স্ট্রিম প্রতিবেদক

আয়কর আদায়ের কাঙ্ক্ষিত লক্ষ্য পূরণে বারবার ধাক্কা খাওয়ার পর এবার আয়-ব্যয়ের হিসাব গোপনকারী ই-টিআইএনধারীদের বিষয়ে কঠোর অবস্থান নিয়েছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। সংস্থাটি বলছে, আয়কর রিটার্ন জমা না দিলে চূড়ান্ত ধাপে টিআইএনধারীর ঠিকানায় কর পরিদর্শক হাজির হবেন এবং এ বিষয়ে ব্যবস্থা নেবেন।
এনবিআরের হিসাব অনুযায়ী, দেশে বর্তমানে ১ কোটি ২৮ লাখ ইলেকট্রনিক ট্যাক্স আইডেন্টিফিকেশন নম্বরধারী (ই-টিআইএন) রয়েছেন। চলতি অর্থবছরে কয়েকধাপে সময় বাড়িয়ে সবশেষ গত ৩১ মার্চ রিটার্ন জমা দেওয়ার সময়সীমা শেষ হয়েছে। প্রায় চার মাস সময় বাড়ালেও আয়কর রিটার্ন জমা দিয়েছেন মাত্র সাড়ে ৪২ লাখ করদাতা। অর্থাৎ শেষ পর্যন্ত ৮০ লাখেরও বেশি টিআইএনধারী তাদের আয়কর রিটার্ন জমা দেননি।
বিপুলসংখ্যক মানুষের এমন কর ফাঁকির প্রবণতা রোধে এবার কড়া পদক্ষেপ নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে প্রতিষ্ঠানটি। এ বিষয়ে এনবিআর চেয়ারম্যান মো. আবদুর রহমান খান জানিয়েছেন, ই-টিআইএন থাকার পরও যারা আয়কর রিটার্ন জমা দেবেন না, ডাটাবেজ থেকে স্বয়ংক্রিয়ভাবে তাদের কাছে নোটিশ চলে যাবে। নোটিশ পাওয়ার পরও রিটার্ন জমা না দিলে করদাতাদের বাসায় সরাসরি হাজির হবেন ট্যাক্স ইন্সপেক্টর বা কর পরিদর্শক।
আয়কর আইন অনুযায়ী, আয়-ব্যয়ের হিসাব গোপন করা একটি শাস্তিযোগ্য অপরাধ। ই-টিআইএন থাকার পরও রিটার্ন জমা না দিলে করদাতাদের মূলত পাঁচ ধরনের বড় আইনি ও আর্থিক বিপদে পড়তে হবে।
এর মধ্যে অন্যতম হলো আর্থিক জরিমানা ও বাড়তি করের বোঝা। আয়কর আইনের ২৬৬ ধারা অনুযায়ী, রিটার্ন জমা না দিলে করদাতার সর্বশেষ নিরূপিত আয়ের ওপর ধার্যকৃত করের ১০ শতাংশ হারে জরিমানা আরোপ করা হবে, যার সর্বনিম্ন পরিমাণ ১ হাজার টাকা। এরপরও ব্যর্থতা অব্যাহত থাকলে প্রতিদিনের জন্য ৫০ টাকা হারে অতিরিক্ত জরিমানা গুণতে হবে। এর পাশাপাশি, নির্ধারিত সময়ে রিটার্ন জমা না দেওয়ার কারণে প্রতি মাসে আরোপিত করের ওপর ২ শতাংশ হারে অতিরিক্ত করও পরিশোধ করতে হবে।
শুধু জরিমানা বা বাড়তি করই নয়, আয়কর আইনের ১৭৪ ধারা অনুসারে করদাতারা কর অব্যাহতির সুবিধাও হারাবেন। যেমন— সঞ্চয়পত্রসহ সরকার নির্ধারিত বিভিন্ন খাতে বিনিয়োগ করে এতদিন যে বিনিয়োগজনিত কর রেয়াত বা কর অবকাশ সুবিধা পাওয়া যেত, রিটার্ন না দিলে সেই কর ছাড়ের সুবিধা আর মিলবে না।
আর্থিক ক্ষতির পাশাপাশি দৈনন্দিন জীবন ও কর্মক্ষেত্রেও বড় ধরনের প্রভাব পড়ারও বিধান আছে আইনে। কর কর্মকর্তারা চাইলে রিটার্ন দাখিল না করা ব্যক্তির কেবল বিদ্যুৎ সংযোগই নয়; বরং গ্যাস, পানিসহ যেকোনো রাষ্ট্রীয় পরিষেবার সংযোগ বিচ্ছিন্ন করে দিতে পারবেন।
এছাড়া চাকরিজীবীদের বেতন-ভাতা পাওয়ার ক্ষেত্রেও তৈরি হবে মারাত্মক জটিলতা। বর্তমানে সরকারি ও বেসরকারি চাকরিতে বেতন-ভাতার একটি নির্দিষ্ট সীমা পার হলে আয়কর রিটার্ন দেওয়া বাধ্যতামূলক করা হয়েছে। অনেক অফিস থেকেই এখন রিটার্ন জমার প্রমাণপত্র বা কপি চাওয়া হয়। নির্ধারিত সময়ে এই কপি জমা দিতে ব্যর্থ হলে চাকরিজীবীদের বেতন-ভাতা আটকে যাওয়া বা কেটে রাখার মতো পরিস্থিতির সৃষ্টি হতে পারে।

.png)

সন্ধ্যা ৬টা ১০ মিনিট থেকে জাতীয় গ্রিডে দিনে প্রায় ১১০ মিলিয়ন ঘনফুট হিসেবে রিগ্যাসিফায়েড লিকুইফায়েড ন্যাচারাল গ্যাস (আরএলএনজি) সরবরাহ শুরু হয়েছে। ধীরে ধীরে চাপ বাড়িয়ে রাত ২টার মধ্যে পূর্ণ সক্ষমতায় গ্যাস সরবরাহ সম্ভব হবে বলে আশা করা হচ্ছে।
১৪ আগস্ট ২০২৬
যুক্তরাষ্ট্রের নেভাদার লাস ভেগাসে অনুষ্ঠিত ফ্যাশন সোর্সিং ট্রেড ফেয়ারে বৈশ্বিক ক্রেতা ও তৈরি পোশাক শিল্পের অংশীদারদের নজর কেড়েছে বাংলাদেশের প্যাভিলিয়ন। গত ১০ থেকে ১২ আগস্ট অনুষ্ঠিত ‘সোর্সিং অ্যাট ম্যাজিক ২০২৬’ শিরোনামে অনুষ্ঠিত এ মেলায় নিজেদের সক্ষমতা ও পণ্যের বৈচিত্র্য তুলে ধরেছে বাংলাদেশ।
১৩ আগস্ট ২০২৬
সরকারি কাজে পুনঃচক্রায়িত কাগজ-কলম ব্যবহারে গুরুত্ব দিয়েছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। মঙ্গলবার (১১ আগস্ট) এনবিআরের সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।
১২ আগস্ট ২০২৬
ইসলামী ব্যাংকের কর্মকর্তা মোহাম্মদ ইয়াসীন আলীকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। ব্যাংক কর্তৃপক্ষ মঙ্গলবার (১১ আগস্ট) তাঁকে ট্রেনিং একাডেমিতে সংযুক্ত করেছে।
১২ আগস্ট ২০২৬