
পরপর দুই দিন স্বর্ণের দাম বাড়িয়েছে বাংলাদেশ জুয়েলার্স সমিতি (বাজুস)। আজ বুধবার ২২ ক্যারেটের স্বর্ণের ভরিতে ২ হাজার ৭৪১ টাকা বাড়িয়ে ২ লাখ ২৪ হাজার ১৮২ টাকা করেছে সংগঠনটি। গতকাল একই ক্যারেটে ১ হাজার ৬৩৩ টাকা বাড়ানো হয়েছিল। এ ছাড়া আজ রুপার দামও বাড়ানো হয়েছে।
বাজুসের সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, আন্তর্জাতিক বাজারে তেজাবি (খাঁটি) সোনার দাম বৃদ্ধি পাওয়ায় দেশের বাজারে এই সমন্বয় করা হয়েছে। বুধবার সকাল ১০টা থেকে নতুন দাম কার্যকর হয়েছে। সবমিলে দুই দিনে ২২ ক্যারেটের ভরিতে বেড়েছে ৪ হাজার ৩৭৪ টাকা।
নতুন মূল্য অনুযায়ী, ২১ ক্যারেটের স্বর্ণের ভরি ২ লাখ ১৪ হাজার ৯৩ টাকা, ১৮ ক্যারেট ১ লাখ ৮৩ হাজার ৮৮৩ এবং সনাতন পদ্ধতির ভরি ১ লাখ ৫০ হাজার ২৩২ টাকা নির্ধারণ করা হয়েছে।
গতকালের দামের থেকে আজ ২১ ক্যারেটের ভরিতে ২ হাজার ৬২৫, ১৮ ক্যারেটে ২ হাজার ২৭৫ এবং সনাতন পদ্ধতিতে ১ হাজার ৮৬৬ টাকা বাড়ানো হয়েছে।
এদিকে আন্তর্জাতিক বাজারেও সোনার দামে ঊর্ধ্বমুখী প্রবণতা দেখা গেছে। গোল্ড প্রাইস ডট অর্গের তথ্যানুযায়ী, নিউইয়র্ক সময় ২২ জুলাই রাত ১২টা ৪৬ মিনিটে বিশ্ববাজারে প্রতি আউন্স সোনার দাম ৫৫ ডলার বেড়েছে। তবে গত এক মাসের তুলনায় স্বর্ণের দাম এখনও ৫৯ ডলার কম রয়েছে।
উল্লেখ্য, মঙ্গলবার দেশের বাজারে স্বর্ণের দাম বাড়ানোর আগে আন্তর্জাতিক বাজারে টানা ৩০ দিনে প্রতি আউন্সে দাম কমেছিল ১৭২ ডলার। সর্বশেষ এক দিনের ব্যবধানে বিশ্ববাজারে সোনার দাম ১১৩ ডলার ঘুরে দাঁড়ায়।
আজ রুপার দাম বাড়িয়েছে বাজুস। নতুন দর অনুযায়ী, ২২ ক্যারেট রুপার দাম ভরিপ্রতি ৪ হাজার ৭৮২ টাকা, ২১ ক্যারেট ৪ হাজার ৫৪৯, ১৮ ক্যারেট ৩ হাজার ৯০৭ এবং সনাতন পদ্ধতির রুপার ভরি ২ হাজার ৯৭৪ টাকা ধরা হয়েছে।
.png)

সরকার দিনাজপুরের ফুলবাড়ী খনি থেকে উন্মুক্ত পদ্ধতিতে কয়লা উত্তোলনের চিন্তাভাবনা করছে। এই পদ্ধতিতে কয়লা তুললে পরিবেশ বিপর্যয়, কৃষিজমি ধ্বংসের পাশাপাশি স্থানীয় বাসিন্দাদের উচ্ছেদের আশঙ্কায় বিষয়টিতে উদ্বেগ জানিয়েছেন বিশেষজ্ঞরা। সিদ্ধান্ত বাস্তবায়নের আগে নিরপেক্ষ সমীক্ষা করার তাগিদ দিয়েছেন তাঁরা।
৬ ঘণ্টা আগে
চিনি বেশি দিয়ে দুধ চা। সঙ্গে একটি কলা ও পাউরুটি। চায়ে রুটি চুবিয়ে খাচ্ছেন হান্নান মিয়া। রাজধানীর রামপুরা এলাকায় রিকশা চালান তিনি। বিটিভি ভবন সংলগ্ন ফুটপাতে দাঁড়িয়ে বলছিলেন, হালকা ক্ষুধায় চা-রুটি ভালো কাজ দেয়। কিন্তু দিন যত যাচ্ছে, রুটির সাইজ ছোট হচ্ছে। একটি খেলে পেট কিছুই টের পায় না।
২১ ঘণ্টা আগে
এস আলম গ্রুপের বিরুদ্ধে ২৪ প্রতিষ্ঠানের মাধ্যমে ইসলামী ব্যাংকের ৮১.৯২ শতাংশ দখল করা শেয়ার তিন মাসের জন্য অবরুদ্ধের নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। গত ৩০ আগস্ট এক রিট পিটিশনের শুনানি শেষে বিচারপতি কেএম কামরুল কাদের ও বিচারপতি লুৎফুর রহমানের বেঞ্চ এই রুল ও আদেশ জারি করেন।
০৪ সেপ্টেম্বর ২০২৬
আগামী এক দশকের মধ্যে রপ্তানি, বিনিয়োগ ও আর্থিক শৃঙ্খলার মাধ্যমে দেশের অর্থনীতির আকার দ্বিগুণ করতে চায় সরকার। এ লক্ষ্য বাস্তবায়নে সুনির্দিষ্ট পরিকল্পনা রয়েছে সরকারের। বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) এ কথা বলেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
০৩ সেপ্টেম্বর ২০২৬