সৌরবিদ্যুৎ সামগ্রী আমদানি

সোলার ইনভার্টার ও প্যানেল আমদানিতে শুল্ক রেয়াত বহাল, ব্যাখ্যা দিল এনবিআর

সৌরবিদ্যুৎ সামগ্রী আমদানি

স্ট্রিম প্রতিবেদক
স্ট্রিম প্রতিবেদক

প্রকাশ : ১৭ আগস্ট ২০২৬, ১৯: ২৪
সোলার প্যানেল। ছবি: সংগৃহীত

সৌরবিদ্যুৎ উৎপাদনে ব্যবহৃত যন্ত্রপাতি আমদানিতে শুল্ক-কর রেয়াতের অস্পষ্টতা ও শুল্কায়ন জটিলতা নিরসনে নতুন ব্যাখ্যা দিয়ে পরিপত্র জারি করেছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। সোমবার (১৭ আগস্ট) এনবিআরের নীতি বিভাগ থেকে এ নির্দেশনা দেওয়া হয়।

এনবিআরের কাস্টমস নীতি ও আইসিটি অনুবিভাগের প্রথম সচিব মো. তারেক হাসান স্বাক্ষরিত পরিপত্রে আগে জারি করা দুটি প্রজ্ঞাপনের প্রয়োগবিধি স্পষ্ট করা হয়েছে। সৌরবিদ্যুৎ উৎপাদনে মূলধনী যন্ত্রপাতি ও নবায়নযোগ্য বিদ্যুৎ উৎপাদন সংক্রান্ত প্রজ্ঞাপন দুটির শুল্কায়ন জটিলতা নিরসনে এ ব্যাখ্যা দেওয়া হয়।

পরিপত্রে বলা হয়, সোলার ইনভার্টারের এইচএস কোডসংক্রান্ত টাইপো ভুল থাকা সত্ত্বেও এইচএস কোডের চেয়ে পণ্যের বিবরণ প্রাধান্য পাবে। এর ফলে সোলার ইনভার্টার আমদানিতে শুল্ক-কর রেয়াত সুবিধা বহাল থাকবে।

শিল্পপ্রতিষ্ঠান নিজস্ব সোলার প্ল্যান্ট বসাতে চাইলে প্রয়োজনীয় পণ্য কেবল ১ শতাংশ কাস্টমস ডিউটি (সিডি) দিয়ে খালাস করতে পারবে। তবে বাণিজ্যিক আমদানিকারকদের ১ শতাংশ কাস্টমস ডিউটির পাশাপাশি ৭ দশমিক ৫ শতাংশ আগাম কর (এটি) এবং ৫ শতাংশ অগ্রিম আয়কর (এআইটি) পরিশোধ করে পণ্য খালাস করতে হবে, যা পরবর্তীতে সমন্বয়যোগ্য।

Ad 300x250
লেটেস্ট
সর্বাধিক পঠিত

সম্পর্কিত

সোলার ইনভার্টার ও প্যানেল আমদানিতে শুল্ক রেয়াত বহাল, ব্যাখ্যা দিল এনবিআর