স্ট্রিম প্রতিবেদক

জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) ২০২৫-২০২৬ করবর্ষের আয়কর রিটার্ন দাখিলের সময়া আরও এক মাস বাড়িয়েছে। সোমবার (১৩ এপ্রিল) এনবিআরের দ্বিতীয় সচিব (কর আইন-১) একরামুল হকের সই করা সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।
এতে বলা হয়, আয়কর আইন, ২০২৩ এর ধারা ৩৩৪ এর দফা (খ) এ প্রদত্ত ক্ষমতাবলে, এনবিআর স্বাভাবিক ব্যক্তি ও হিন্দু অবিভক্ত পরিবার ছাড়া অন্য সব করদাতার ২০২৫-২০২৬ করবর্ষের রিটার্ন দাখিলের সময় পুনরায় এক মাস বৃদ্ধি করে আগামী ১৫ মে নির্ধারণ করা হলো। কোম্পানি করদাতাদের জন্য রিটার্ন দেওয়া শেষ সময় ছিল ৩০ এপ্রিল। তারাও নতুন সময় পর্যন্ত রিটার্ন দাখিল করতে পারবেন।
এনবিআর সূত্র জানায়, করদাতাদের রিটার্ন প্রস্তুত ও দাখিল প্রক্রিয়া সহজতর করা এবং নির্ধারিত সময়ে অধিক সংখ্যক রিটার্ন জমা নিশ্চিত করতেই এই সময় বৃদ্ধি করা হয়েছে।
এ সংক্রান্ত আদেশে সংশ্লিষ্ট সব কর অঞ্চল, কর কমিশনার কার্যালয়, কর আপিল অঞ্চল, বৃহৎ করদাতা ইউনিট, গোয়েন্দা ও তদন্ত ইউনিটসহ এনবিআরের বিভিন্ন দফতরে অনুলিপি পাঠানো হয়েছে।

.png)

সন্ধ্যা ৬টা ১০ মিনিট থেকে জাতীয় গ্রিডে দিনে প্রায় ১১০ মিলিয়ন ঘনফুট হিসেবে রিগ্যাসিফায়েড লিকুইফায়েড ন্যাচারাল গ্যাস (আরএলএনজি) সরবরাহ শুরু হয়েছে। ধীরে ধীরে চাপ বাড়িয়ে রাত ২টার মধ্যে পূর্ণ সক্ষমতায় গ্যাস সরবরাহ সম্ভব হবে বলে আশা করা হচ্ছে।
১৪ আগস্ট ২০২৬
যুক্তরাষ্ট্রের নেভাদার লাস ভেগাসে অনুষ্ঠিত ফ্যাশন সোর্সিং ট্রেড ফেয়ারে বৈশ্বিক ক্রেতা ও তৈরি পোশাক শিল্পের অংশীদারদের নজর কেড়েছে বাংলাদেশের প্যাভিলিয়ন। গত ১০ থেকে ১২ আগস্ট অনুষ্ঠিত ‘সোর্সিং অ্যাট ম্যাজিক ২০২৬’ শিরোনামে অনুষ্ঠিত এ মেলায় নিজেদের সক্ষমতা ও পণ্যের বৈচিত্র্য তুলে ধরেছে বাংলাদেশ।
১৩ আগস্ট ২০২৬
সরকারি কাজে পুনঃচক্রায়িত কাগজ-কলম ব্যবহারে গুরুত্ব দিয়েছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। মঙ্গলবার (১১ আগস্ট) এনবিআরের সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।
১২ আগস্ট ২০২৬
ইসলামী ব্যাংকের কর্মকর্তা মোহাম্মদ ইয়াসীন আলীকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। ব্যাংক কর্তৃপক্ষ মঙ্গলবার (১১ আগস্ট) তাঁকে ট্রেনিং একাডেমিতে সংযুক্ত করেছে।
১২ আগস্ট ২০২৬