স্ট্রিম প্রতিবেদক

দেশি-বিদেশি প্রতিষ্ঠান নিয়ে ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলা (ডিআইটিএফ) শেষ হয়েছে। শনিবার (৩১ জানুয়ারি) রাজধানীর পূর্বাচলে বাংলাদেশ-চায়না ফ্রেন্ডশিপ এক্সিবিশন সেন্টারে সমাপনী অনুষ্ঠানে মাসব্যাপী মেলার সমাপ্তি ঘোষণা করেন বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দীন।
বাণিজ্য মন্ত্রণালয়ের সচিব মাহবুবুর রহমানের সভাপতিত্বে সমাপনীতে বিশেষ অতিথি ছিলেন এফবিসিসিআইয়ের প্রশাসক ও বাণিজ্য মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব (রপ্তানি) আবদুর রহিম খান এবং রপ্তানি উন্নয়ন ব্যুরোর ভাইস-চেয়ারম্যান ও প্রধান নির্বাহী মোহাম্মদ হাসান আরিফ।
অনুষ্ঠানে জানানো হয়, এবারের মেলায় অংশ নেয় দেশি-বিদেশি ৩২৯টি প্রতিষ্ঠান। ছিল ভারত, তুরস্ক, সিঙ্গাপুর, ইন্দোনেশিয়া, হংকং ও মালয়েশিয়ার ১১টি প্রতিষ্ঠান।
মেলায় স্থানীয়ভাবে আনুমানিক ৩৯৩ কোটি টাকার পণ্য ও সেবা বিক্রি হয়েছে, যা গত বছরের তুলনায় ৩.৪২ শতাংশ বেশি। এ ছাড়া অংশগ্রহণকারী প্রতিষ্ঠানগুলো ১৭.৯৮ মিলিয়ন মার্কিন ডলার (প্রায় ২২৪.২৬ কোটি টাকা) মূল্যের রপ্তানি আদেশ পেয়েছে। এর মধ্যে রয়েছে– বহুমুখী পাট পণ্য, ইলেকট্রিক ও ইলেকট্রনিক্স, হোম অ্যাপ্লায়েন্স, কসমেটিক্স, হাইজিন পণ্য, প্রক্রিয়াজাত খাদ্য, হ্যান্ডলুম ও হোম টেক্সটাইল।
নতুন পণ্যের কারণে বেশ কিছু প্রতিষ্ঠানকে দেওয়া হয়েছে স্বীকৃতি। সেগুলো হলো– জয়িতা ফাউন্ডেশনের জুট পণ্য ও ফিশ চিপস, বিসিকের ভেজিটেবল ডাইং পোশাক, বাংলাদেশ তাঁত বোর্ডের ঢাকাই মসলিন, জেডিপিসির পাট ট্যাপেস্ট্রি ও এপেক্স কনভেনিয়েন্স ফুডসের রেডি টু ইট বিরিয়ানি।
এর বাইরে প্যাভিলিয়ন, স্টল, সেবা মান, নান্দনিকতা, ডিজিটাল কনটেন্ট ও ইনোভেশনের ভিত্তিতে ৪০টি প্রতিষ্ঠানকে পুরস্কৃত করা হয়।
মেলায় রপ্তানি বহুমুখীকরণ ও উদ্যোক্তা উন্নয়নে আটটি সেমিনার আয়োজন করা হয়। দর্শনার্থীদের জন্য ছিল সাংস্কৃতিক সন্ধ্যা, অনলাইন টিকিটিং, বিআরটিসি বাস ও পাঠাও কনসেশন সার্ভিস।

.png)

পণ্য উৎপাদনে ‘জোরপূর্বক শ্রম’ বন্ধে ব্যর্থতায় নতুন করে বাংলাদেশসহ ৬০টি দেশের ওপর শুল্ক আরোপ করে যুক্তরাষ্ট্র। এতে সর্বনিম্ন ১০ শতাংশ অতিরিক্ত শুল্ক নির্ধারণে তুলনামূলক সুবিধাজনক অবস্থানে বাংলাদেশ।
১৬ ঘণ্টা আগে
এন্টারপ্রাইজ বেইজড ট্রেনিং (ইবিটি) কর্মসূচির অধীনে প্রশিক্ষণ নেওয়া ২ হাজার ৩২৮ জনকে সনদ দেওয়া হয়েছে। শনিবার (২৫ জুলাই) রাজধানীর উত্তরায় বিজিএমইএ কমপ্লেক্সে এক অনুষ্ঠানে তাদের এই সনদ দেওয়া হয়। বিজিএমইএ ও বিশ্বব্যাংকের অর্থায়নে পরিচালিত অ্যাসেট যৌথভাবে এই অনুষ্ঠান আয়োজন করে।
১৭ ঘণ্টা আগে
দেশের তৈরি পোশাক, বস্ত্র, চামড়া ও ওষুধশিল্পের প্রতিযোগিতা সক্ষমতা ধরে রাখতে রাসায়নিক ব্যাকওয়ার্ড লিংকেজ শিল্পের সক্ষমতা বাড়ানোর জন্য একটি কার্যকর জাতীয় রোডম্যাপ প্রণয়নের আহ্বান জানিয়েছেন ব্যবসায়ী ও শিল্পসংশ্লিষ্টরা।
২১ ঘণ্টা আগে
গ্যাস সংকটে গৃহিণীরা চুলা জ্বালতে পারছেন না। গত কয়েক সপ্তাহ ধরে রাত জেগে রান্না সারছেন। এদিকে, নিত্যপণ্যের বাজারে যেন আগুন লেগেছে। টানা বর্ষণ ও বন্যার প্রভাবে সরবরাহ সংকটে ক্রেতার নাভিশ্বাস। ৮০ টাকার নিচে মিলছে না কোনো সবজি।
২১ ঘণ্টা আগে