স্ট্রিম প্রতিবেদক

জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) ই-ভ্যাট সিস্টেম সংস্কারের জন্য শুক্রবার সকাল থেকে দেড় দিনের বেশি বন্ধ থাকবে। সিস্টেম ইন্টিগ্রেশন এবং আপডেট সংক্রান্ত কাজের জন্য এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছে এনবিআর।
বৃহস্পতিবার (৯ এপ্রিল) ই-ভ্যাট ইউনিটের সিনিয়র সিস্টেম অ্যানালিস্ট গোলাম মোস্তফা এক বিজ্ঞপ্তিতে জানান, ১০ এপ্রিল (শুক্রবার) সকাল ৬টা থেকে ১১ এপ্রিল রাত ৮টা পর্যন্ত ই-ভ্যাট সিস্টেমের সব অপারেশন সার্ভিস বন্ধ থাকবে। সিস্টেম আধুকায়ন এবং সেই অনুযায়ী মুসক ফর্ম আপডেটের জন্য এই সাময়িক বিরতি দেওয়া হয়েছে। কাজ শেষ হওয়ার পর যথারীতি এটি চালু হবে।
সব কমিশনারেট, শুল্ক মূল্যায়ন ও অভ্যন্তরীণ নিরীক্ষা বিভাগ এবং সংশ্লিষ্ট দপ্তরগুলোকে এই বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে বিজ্ঞপ্তিতে অনুরোধ জানানো হয়েছে। সাময়িক অসুবিধার জন্য এনবিআর কর্তৃপক্ষ সংশ্লিষ্ট সবার সহযোগিতাও চেয়েছে।

.png)

সন্ধ্যা ৬টা ১০ মিনিট থেকে জাতীয় গ্রিডে দিনে প্রায় ১১০ মিলিয়ন ঘনফুট হিসেবে রিগ্যাসিফায়েড লিকুইফায়েড ন্যাচারাল গ্যাস (আরএলএনজি) সরবরাহ শুরু হয়েছে। ধীরে ধীরে চাপ বাড়িয়ে রাত ২টার মধ্যে পূর্ণ সক্ষমতায় গ্যাস সরবরাহ সম্ভব হবে বলে আশা করা হচ্ছে।
১৪ আগস্ট ২০২৬
যুক্তরাষ্ট্রের নেভাদার লাস ভেগাসে অনুষ্ঠিত ফ্যাশন সোর্সিং ট্রেড ফেয়ারে বৈশ্বিক ক্রেতা ও তৈরি পোশাক শিল্পের অংশীদারদের নজর কেড়েছে বাংলাদেশের প্যাভিলিয়ন। গত ১০ থেকে ১২ আগস্ট অনুষ্ঠিত ‘সোর্সিং অ্যাট ম্যাজিক ২০২৬’ শিরোনামে অনুষ্ঠিত এ মেলায় নিজেদের সক্ষমতা ও পণ্যের বৈচিত্র্য তুলে ধরেছে বাংলাদেশ।
১৩ আগস্ট ২০২৬
সরকারি কাজে পুনঃচক্রায়িত কাগজ-কলম ব্যবহারে গুরুত্ব দিয়েছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। মঙ্গলবার (১১ আগস্ট) এনবিআরের সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।
১২ আগস্ট ২০২৬
ইসলামী ব্যাংকের কর্মকর্তা মোহাম্মদ ইয়াসীন আলীকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। ব্যাংক কর্তৃপক্ষ মঙ্গলবার (১১ আগস্ট) তাঁকে ট্রেনিং একাডেমিতে সংযুক্ত করেছে।
১২ আগস্ট ২০২৬