স্ট্রিম সংবাদদাতা

গাইবান্ধায় জুলাই গণঅভ্যুত্থান দিবসের অনুষ্ঠানে জাতীয় সমাজতান্ত্রিক দল-জাসদের সাবেক কেন্দ্রীয় নেতা প্রবেশ করায় এনসিপিকে বয়কট স্লোগান দিয়েছেন জুলাই যোদ্ধারা।
বুধবার (৫ আগস্ট) জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে জুলাই আন্দোলনে শহীদ পরিবার ও জুলাই যোদ্ধাদের মাঝে সম্মাননা ক্রেস্ট প্রদান অনুষ্ঠানে এ ঘটনা ঘটে। জেলা ইনডোর স্টেডিয়ামে এ অনুষ্ঠান হয়।
প্রত্যক্ষদর্শীরা জানান, অনুষ্ঠান চলাকালে জেলা এনসিপি আহ্বায়ক খাদেমুল ইসলাম খুদিসহ কয়েকজন নেতাকর্মী ইনডোর স্টেডিয়ামের ভিতরে প্রবেশ করে। এ সময় প্রথমে জুলাই যোদ্ধারা ফ্যাসিবাদ বিরোধী স্লোগান দিতে শুরু করেন। একপর্যায়ে শরিফুল ইসলাম আকাশ নামে এক জুলাই যোদ্ধা ‘এনসিপি বয়কট’ স্লোগান শুরু করলে তার আশেপাশে কয়েকজন একই স্লোগান ধরেন। এনসিপি নেতারা প্রতিবাদ করলে উভয় পক্ষের মধ্যে হাতাহাতি হয়। পরে আইনশৃঙ্খলা বাহিনী এসে পরিস্থিতি নিয়ন্ত্রণ আনেন।
জানা যায়, এনসিপির জেলা আহ্বায়ক খাদেমুল ইসলাম খুদি জাসদ (ইনু) কেন্দ্রীয় কমিটির তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক ছিলেন। সে সময়ে তিনি বিএনপিসহ জামায়াত নেতাদের বিরুদ্ধে নানান কুরুচিপূর্ণ বক্তব্য দেন। জুলাই গণঅভ্যুত্থান আওয়ামী লীগ সরকারের পতনের পর গ্রেপ্তার এড়াতে তিনি গা ঢাকা দেন। পরবর্তীসময়ে গাইবান্ধা জেলা এনসিপির আহ্বায়কের পদ পান তিনি।
এনসিপি বয়কটের স্লোগানের বিষয়ে জুলাই যোদ্ধা শরিফুল ইসলাম আকাশ বলেন, জুলাই যোদ্ধাদের নিয়ে কেউ অসম্মান করলে তাদের ছাড় দিয়ে কথা বলব না। তারা আওয়ামী লীগ ও তাদের দোসরদের এনসিপিতে পুর্নবার্সন করে আজকে আমাদের অসম্মান করেছে।
এনসিপি জেলা আহ্বায়ক খাদেমুল ইসলাম খুদি বলেন, যে ছেলেরা এনসিপি বয়কটের স্লোগান দিয়েছে তারা হয়তো কোনো ক্ষোভ থেকে এই ধরনের স্লোগান দিয়েছে। গণতান্ত্রিক স্বাধীন দেশে যেকেউ স্লোগান দিতেই পারে।

.png)

রাষ্ট্রপতি নির্বাচনে শুরুতে বিএনপির অন্তত চারজনের নাম সামনে এলেও এখন একজনকে ঘিরেই আলোচনা। এরমধ্যে জামায়াতে ইসলামী রাষ্ট্রপতি নির্বাচনে অংশ নেওয়ার ঘোষণা দিয়েছে। এতে জমে উঠেছে নির্বাচন। রাজনৈতিক মহলে কৌতূহল, রাষ্ট্রপতি পদে কাকে বেছে নেবে ক্ষমতাসীনরা।
৭ ঘণ্টা আগে
কুমিল্লার দেবিদ্বারে ভাড়াটিয়ার হাতে হত্যাকাণ্ডের শিকার হয়েছেন ফরিদা ইয়াসমিন (৫০) নামে এক গৃহকর্ত্রী। হত্যার পর লাশ টুকরো টুকরো করে পলিথিনে মুড়িয়ে বাড়ির পেছনে ফেলে রাখা হয়।
৭ ঘণ্টা আগে
রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলায় পাওনা টাকার জন্য শরিফুল ইসলাম হিরা (৪০) নামে এক যুবককে ছুরিকাঘাতে হত্যা করা হয়েছে। শনিবার (৮ আগষ্ট) গোয়ালন্দ বাজারের তোরাই মোড় এলাকায় এ ঘটনা ঘটে।
৮ ঘণ্টা আগে
লাউয়াছড়া জাতীয় উদ্যানের গভীর বন ছেড়ে অজগর প্রায়ই লোকালয়ে চলে আসছে। শ্রীমঙ্গল ও কমলগঞ্জের বনসংলগ্ন এলাকায় এসব অজগরের দেখা মিলছে। বাড়ির আঙিনা, হাঁস-মুরগির খামার, বাঁশঝাড়, চা-বাগান ও হাওড়ের আশপাশে অজগর পাওয়া যাচ্ছে। এতে স্থানীয় মানুষের মধ্যে আতঙ্ক বাড়ছে।
৮ ঘণ্টা আগে