচ্চতা ৮ হাজার ৯১ মিটার। এছাড়া এই পর্বতশৃঙ্গে ৬০০০ মিটারের অধিক আরো ১৬টি পর্বত রয়েছে।
১৩ মে ২০২৬