স্ট্রিম প্রতিবেদক

৮০ শতাংশ রপ্তানি করে– এমন সচল শিল্পপ্রতিষ্ঠানগুলোকে শ্রমিক-কর্মচারীদের ফেব্রুয়ারির বেতন-ভাতা পরিশোধে সহজ শর্তে বিশেষ ঋণ সুবিধা দিতে ব্যাংকগুলোকে নির্দেশ দিয়েছে বাংলাদেশ ব্যাংক।
সোমবার (২ মার্চ) জারি করা সার্কুলার অনুযায়ী, এই ঋণের পরিমাণ সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের বিগত তিন মাসে পরিশোধিত গড় বেতন-ভাতার সমান হবে।
বাংলাদেশ ব্যাংকের নতুন গভর্নর মোস্তাকুর রহমান দায়িত্ব নেওয়ার পর এই সিদ্ধান্ত হয়েছে। গত ২৪ ফেব্রুয়ারি তৎকালীন গভর্নর ড. আহসান এইচ মনসুরের কাছে এই দাবিতে সভা করেছিলেন তৈরি পোশাকশিল্পের মালিকদের সংগঠন বিজিএমইএ। তৎকালীন গভর্নরের কাছে বিজিএমই নেতারা দুই মাসের বেতনের সমপরিমাণ অর্থ প্রায় ১৩-১৪ হাজার কোটি টাকা ঋণ চেয়েছিলেন।
সার্কুলারে বলা হয়, বৈশ্বিক ও অভ্যন্তরীণ অর্থনৈতিক চাপে রপ্তানি কমে যাওয়া, ক্রয়াদেশ পিছিয়ে যাওয়া ও তারল্য সংকটের কারণে অনেক রপ্তানিমুখী শিল্পপ্রতিষ্ঠানের উৎপাদন ব্যাহত হচ্ছে। এতে শ্রমিকদের বেতন পরিশোধে চাপ তৈরি হয়েছে। এ পরিস্থিতিতে উৎপাদন ও রপ্তানির ধারাবাহিকতা বজায় রাখতে এই ঋণ সুবিধা চালু করা হয়েছে।
তবে শর্ত রয়েছে– ফেব্রুয়ারির বেতন-ভাতা পরিশোধের জন্য চলতি মূলধন ঋণসীমার বাইরে মেয়াদি ঋণ দেওয়া যাবে। ঋণের পরিমাণ গত তিন মাসে প্রদত্ত গড় বেতন-ভাতার বেশি হবে না। বাজারভিত্তিক প্রচলিত সুদহার প্রযোজ্য হবে। ঋণের অর্থ সরাসরি শ্রমিক-কর্মচারীদের ব্যাংক হিসাব বা মোবাইল ফিন্যান্সিয়াল সার্ভিস (এমএফএস) হিসাবে পাঠাতে হবে।
ঋণ তিন মাসের গ্রেস পিরিয়ডসহ সর্বোচ্চ ১ বছরের মধ্যে সমান কিস্তিতে (মাসিক বা ত্রৈমাসিক) পরিশোধ করতে হবে। নিয়মিত সুদ ছাড়া অতিরিক্ত কোনো সুদ, মুনাফা, ফি বা চার্জ আরোপ করা যাবে না। তবে এসব শিল্প প্রতিষ্ঠান বিজিএমই ও বিকেএমই–এর মাধ্যমে প্রত্যয়নপত্রে সমর্থিত হতে হবে।
কেন্দ্রীয় ব্যাংক জানিয়েছে, ব্যাংক কোম্পানি আইন, ১৯৯১-এর ৪৫ ধারায় প্রদত্ত ক্ষমতাবলে এ নির্দেশনা জারি করা হয়েছে।

.png)

১০ বছরের বেশি সময় আটকে থাকার পর চট্টগ্রামের আনোয়ারায় শুরু হচ্ছে চাইনিজ ইকোনমিক জোনের নির্মাণ কাজ। সোমবার (২৭ জুলাই) প্রকল্পটির ভিত্তিপ্রস্তর স্থাপনের মাধ্যমে মূল কাজ আনুষ্ঠানিকভাবে শুরু হতে হবে।
৩০ মিনিট আগে
পণ্য উৎপাদনে ‘জোরপূর্বক শ্রম’ বন্ধে ব্যর্থতায় নতুন করে বাংলাদেশসহ ৬০টি দেশের ওপর শুল্ক আরোপ করে যুক্তরাষ্ট্র। এতে সর্বনিম্ন ১০ শতাংশ অতিরিক্ত শুল্ক নির্ধারণে তুলনামূলক সুবিধাজনক অবস্থানে বাংলাদেশ।
১৬ ঘণ্টা আগে
এন্টারপ্রাইজ বেইজড ট্রেনিং (ইবিটি) কর্মসূচির অধীনে প্রশিক্ষণ নেওয়া ২ হাজার ৩২৮ জনকে সনদ দেওয়া হয়েছে। শনিবার (২৫ জুলাই) রাজধানীর উত্তরায় বিজিএমইএ কমপ্লেক্সে এক অনুষ্ঠানে তাদের এই সনদ দেওয়া হয়। বিজিএমইএ ও বিশ্বব্যাংকের অর্থায়নে পরিচালিত অ্যাসেট যৌথভাবে এই অনুষ্ঠান আয়োজন করে।
১৭ ঘণ্টা আগে
দেশের তৈরি পোশাক, বস্ত্র, চামড়া ও ওষুধশিল্পের প্রতিযোগিতা সক্ষমতা ধরে রাখতে রাসায়নিক ব্যাকওয়ার্ড লিংকেজ শিল্পের সক্ষমতা বাড়ানোর জন্য একটি কার্যকর জাতীয় রোডম্যাপ প্রণয়নের আহ্বান জানিয়েছেন ব্যবসায়ী ও শিল্পসংশ্লিষ্টরা।
২১ ঘণ্টা আগে