স্ট্রিম প্রতিবেদক

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পণ্য খালাসের জটিলতা নিরসনে একটি স্থায়ী ও একটি অস্থায়ী ওয়্যারহাউজ এবং কোল্ড স্টোরেজ নির্মাণের সিদ্ধান্ত নিয়েছে সরকার।
সোমবার (১৭ আগস্ট) সচিবালয়ে এক পর্যালোচনা সভায় এ কথা জানান বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির।
বাংলাদেশ ও ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) মধ্যে বাণিজ্য প্রসারে বিমানবন্দরের কার্গো হ্যান্ডলিং সক্ষমতা বৃদ্ধি সংক্রান্ত এ সভা বাণিজ্য মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির এবং প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী আফরোজা খানম।
বাণিজ্যমন্ত্রী বলেন, ‘ওয়্যারহাউজ নির্মাণের কাজ দ্রুত এগিয়ে নিতে হবে। প্রশাসনিক আমলাতান্ত্রিক জটিলতায় এ কাজ আটকে রাখা যাবে না।’ তিনি জানান, জমি ও পরিকাঠামো বিমানবন্দর কর্তৃপক্ষ নিশ্চিত করলে কাস্টমস সেখানে নিয়মিত কার্যক্রম চালাবে। একই সঙ্গে দ্রুত সিদ্ধান্তের জন্য আন্তঃমন্ত্রণালয় প্রতিনিধি সমন্বয়ের প্রস্তাব দেন তিনি।
বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী আফরোজা খানম বলেন, ‘পণ্য খালাসে কৃত্রিম বুদ্ধিমত্তাসহ (এআই) অত্যাধুনিক প্রযুক্তির ব্যবহার দেশের এভিয়েশন খাতে নতুন মাত্রা যোগ করবে।’ তিনি বিমান বাংলাদেশকে আরও আধুনিক প্রতিষ্ঠানে রূপান্তরের আশাবাদ প্রকাশ করেন।
সভায় অস্থায়ী ওয়্যারহাউজের জন্য ৭টি ও স্থায়ী ওয়্যারহাউজের জন্য ৪টি সম্ভাব্য স্থান নিয়ে আলোচনা করা হয়। এ ছাড়া গ্রাউন্ড হ্যান্ডলিং নির্দেশিকা প্রণয়ন এবং আমদানি করা কার্গোর নোটিশ দ্রুত আমদানিকারকের কাছে পাঠানোর সিদ্ধান্ত নেওয়া হয়।
সভায় বাণিজ্য সচিব মো. আতাউর রহমান ও বেসামরিক বিমান পরিবহন সচিব ফাহমিদা আখতারসহ বেবিচক, এনবিআর ও বিমানের উচ্চপদস্থ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

.png)

বাণিজ্য ও বিনিয়োগ বাড়ানোর উদ্যোগের অংশ হিসেবে ভারতের একটি উচ্চপর্যায়ের ব্যবসায়ী প্রতিনিধি দল আজ (সোমবার) দুই দিনের সফরে বাংলাদেশে আসছে। কনফেডারেশন অব ইন্ডিয়ান ইন্ডাস্ট্রির (সিআইআই) মহাপরিচালক চন্দ্রজিৎ ব্যানার্জির নেতৃত্বে ১৮ সদস্যের প্রতিনিধি দলটি বাংলাদেশ সরকারের নীতিনির্ধারক এবং দেশের শীর্ষ ব্য
৪ ঘণ্টা আগে
পাবনায় কয়েক সপ্তাহের লাগামহীন লোডশেডিংয়ে বিপাকে পড়েছেন পোলট্রি খামারিরা। হিট স্ট্রোকে মুরগির মৃত্যুতে কমছে ডিম উৎপাদন। দ্রুত পরিস্থিতির উন্নতি না হলে লোকসানে খামার বন্ধ করতে হবে অনেকের।
১০ ঘণ্টা আগে
দেশে ফলের সরবরাহ বাড়াতে এবং দাম সাধারণ মানুষের নাগালে রাখতে ফল আমদানির নিয়ম শিথিল করেছে বাংলাদেশ ব্যাংক।
২১ ঘণ্টা আগে
বাংলাদেশের তৈরি পোশাক (আরএমজি) খাতে দ্রুত কার্বন নিঃসরণ কমানোর উদ্যোগ নেওয়া জরুরি। এতে পরিবেশগত কমপ্লায়েন্সের পাশাপাশি জ্বালানি সংকট ও বাড়তি উৎপাদন ব্যয়ের চাপও মোকাবিলা সম্ভব হবে। রোববার (১৬ আগস্ট) আয়োজিত ‘ইন্ডাস্ট্রিয়াল ডিকার্বনাইজেশন ইন দ্য আরএমজি সেক্টর: হাউ টু টেক ইট ফরওয়ার্ড?’ শীর্ষক এক গোলটে
১ দিন আগে