স্ট্রিম প্রতিবেদক

পাম তেলের দাম কমাল সরকার। এখন থেকে প্রতি লিটার পাম তেল বিক্রি হবে ১৫০ টাকায়। আগে এই দাম ছিল ১৬৯ টাকা। অর্থাৎ লিটারপ্রতি কমল ১৯ টাকা। খবর ইউএনবির।
আন্তর্জাতিক বাজারে পাম তেলের দাম কমার কারণে এই সমন্বয় করা হয়েছে। আজ মঙ্গলবার (১২ আগস্ট) বাণিজ্য মন্ত্রণালয়ের এক সংবাদ সম্মেলনে নতুন এ দাম ঘোষণা করেন বাণিজ্য সচিব মাহবুবুর রহমান।
মাহবুবুর রহমান বলেন, দেশের ভোজ্যতেলের বাজারে পাম তেলের অংশ শতকরা ৬০ ভাগ। বাংলাদেশ ট্রেড অ্যান্ড ট্যারিফ কমিশন নিয়মিত ভোজ্যতেলের আন্তর্জাতিক ও দেশীয় বাজারের সরবরাহ ও চাহিদা পর্যবেক্ষণ করে। আন্তর্জাতিক বাজারে দাম কমায় কমিশনের সুপারিশে খোলা পাম তেলের নতুন দাম নির্ধারণ করা হয়েছে।
তবে বোতলজাত সয়াবিনের দাম অপরিবর্তিত রয়েছে। প্রতি লিটার সয়াবিন তেল এখনও বিক্রি হবে ১৮৯ টাকায়। সবশেষ গত ১৫ এপ্রিল ভোজ্যতেলের দাম সমন্বয় করা হয়েছিল।

.png)

সন্ধ্যা ৬টা ১০ মিনিট থেকে জাতীয় গ্রিডে দিনে প্রায় ১১০ মিলিয়ন ঘনফুট হিসেবে রিগ্যাসিফায়েড লিকুইফায়েড ন্যাচারাল গ্যাস (আরএলএনজি) সরবরাহ শুরু হয়েছে। ধীরে ধীরে চাপ বাড়িয়ে রাত ২টার মধ্যে পূর্ণ সক্ষমতায় গ্যাস সরবরাহ সম্ভব হবে বলে আশা করা হচ্ছে।
১৪ আগস্ট ২০২৬
যুক্তরাষ্ট্রের নেভাদার লাস ভেগাসে অনুষ্ঠিত ফ্যাশন সোর্সিং ট্রেড ফেয়ারে বৈশ্বিক ক্রেতা ও তৈরি পোশাক শিল্পের অংশীদারদের নজর কেড়েছে বাংলাদেশের প্যাভিলিয়ন। গত ১০ থেকে ১২ আগস্ট অনুষ্ঠিত ‘সোর্সিং অ্যাট ম্যাজিক ২০২৬’ শিরোনামে অনুষ্ঠিত এ মেলায় নিজেদের সক্ষমতা ও পণ্যের বৈচিত্র্য তুলে ধরেছে বাংলাদেশ।
১৩ আগস্ট ২০২৬
সরকারি কাজে পুনঃচক্রায়িত কাগজ-কলম ব্যবহারে গুরুত্ব দিয়েছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। মঙ্গলবার (১১ আগস্ট) এনবিআরের সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।
১২ আগস্ট ২০২৬
ইসলামী ব্যাংকের কর্মকর্তা মোহাম্মদ ইয়াসীন আলীকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। ব্যাংক কর্তৃপক্ষ মঙ্গলবার (১১ আগস্ট) তাঁকে ট্রেনিং একাডেমিতে সংযুক্ত করেছে।
১২ আগস্ট ২০২৬