স্ট্রিম প্রতিবেদক

নতুন শিল্প বিনিয়োগের লক্ষ্যে চট্টগ্রামের মিরসরাইয়ে জাতীয় বিশেষ অর্থনৈতিক অঞ্চলে (এনএসইজেড) জমি লিজ চুক্তি স্বাক্ষরিত হয়েছে। বাংলাদেশ অর্থনৈতিক অঞ্চল কর্তৃপক্ষ (বেজা) ও মডার্ন সিনটেক্স লিমিটেডের মধ্যে এই চুক্তি সম্পন্ন হয়।
বুধবার (১৫ এপ্রিল) বেজা কার্যালয়ে সই হওয়া এই চুক্তি অনুযায়ী, এনএসইজেডে উচ্চমূল্যের পলিয়েস্টার সুতা উৎপাদনকারী কারখানার সম্প্রসারণ করা হবে। এই প্রকল্পে ৩ দশমিক ৭৫ একর জমিতে প্রায় ৭ দশমিক ৫ মিলিয়ন মার্কিন ডলার বিনিয়োগ করা হবে। প্রতিষ্ঠানটি দেশীয় ও আন্তর্জাতিক বাজারের চাহিদা মেটাতে এই উদ্যোগ নিয়েছে।
চুক্তিতে বেজার পক্ষে অতিরিক্ত সচিব ও নির্বাহী সদস্য (বিনিয়োগ উন্নয়ন) সালেহ আহমদ এবং মডার্ন সিনটেক্স লিমিটেডের পক্ষে ব্যবস্থাপনা পরিচালক আবু সুফিয়ান চৌধুরী স্বাক্ষর করেন। এ সময় বেজার নির্বাহী সদস্য (পরিকল্পনা ও উন্নয়ন) এবং নির্বাহী সদস্য (প্রশাসন ও অর্থ) উপস্থিত ছিলেন।
বেজার নির্বাহী সদস্য সালেহ আহমদ বলেন, ‘মডার্ন সিনটেক্সের মতো দেশীয় প্রতিষ্ঠানের বিনিয়োগ আমদানিনির্ভরতা কমাতে সহায়তা করবে।’ তিনি বিনিয়োগকারী প্রতিষ্ঠানকে দ্রুত শিল্প স্থাপনের আহ্বান জানান। পাশাপাশি তিনি পরিবেশের ওপর গুরুত্ব দিয়ে উৎপাদন কার্যক্রম পরিচালনার পরামর্শ দেন।
মডার্ন সিনটেক্সের ব্যবস্থাপনা পরিচালক আবু সুফিয়ান চৌধুরী বলেন, ‘বেজার সহযোগিতায় এনএসইজেডে আধুনিক, প্রযুক্তিনির্ভর ও পরিবেশবান্ধব শিল্পপ্রতিষ্ঠান স্থাপন করা হয়েছে এবং আমরা এর দ্রুত সম্প্রসারণে কাজ করছি।’
উল্লেখ্য, এনএসইজেডে বর্তমানে প্রায় ১৫টি শিল্পপ্রতিষ্ঠান উৎপাদন কার্যক্রম পরিচালনা করছে এবং আরও প্রায় ২০টি শিল্পপ্রতিষ্ঠান নির্মাণাধীন রয়েছে। সাগরতীরবর্তী প্রায় ২৫ কিলোমিটার এলাকায় গড়ে ওঠা এই বৃহৎ পরিকল্পিত শিল্পাঞ্চলে আধুনিক নগর-সুবিধাও নিশ্চিত করা হচ্ছে।

.png)

সন্ধ্যা ৬টা ১০ মিনিট থেকে জাতীয় গ্রিডে দিনে প্রায় ১১০ মিলিয়ন ঘনফুট হিসেবে রিগ্যাসিফায়েড লিকুইফায়েড ন্যাচারাল গ্যাস (আরএলএনজি) সরবরাহ শুরু হয়েছে। ধীরে ধীরে চাপ বাড়িয়ে রাত ২টার মধ্যে পূর্ণ সক্ষমতায় গ্যাস সরবরাহ সম্ভব হবে বলে আশা করা হচ্ছে।
১৪ আগস্ট ২০২৬
যুক্তরাষ্ট্রের নেভাদার লাস ভেগাসে অনুষ্ঠিত ফ্যাশন সোর্সিং ট্রেড ফেয়ারে বৈশ্বিক ক্রেতা ও তৈরি পোশাক শিল্পের অংশীদারদের নজর কেড়েছে বাংলাদেশের প্যাভিলিয়ন। গত ১০ থেকে ১২ আগস্ট অনুষ্ঠিত ‘সোর্সিং অ্যাট ম্যাজিক ২০২৬’ শিরোনামে অনুষ্ঠিত এ মেলায় নিজেদের সক্ষমতা ও পণ্যের বৈচিত্র্য তুলে ধরেছে বাংলাদেশ।
১৩ আগস্ট ২০২৬
সরকারি কাজে পুনঃচক্রায়িত কাগজ-কলম ব্যবহারে গুরুত্ব দিয়েছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। মঙ্গলবার (১১ আগস্ট) এনবিআরের সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।
১২ আগস্ট ২০২৬
ইসলামী ব্যাংকের কর্মকর্তা মোহাম্মদ ইয়াসীন আলীকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। ব্যাংক কর্তৃপক্ষ মঙ্গলবার (১১ আগস্ট) তাঁকে ট্রেনিং একাডেমিতে সংযুক্ত করেছে।
১২ আগস্ট ২০২৬