স্ট্রিম প্রতিবেদক

জুলাই গণঅভ্যুত্থান নিয়ে মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয়ের প্রদর্শিত প্রামাণ্যচিত্রে অসংগতির অভিযোগে ছাত্র-জনতা ও শহীদ পরিবারের সদস্যরা হট্টগোল করেছেন। ওয়াকআউট করেছেন এনসিপি সদস্যসচিব আখতার হোসেনের নেতৃত্বে অতিথিদের একাংশ। অসঙ্গতির অভিযোগ মেনে নিয়ে ক্ষমা চেয়েছেন মুক্তিযুদ্ধ বিষয়কমন্ত্রী।
বুধবার রাজধানীর আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে (চীন-মৈত্রী) জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হাফিজ উদ্দিন আহমদও উপস্থিত ছিলেন। এসব কাণ্ডে অনুষ্ঠানে এসে ব্যথিত হয়েছেন বলে জানান ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় এ ঘটনার সমালোচনা করে তিনি বলেন, ‘এটি একটি জাতীয় অনুষ্ঠান। জুলাই যোদ্ধাদের শ্রদ্ধার সঙ্গে স্মরণ করার জন্যই রাষ্ট্র এই অনুষ্ঠানের আয়োজন করেছে। কিন্তু যে দৃশ্য এখানে দেখলাম, সেটিতে অত্যন্ত দুঃখিত এবং লজ্জিত হয়েছি, ব্যথিত হয়েছি।’
তিনি আরও বলেন, ‘সকালে জুলাই জাদুঘরের উদ্বোধনী অনুষ্ঠানে জাতীয় ঐক্যের প্রতিফলন দেখা গেলেও বিকালের অনুষ্ঠানে তা দেখা যায়নি। কিছু ভুল হয়েছে। কিন্তু এ ধরনের একটা জাতীয় অনুষ্ঠানে এটাকে পুষে সংসদের মতো একটা ওয়াকআউট বাঞ্ছনীয় নয়।’
প্রামাণ্যচিত্রের ভুল স্বীকার করে হাফিজ উদ্দিন বলেন, ‘নিশ্চয়ই এখানে ডকুমেন্টারিতে অনেক ভুল আছে। প্রথম ভুল আমি যেখানে দেখেছি, সেখানে তো আবু সাঈদের ছবিই নেই। আবু সাঈদ এই বিপ্লবের প্রতিচ্ছবি, প্রতীক। তার ছবি না থাকলে এটা কোনো ডকুমেন্টারি হলো না। সেখানে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার ছবিও তো নাই।’
অনুষ্ঠানে উপস্থিত বিদেশি অতিথিরা চলে যাওয়ার কথা তুলে ধরে রাষ্ট্রপতি বলেন, ‘বিদেশি অতিথিদের সামনে এ ধরনের ঘটনা ঘটায় দেশের মর্যাদা ক্ষুণ্ন হয়েছে। জাতীয় অনুষ্ঠানে এই ধরনের বিশৃঙ্খলা মোটেই কাম্য ছিল না।’
অনুষ্ঠানের শুরুতে মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয় আয়োজিত অনুষ্ঠানে জুলাই আন্দোলনের বিভিন্ন ঘটনা নিয়ে নির্মিত একটি প্রামাণ্যচিত্র দেখানো হয়। প্রামাণ্যচিত্র শেষ হওয়ার পর জুলাই অভ্যুত্থানে আহত ব্যক্তি, শহীদ পরিবারের সদস্য এবং জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেতাকর্মীদের একাংশকে বিভিন্ন ঘটনা ও ব্যক্তির যথাযথ প্রতিনিধিত্ব না থাকার অভিযোগ তুলতে দেখা গেছে। একপর্যায়ে তারা ‘ভুয়া, ভুয়া’ স্লোগান দেন।
এ সময় রাষ্ট্রপতির নিরাপত্তায় নিয়োজিত সদস্যদের মঞ্চের সামনে অবস্থান নিতে ও উপস্থিত কয়েকজন বিদেশি অতিথিকে অনুষ্ঠানস্থল ছেড়ে যেতে দেখা যায়।
স্বরাষ্ট্রমন্ত্রীর হস্তক্ষেপ, মুক্তিযুদ্ধ বিষয়কমন্ত্রীর ক্ষমা
পরিস্থিতি নিয়ন্ত্রণে উপস্থাপক বারবার আমন্ত্রিত অতিথিদের শান্ত হওয়ার অনুরোধ জানাতে থাকলেও হট্টগোল বাড়তেই থাকে। একপর্যায়ে মঞ্চে পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা করেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহ উদ্দিন আহমদ। এ সময় তিনি উপস্থাপকের কাছ থেকে মাইক নিয়ে বলেন, ‘আপনাদের মধ্য থেকে যারা বক্তব্য দিতে চান, দয়া করে এখানে এসে কথা বলুন। আপনারা শান্ত হয়ে বসুন।’
এরপর তিনি এনসিপি সদস্যসচিব আখতার হোসেনকে মঞ্চে আহ্বান জানান। মঞ্চে উঠে আখতার হোসেন আন্দোলনকারীদের শান্ত হওয়ার অনুরোধ জানিয়ে বলেন, ‘ডকুমেন্টারিতে যে অসংগতি আছে, তা আমরা দেখেছি এবং আমরা সরকারকে বিষয়টি জানাব। ৩ আগস্টের ঘটনাপ্রবাহ এখানে একেবারে অনুপস্থিত। এসব নিয়ে আমরা মন্ত্রণালয়ের কাছে জবাবদিহি চাইব। তবে আজকের এই ঐতিহাসিক দিনে শহীদ পরিবারের সম্মানে আমাদের শান্ত থাকতে হবে।’
আখতার হোসেনের বক্তব্যের পরপরই প্রামাণ্যচিত্রের ভুল স্বীকার করে উপস্থিত সকলের কাছে দুঃখ প্রকাশ করে ক্ষমা চেয়ে মুক্তিযুদ্ধ বিষয়কমন্ত্রী আহমেদ আযম খান বলেন, ‘আজকে আপনারা এই ডকুমেন্টারি দেখে মনে কষ্ট পেয়েছেন। এই জুলাই আন্দোলন ও গণঅভ্যুত্থান আমাদের সবার। তথ্যচিত্রে ৩ আগস্টের বিষয়সহ যে সব অসংগতি রয়েছে, আমরা তা গুরুত্বের সঙ্গে খতিয়ে দেখবো এবং দ্রুত সংশোধনের ব্যবস্থা নেব।’
আখতারের ওয়াকআউট
মুক্তিযুদ্ধ বিষয়কমন্ত্রীর বক্তব্যের পরে অনুষ্ঠান স্থলে উপস্থিত থাকা সবাই শান্ত হয়ে যান। এরপর আবার অনুষ্ঠান শুরু হয়। এ সময় একে একে শহীদ পরিবারের সদস্য ও রাজনৈতিক নেতারা বক্তব্য দিতে থাকেন। তবে যখন এনসিপির সদস্যসচিব আখতার হোসেনের বক্তব্যের সময় আসে তখন তিনি সে একই অভিযোগ এনে রাষ্ট্রপতির অনুমতি চেয়ে দলীয় নেতাকর্মীদের নিয়ে অনুষ্ঠান ওয়াকআউট করে অডিটোরিয়াম ত্যাগ করেন।

