স্ট্রিম সংবাদদাতা

বরিশাল বিশ্ববিদ্যালয়ে ছাত্রদল ও ইসলামী ছাত্রশিবিরের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়া হয়েছে। বুধবার (৫ আগস্ট) দুপুরে বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকের সামনে বরিশাল-কুয়াকাটা মহাসড়কে এই ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানান, জুলাই যোদ্ধাদের সম্মানে দুপুরে মিছিল বের করে ছাত্রশিবির। এতে বহিরাগত রয়েছে– ছাত্রদলের নেতাকর্মীরা অভিযোগ করলে উত্তেজনা দেখা দেয়। একপর্যায়ে উভয় সংগঠনের নেতাকর্মীর মধ্যে হাতাহাতি ও ধাওয়া-পাল্টা ধাওয়া হয়।
শাখা ছাত্রদলের সভাপতি মোশাররফ হোসেনের অভিযোগ, বহিরাগত নিয়ে ছাত্রশিবির ক্যাম্পাসে অরাজকতা তৈরির চেষ্টা করছিল। বাধা দিলে তারা অস্ত্রশস্ত্র নিয়ে হামলা চালায়। পরে হামলায় জড়িত কয়েকজনকে ধরে বিশ্ববিদ্যালয় প্রশাসনের কাছে দেওয়ার দাবি করেন তিনি।
অভিযোগ অস্বীকার করে শাখা ছাত্রশিবিরের সাধারণ সম্পাদক জাকারিয়া ইসলাম বাবু জানান, তারা কর্মসূচি করেছেন ক্যাম্পাসের বাইরে। ফলে তাতে বহিরাগত থাকা না থাকার প্রশ্ন অবান্তর। সংঘাত সৃষ্টির জন্যই ছাত্রদলের নেতাকর্মীরা মিছিলে হামলা করেন। এতে অন্তত পাঁচ কর্মী আহত হয়েছেন।
উপাচার্য অধ্যাপক মামুনুর রশিদ বলেন, ঘটনাটি ক্যাম্পাসের বাইরের। তারপরও নিরাপত্তা বাহিনীর সঙ্গে বিষয়টি বিশ্ববিদ্যালয় প্রশাসন দেখভাল করেছে। বর্তমানে পরিস্থিতি শান্ত। নিরাপত্তার স্বার্থে ক্যাম্পাসে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।
বরিশাল মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত উপকমিশনার (এডিসি) বেলাল হোসেন জানান, ছাত্রদল ও ছাত্রশিবিরের নেতাকর্মীর মধ্যে হাতাহাতিতে কয়েকজন আহত হন। খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতির নিয়ন্ত্রণ নেয়।

.png)

ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক গুরুতর অসুস্থ; তাঁর স্থানে যিনি দায়িত্ব পেয়েছেন, তিনি আবার দেখতেই পান না। এতে শিক্ষা কার্যক্রম ও প্রশাসনিক কাজে দেখা দিয়েছে অচলাবস্থা।
৯ ঘণ্টা আগে
ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) বিজয় একাত্তর হলের শিক্ষার্থী আবদুল্লাহ আল মাহফুজকে ছয় মাসের জন্য বহিষ্কার ও তাঁর বরাদ্দ সিট বাতিল করেছে প্রশাসন। বৃহস্পতিবার (৬ আগস্ট) বিজয় একাত্তর হলের প্রাধ্যক্ষ অধ্যাপক স ম আলী রেজার সই করা নোটিশে এই সিদ্ধান্ত জানানো হয়।
০৭ আগস্ট ২০২৬
গণঅভ্যুত্থানে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সঙ্গে শিক্ষকদের গোপন যোগাযোগের অভিযোগ তদন্তে ৫ সদস্যের কমিটি করেছে পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (পবিপ্রবি)।
০৬ আগস্ট ২০২৬
বিশ্ববিদ্যালয় প্রশাসনের নিষেধাজ্ঞা উপেক্ষা করে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে (জবি) অবস্থান ও বিক্ষোভ কর্মসূচি পালন করে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদল। একই সময়ে জকসুর নেতারাও শোডাউন করে ক্যাম্পাসে প্রবেশ করেন।
০৬ আগস্ট ২০২৬