স্ট্রিম প্রতিবেদক

বিদ্যুৎ ও জ্বালানি সাশ্রয়ে দেশের ব্যাংকগুলোতে লেনদেনের সময় কমিয়েছে বাংলাদেশ ব্যাংক। আগামীকাল রোববার থেকে ব্যাংকে লেনদেনের জন্য বেলা ১০টা থেকে ৩টা পর্যন্ত সময় নির্ধারণ করা হয়েছে।
আজ শনিবার (৪ এপ্রিল) কেন্দ্রীয় ব্যাংকের প্রধান কার্যালয় থেকে ‘ব্যাংক কোম্পানি আইন, ১৯৯১’ এর ৪৫ ধারায় অর্পিত ক্ষমতাবলে একটি পরিপত্র জারি করা হয়েছে।
বাংলাদেশ ব্যাংকের পরিচালক (এসডিএডি) মো. আবদুল মান্নানের সই করা পরিপত্রে জানানো হয়েছে, দাপ্তরিক কাজে রোববার থেকে ব্যাংক খোলা থাকবে সকাল ১০টা থেকে ৫টা পর্যন্ত; যা আগে থাকতো ৬টা পর্যন্ত। একইভাবে লেনদেনের সময়সূচিও এক ঘণ্টা কমিয়ে সকাল ১০টা থেকে বিকাল ৩টা পর্যন্ত করা হয়েছে।
তবে সাপ্তাহিক ছুটি আগের মতো শুক্র ও শনিবারই রাখা হয়েছে।
সমুদ্র, স্থল ও বিমানবন্দর এলাকায় (পোর্ট ও কাস্টমস এলাকা) অবস্থিত ব্যাংকের শাখা. উপশাখা ও বুথগুলো সপ্তাহে সাত দিন ২৪ ঘণ্টাই চালু রাখার বিষয়ে ২০১৯ সালের ৫ আগস্ট জারি করা ডিওএস সার্কুলার লেটারের নির্দেশনা বলবৎ থাকবে বলেও পরিপত্রে উল্লেখ করা হয়েছে।
সরকার ঘোষিত পরিবর্তিত অফিস সূচি অনুসরণ করে ব্যাংকিং কার্যক্রমের নতুন সময় ঠিক করার কথা পরিপত্রে বলা হয়েছে।

.png)

সন্ধ্যা ৬টা ১০ মিনিট থেকে জাতীয় গ্রিডে দিনে প্রায় ১১০ মিলিয়ন ঘনফুট হিসেবে রিগ্যাসিফায়েড লিকুইফায়েড ন্যাচারাল গ্যাস (আরএলএনজি) সরবরাহ শুরু হয়েছে। ধীরে ধীরে চাপ বাড়িয়ে রাত ২টার মধ্যে পূর্ণ সক্ষমতায় গ্যাস সরবরাহ সম্ভব হবে বলে আশা করা হচ্ছে।
১৪ আগস্ট ২০২৬
যুক্তরাষ্ট্রের নেভাদার লাস ভেগাসে অনুষ্ঠিত ফ্যাশন সোর্সিং ট্রেড ফেয়ারে বৈশ্বিক ক্রেতা ও তৈরি পোশাক শিল্পের অংশীদারদের নজর কেড়েছে বাংলাদেশের প্যাভিলিয়ন। গত ১০ থেকে ১২ আগস্ট অনুষ্ঠিত ‘সোর্সিং অ্যাট ম্যাজিক ২০২৬’ শিরোনামে অনুষ্ঠিত এ মেলায় নিজেদের সক্ষমতা ও পণ্যের বৈচিত্র্য তুলে ধরেছে বাংলাদেশ।
১৩ আগস্ট ২০২৬
সরকারি কাজে পুনঃচক্রায়িত কাগজ-কলম ব্যবহারে গুরুত্ব দিয়েছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। মঙ্গলবার (১১ আগস্ট) এনবিআরের সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।
১২ আগস্ট ২০২৬
ইসলামী ব্যাংকের কর্মকর্তা মোহাম্মদ ইয়াসীন আলীকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। ব্যাংক কর্তৃপক্ষ মঙ্গলবার (১১ আগস্ট) তাঁকে ট্রেনিং একাডেমিতে সংযুক্ত করেছে।
১২ আগস্ট ২০২৬