.png)

মুখে মোটা পাইপ, নাকে অক্সিজেনের নল দেওয়া অচেতন এক রোগীর হাতে পুলিশের হাতকড়া পড়া একটি ছবি সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক ছড়িয়ে পড়ে। কয়েক সপ্তাহ আগে আইসিইউর ওই ছবিটি পটুয়াখালী সদর উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান মিজানুর রহমান ওরফে মনির খানের (৪৮)।
১৪ মিনিট আগে
গাইবান্ধায় জুলাই গণঅভ্যুত্থান দিবসের অনুষ্ঠানে জাতীয় সমাজতান্ত্রিক দল-জাসদের সাবেক কেন্দ্রীয় নেতা প্রবেশ করায় এনসিপিকে বয়কট স্লোগান দিয়েছেন জুলাই যোদ্ধারা।
১ ঘণ্টা আগে
ছাত্রশিবিরের সভাপতির বক্তব্যকে শিক্ষাঙ্গনে সহিংসতার প্রকাশ্য উসকানি হিসেবে আখ্যায়িত করেছেন ছাত্রদলের সাধারণ সম্পাদক নাসির উদ্দীন নাসির। বুধবার (৫ আগস্ট) সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক স্ট্যাটাসে তিনি এ মন্তব্য করেন।
২ ঘণ্টা আগে
শরীয়তপুরে জুলাই গণঅভ্যুত্থান দিবসের অনুষ্ঠানে জুলাই যোদ্ধাদের মারধর ও লাঞ্ছিত করার অভিযোগ উঠেছে বিএনপির নেতাকর্মীদের বিরুদ্ধে। এতে আহত দুজন আহত হয়েছে। বুধবার (৫ আগস্ট) সকাল সাড়ে ১০টার দিকে শরীয়তপুর পৌরসভা অডিটোরিয়ামে মারধরের ঘটনা ঘটে। এর প্রতিবাদে শহরে বিক্ষোভ মিছিল করে এনসিপি নেতাকর্মীরা।
২ ঘণ্টা আগে