স্ট্রিম ডেস্ক

অন্তর্বর্তী সরকারের বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দীন স্থানীয় সময় বৃহস্পতিবার ওয়াশিংটনে মার্কিন বাণিজ্য প্রতিনিধি জেমিসন গ্রিয়ারের কার্যালয়ে তাঁর সঙ্গে বৈঠক করেছেন। দুপক্ষের আলোচনায় শুল্ক বিষয়ে অগ্রগতি হয়েছে বলে জানা গেছে।
এ সময় দুই দেশের উচ্চপর্যায়ের প্রতিনিধি দল পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিষয় নিয়ে আলোচনা করেন, বিশেষ করে বাংলাদেশ-যুক্তরাষ্ট্রের বাণিজ্য, দ্বিপক্ষীয় বাণিজ্যিক সম্পর্ক ও চলমান শুল্ক আলোচনার ওপর গুরুত্বারোপ করা হয়।
উভয়পক্ষ পারস্পরিক সুবিধার্থে একসঙ্গে কাজ করার অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন।
প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়েছে।
বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের মধ্যে তিন দিনব্যাপী শুল্ক আলোচনার দ্বিতীয় দফার দ্বিতীয় দিনের এ বৈঠক বৃহস্পতিবার ওয়াশিংটনে শেষ হয়।
বিস্তারিত আলোচনায় দুই দেশের বাণিজ্যিক সম্পর্কের প্রায় সব গুরুত্বপূর্ণ দিক স্থান পায়।
ওয়াশিংটন ডিসিতে বাংলাদেশ প্রতিনিধি দলের নেতৃত্ব দেন বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দীন। ঢাকা থেকে ভার্চুয়ালি আলোচনায় যুক্ত হন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা ড. খলিলুর রহমান এবং প্রধান উপদেষ্টার তথ্যপ্রযুক্তি ও টেলিযোগাযোগ বিষয়ক বিশেষ সহকারী ফয়েজ আহমদ তৈয়্যব।
ওয়াশিংটন ডিসিতে অনুষ্ঠিত বৈঠকে বাণিজ্য মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারাও উপস্থিত ছিলেন। যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে ইউএসটিআর, কৃষি, শ্রম, পরিবেশ ও প্রাকৃতিক সম্পদ, ট্রেজারি, উদ্ভাবন ও মেধাস্বত্ব এবং বিনিয়োগ সংস্থাসহ বিভিন্ন বিভাগ থেকে শীর্ষ কর্মকর্তারা অংশগ্রহণ করেন।
শুক্রবারও এ আলোচনা চলবে।

.png)

সন্ধ্যা ৬টা ১০ মিনিট থেকে জাতীয় গ্রিডে দিনে প্রায় ১১০ মিলিয়ন ঘনফুট হিসেবে রিগ্যাসিফায়েড লিকুইফায়েড ন্যাচারাল গ্যাস (আরএলএনজি) সরবরাহ শুরু হয়েছে। ধীরে ধীরে চাপ বাড়িয়ে রাত ২টার মধ্যে পূর্ণ সক্ষমতায় গ্যাস সরবরাহ সম্ভব হবে বলে আশা করা হচ্ছে।
১৪ আগস্ট ২০২৬
যুক্তরাষ্ট্রের নেভাদার লাস ভেগাসে অনুষ্ঠিত ফ্যাশন সোর্সিং ট্রেড ফেয়ারে বৈশ্বিক ক্রেতা ও তৈরি পোশাক শিল্পের অংশীদারদের নজর কেড়েছে বাংলাদেশের প্যাভিলিয়ন। গত ১০ থেকে ১২ আগস্ট অনুষ্ঠিত ‘সোর্সিং অ্যাট ম্যাজিক ২০২৬’ শিরোনামে অনুষ্ঠিত এ মেলায় নিজেদের সক্ষমতা ও পণ্যের বৈচিত্র্য তুলে ধরেছে বাংলাদেশ।
১৩ আগস্ট ২০২৬
সরকারি কাজে পুনঃচক্রায়িত কাগজ-কলম ব্যবহারে গুরুত্ব দিয়েছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। মঙ্গলবার (১১ আগস্ট) এনবিআরের সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।
১২ আগস্ট ২০২৬
ইসলামী ব্যাংকের কর্মকর্তা মোহাম্মদ ইয়াসীন আলীকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। ব্যাংক কর্তৃপক্ষ মঙ্গলবার (১১ আগস্ট) তাঁকে ট্রেনিং একাডেমিতে সংযুক্ত করেছে।
১২ আগস্ট ২০২৬