স্ট্রিম প্রতিবেদক

ছাত্রশিবিরের সভাপতির বক্তব্যকে শিক্ষাঙ্গনে সহিংসতার প্রকাশ্য উসকানি হিসেবে আখ্যায়িত করেছেন ছাত্রদলের সাধারণ সম্পাদক নাসির উদ্দীন নাসির। বুধবার (৫ আগস্ট) সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক স্ট্যাটাসে তিনি এ মন্তব্য করেন।
সামাজিক মাধ্যমে ছাত্রশিবিরের সভাপতির করা ‘আমরা প্রতিরোধ করলে ছাত্রদল ১০ মিনিটও ক্যাম্পাসে থাকতে পারবে না’ বক্তব্যের কড়া সমালোচনা করেন নাসির। তিনি বলেন, ‘যারা দীর্ঘ সময় গোপনে থেকে ছাত্রলীগের ছত্রছায়ায় অস্তিত্ব টিকিয়ে রেখেছে, তাদের মুখে শক্তির দম্ভ হাস্যকর।’
ছাত্রদলের সাধারণ সম্পাদক অভিযোগ করেন, এখনও ছাত্রশিবিরের একটি অংশকে গোপনে রেখে অপর অংশকে শিক্ষাঙ্গনে সংঘাত সৃষ্টির কাজে ব্যবহার করা হচ্ছে, যা ক্যাম্পাস অস্থিতিশীল করার এক পুরোনো কৌশল।
তিনি আরও অভিযোগ করেন, ঢাকা থেকে উসকানি দিয়ে রাজশাহী, রংপুর ও চট্টগ্রামসহ বিভিন্ন বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে সন্ত্রাসী কর্মকাণ্ড ও ভীতিকর পরিস্থিতি তৈরির অপচেষ্টা চালানো হচ্ছে। তবে সাধারণ শিক্ষার্থীরা এসব অপতৎপরতার বিরুদ্ধে সোচ্চার রয়েছে।
শিবির সভাপতির মন্তব্যের জবাবে নাসির বলেন, ‘১০ মিনিট নয়, ১০ বছরও নয়; আপনার মতো আরও ১০ থেকে ২০ জন সভাপতির মেয়াদ পূর্ণ করেও কিছুই করতে পারবেন না। জাতীয়তাবাদী ছাত্রদল সংঘাতের রাজনীতিতে নয়, শিক্ষার্থীদের গণতান্ত্রিক অধিকার ও শান্তিপূর্ণ সহাবস্থানে বিশ্বাস করে।’

.png)

সিলেট মহানগরের একটি বাসায় গৃহকর্মীর কথিত প্রেমিকের হাতেই স্বামী-স্ত্রীসহ তিনজন খুন হয়েছেন বলে জানিয়েছেন সিলেট মেট্রোপলিটন পুলিশ (এসএমপি)। এ ঘটনায় বাবুল মিয়া (৪০) নামে একজনকে আটক করা হয়েছে। বুধবার বিকেল ৩টার দিকে বাবুলকে আটক করা হয়।
৬ মিনিট আগে
ঢাকার সমস্যা সমাধানে নগরবাসীকে এগিয়ে আসার আহ্বান জানিয়ে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) প্রশাসক মো. আব্দুস সালাম বলেছেন, জনগণ ও গণমাধ্যমের সহযোগিতা পেলে দুই বছরে ঢাকার চেহারা পরিবর্তন করা সম্ভব।
৪২ মিনিট আগে
বিএনপির প্রতিষ্ঠাতা প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার ছোট ছেলে বিশিষ্ট ক্রীড়া সংগঠক আরাফাত রহমান কোকোর ৫৭তম জন্মবার্ষিকী উপলক্ষে বনানী কবরস্থানে তাঁর সমাধিতে শ্রদ্ধা নিবেদন করেছে ছাত্রদল, যুবদল ও স্বেচ্ছাসেবক দল।
১ ঘণ্টা আগে
বিভিন্ন শপিংমল, মার্কেট ও দোকানপাট বেলা ১১টা থেকে রাত ৮টা পর্যন্ত খোলা রাখা যাবে। একইসঙ্গে সব ধরনের আলোকিত বিলবোর্ড সন্ধ্যা ৭টার মধ্যে বন্ধ করতে হবে। বুধবার (১২ আগস্ট) বিদ্যুৎ ও জ্বালানি মন্ত্রণালয়ের বিজ্ঞপ্তিতে এই নির্দেশনার তথ্য জানানো হয়েছে।
১ ঘণ্টা আগে