স্ট্রিম সংবাদদাতা

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) বড় পর্দায় বিশ্বকাপ ফুটবল দেখানোকে কেন্দ্র করে মারধরের ঘটনায় দুই শিক্ষার্থীকে শাস্তি দিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। বৃহস্পতিবার (২৫ জুন) বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার ড. এ বি এম আজিজুর রহমান স্বাক্ষরিত এক অফিস আদেশে এ তথ্য জানানো হয়।
অফিস আদেশে বলা হয়, পাবলিক হেলথ অ্যান্ড ইনফরমেটিক্স বিভাগের ৪৮ ব্যাচের শিক্ষার্থী মো. আসাদুজ্জামানকে শৃঙ্খলাসংক্রান্ত অধ্যাদেশ-২০১৮-এর ৪ (১) (খ) ধারা অনুযায়ী সাময়িকভাবে বহিষ্কার (অথবা ক্ষেত্রমতে যা প্রযোজ্য) করা হয়েছে। এসময় তিনি হলে ও ক্যাম্পাসে অবস্থান করতে পারবে না।
আরেক শিক্ষার্থী দর্শন বিভাগের ৪৮ ব্যাচের শিক্ষার্থী শাহানুর রহমানকে তদন্ত চলাকালীন নিরাপত্তার স্বার্থে বিশ্ববিদ্যালয়ের কোনো কার্যক্রমে অংশগ্রহণ করতে পারবে না এবং হলে ও ক্যাম্পাসে অবস্থান করতে পারবে না বলে জানানো হয়।
গত ২২ জুন রাতে বিশ্ববিদ্যালয়ের সেলিম আল দীন মুক্তমঞ্চে বড় পর্দায় আর্জেন্টিনা ও অস্ট্রিয়ার মধ্যকার খেলা সম্প্রচারের সময় জাকসুর ক্রীড়া সম্পাদক মাহমুদুল হাসান কিরণসহ তিনজনের বিরুদ্ধে এক শিক্ষার্থীকে মারধরের অভিযোগ ওঠে।
ভুক্তভোগী প্রত্নতত্ত্ব বিভাগের ৫০তম আবর্তনের শিক্ষার্থী নাঈম আহমদ সানি অভিযোগ করেন, কিরণসহ দর্শন বিভাগের সাহানুর রহমান সাঞ্জু ও পাবলিক হেলথ এন্ড ইনফরমেটিক্স বিভাগের আসাদুজ্জামান তাকে মারধর করেন। ঘটনার পরদিন সানি প্রক্টর বরাবর লিখিত অভিযোগ জমা দেন।
এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার ড. এ বি এম আজিজুর রহমান স্ট্রিমকে বলেন, যে দুইজনকে শাস্তি দেওয়া হয়েছে, সিসিটিভি ফুটেজে তাদের বিরুদ্ধে প্রমাণ পাওয়া গেছে। এ ঘটনার বিস্তারিত জানতে তদন্ত কমিটিও গঠন করা হয়েছে।

.png)

অবসরপ্রাপ্ত বেসরকারি শিক্ষক-কর্মচারীদের পেনশন ও কল্যাণ সুবিধা পেতে আগের মতো আর ভোগান্তি ও হয়রানির শিকার হতে হবে না বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেছেন, বর্তমান সরকারের সময়ে অবসরকালীন সুবিধার টাকা পেতে শিক্ষকদের অফিসে অফিসে ঘুরতে হবে না।
৩ ঘণ্টা আগে
রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে (বেরোবি) একটি বাস মেরামতে প্রায় ২৮ লাখ টাকা খরচ করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। একটি বাস মেরামতে বিপুল পরিমাণ অর্থ ব্যয় নিয়ে শিক্ষার্থীদের মধ্যে ক্ষোভ ও আলোচনা তৈরি হয়েছে।
১৪ আগস্ট ২০২৬
পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (পবিপ্রবি) সিনিয়রদের র্যাগিংয়ে গুরুতর অসুস্থ হয়ে হাবিব নামের এক শিক্ষার্থীকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। বুধবার (১২ আগস্ট) রাতে বিশ্ববিদ্যালয়ের বিজয়-২৪ হলে এ ঘটনা ঘটে।
১৩ আগস্ট ২০২৬
রংপুরের পীরগঞ্জ উপজেলার কুমারপুর উচ্চ বিদ্যালয়ে ৯ জন শিক্ষক ও ৬ জন কর্মচারী থাকার পরও এসএসসি পরীক্ষায় ১৮ জন পরীক্ষার্থীর কেউই পাস করতে পারেনি। একই ইউনিয়নের আরেকটি বিদ্যালয়ের ১৫ পরীক্ষার্থীর ফলও শূন্য।
১০ আগস্ট ২০২৬