স্ট্রিম প্রতিবেদক

শিশুখাদ্য আমদানিতে ঋণপত্র (এলসি) খোলার সময় শতভাগ নগদ মার্জিন রাখার বাধ্যবাধকতা তুলে নিয়েছে বাংলাদেশ ব্যাংক। এখন থেকে অত্যাবশ্যকীয় হিসেবে বিবেচিত এ ধরণের পণ্য আমদানিতে ব্যাংক-গ্রাহক সম্পর্কের ভিত্তিতে মার্জিনের হার নির্ধারিত হবে।
বৃহস্পতিবার (২৩ অক্টোবর) বাংলাদেশ ব্যাংকের ব্যাংকিং প্রবিধি ও নীতি বিভাগ থেকে এ সংক্রান্ত একটি সার্কুলার জারি করে দেশের সব তফসিলি ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহীদের কাছে পাঠানো হয়েছে।
সার্কুলারে বলা হয়েছে, এর আগে চলতি বছরের ৫ সেপ্টেম্বর জারি করা এক সার্কুলারে ‘নন-সিরিয়াল ফুড’ বা অশস্যজাতীয় খাদ্যপণ্য এবং প্রক্রিয়াজাত খাদ্য ও পানীয় আমদানির ঋণপত্র (এলসি) খোলার ক্ষেত্রে শতভাগ নগদ মার্জিন সংরক্ষণের নির্দেশ দেওয়া হয়েছিল। সম্প্রতি কেন্দ্রীয় ব্যাংকের নজরে এসেছে, কোনো কোনো ব্যাংক অত্যাবশ্যকীয় শিশুখাদ্যসহ ওই সার্কুলারে উল্লিখিত পণ্য আমদানিতেও আমদানিকারকদের ওপর শতভাগ মার্জিন সংরক্ষণের বাধ্যবাধকতা আরোপ করছে।
এ প্রেক্ষাপটে বাংলাদেশ ব্যাংক স্পষ্ট করে জানিয়েছে, অত্যাবশ্যকীয় শিশুখাদ্য আমদানির ক্ষেত্রে শতভাগ নগদ মার্জিনের বাধ্যবাধকতা প্রযোজ্য হবে না। এখন থেকে শিশুখাদ্য আমদানির ঋণপত্র খোলার ক্ষেত্রে ব্যাংক-গ্রাহক সম্পর্কের ভিত্তিতে মার্জিনের হার নির্ধারিত হবে।
বৈশ্বিক অর্থনৈতিক অস্থিতিশীলতার প্রেক্ষাপটে দেশের মুদ্রা ও ঋণ ব্যবস্থাপনাকে আরও সুসংহত করতে বাংলাদেশ ব্যাংক এর আগে বিলাসবহুল ও অপ্রয়োজনীয় পণ্য আমদানিতে শতভাগ মার্জিনের শর্ত আরোপ করেছিল। শিশুখাদ্যকে সেই তালিকা থেকে বাদ দেওয়ায় আমদানিকারকদের ওপর চাপ কমবে এবং বাজারে সরবরাহ স্বাভাবিক থাকবে বলে আশা করা হচ্ছে।
২০২২ সাল থেকে বৈশ্বিক অর্থনৈতিক সংকট ও ডলারের বিপরীতে টাকার মান কমে যাওয়ায় দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভের ওপর চাপ কমাতে বাংলাদেশ ব্যাংক বিভিন্ন সময়ে আমদানি নিয়ন্ত্রণে কঠোর পদক্ষেপ গ্রহণ করে। এর অংশ হিসেবে বিভিন্ন পণ্যের আমদানিতে ৭৫ থেকে ১০০ শতাংশ পর্যন্ত নগদ মার্জিনের বাধ্যবাধকতা আরোপ করা হয়। মূলত বিলাসবহুল ও কম প্রয়োজনীয় পণ্য আমদানি নিরুৎসাহিত করাই ছিল এর প্রধান লক্ষ্য।
তবে ‘অশস্যজাতীয় খাদ্যপণ্য’ ক্যাটাগরির আওতায় শিশুখাদ্য, চকলেট, জুস, বিস্কুটের মতো পণ্যও শতভাগ মার্জিনের আওতায় চলে আসে। শতভাগ মার্জিনের অর্থ হলো, কোনো পণ্য আমদানির জন্য এলসি খোলার সময়ই মোট মূল্যের পুরো টাকা ব্যাংকে জমা দিতে হতো। এই নিয়মের কারণে আমদানিকারকদের বিপুল পরিমাণ কার্যকরী মূলধন বা ক্যাপিটাল ব্যাংকে আটকে যেত।
বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো (বিবিএস) ও আমদানিকারকদের সূত্র অনুযায়ী, দেশে প্রতিবছর প্রায় ৫ থেকে ৬ হাজার কোটি টাকার গুঁড়া দুধসহ অন্যান্য শিশুখাদ্য আমদানি হয়।

.png)

সন্ধ্যা ৬টা ১০ মিনিট থেকে জাতীয় গ্রিডে দিনে প্রায় ১১০ মিলিয়ন ঘনফুট হিসেবে রিগ্যাসিফায়েড লিকুইফায়েড ন্যাচারাল গ্যাস (আরএলএনজি) সরবরাহ শুরু হয়েছে। ধীরে ধীরে চাপ বাড়িয়ে রাত ২টার মধ্যে পূর্ণ সক্ষমতায় গ্যাস সরবরাহ সম্ভব হবে বলে আশা করা হচ্ছে।
১৪ আগস্ট ২০২৬
যুক্তরাষ্ট্রের নেভাদার লাস ভেগাসে অনুষ্ঠিত ফ্যাশন সোর্সিং ট্রেড ফেয়ারে বৈশ্বিক ক্রেতা ও তৈরি পোশাক শিল্পের অংশীদারদের নজর কেড়েছে বাংলাদেশের প্যাভিলিয়ন। গত ১০ থেকে ১২ আগস্ট অনুষ্ঠিত ‘সোর্সিং অ্যাট ম্যাজিক ২০২৬’ শিরোনামে অনুষ্ঠিত এ মেলায় নিজেদের সক্ষমতা ও পণ্যের বৈচিত্র্য তুলে ধরেছে বাংলাদেশ।
১৩ আগস্ট ২০২৬
সরকারি কাজে পুনঃচক্রায়িত কাগজ-কলম ব্যবহারে গুরুত্ব দিয়েছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। মঙ্গলবার (১১ আগস্ট) এনবিআরের সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।
১২ আগস্ট ২০২৬
ইসলামী ব্যাংকের কর্মকর্তা মোহাম্মদ ইয়াসীন আলীকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। ব্যাংক কর্তৃপক্ষ মঙ্গলবার (১১ আগস্ট) তাঁকে ট্রেনিং একাডেমিতে সংযুক্ত করেছে।
১২ আগস্ট ২০২৬