স্ট্রিম প্রতিবেদক

বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনালসের (বিইউপি) উপাচার্য পদে পুনরায় নিয়োগ পেয়েছেন মেজর জেনারেল মো. মাহবুব-উল-আলম। সোমবার (৪ মে) শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগ এই সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করেছে।
প্রজ্ঞাপনে বলা হয়েছে, রাষ্ট্রপতি ও বিশ্ববিদ্যালয়ের চ্যান্সেলরের অনুমোদনক্রমে মাহবুব-উল-আলমকে তিন বছরের জন্য দ্বিতীয় মেয়াদে এই পদে নিয়োগ দেওয়া হলো।
প্রজ্ঞাপনে আরও জানানো হয়, উপাচার্য হিসেবে তাঁর নিয়োগের মেয়াদ যোগদানের তারিখ হতে কার্যকর হবে। ভাইস-চ্যান্সেলর পদে থাকাকালীন তাঁর মূল পদের সমপরিমাণ বেতন ও ভাতাদি প্রাপ্য হবেন। এছাড়া বিধি অনুযায়ী পদসংশ্লিষ্ট অন্যান্য সুযোগ-সুবিধা ভোগ করবেন।
এর আগে ২০২২ সালের এপ্রিলে প্রথমবারের মতো বিইউপির উপাচার্য হিসেবে দায়িত্ব পান মেজর জেনারেল মো. মাহবুব-উল-আলম।

.png)

রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে (বেরোবি) একটি বাস মেরামতে প্রায় ২৮ লাখ টাকা খরচ করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। একটি বাস মেরামতে বিপুল পরিমাণ অর্থ ব্যয় নিয়ে শিক্ষার্থীদের মধ্যে ক্ষোভ ও আলোচনা তৈরি হয়েছে।
১২ ঘণ্টা আগে
পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (পবিপ্রবি) সিনিয়রদের র্যাগিংয়ে গুরুতর অসুস্থ হয়ে হাবিব নামের এক শিক্ষার্থীকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। বুধবার (১২ আগস্ট) রাতে বিশ্ববিদ্যালয়ের বিজয়-২৪ হলে এ ঘটনা ঘটে।
১৩ আগস্ট ২০২৬
রংপুরের পীরগঞ্জ উপজেলার কুমারপুর উচ্চ বিদ্যালয়ে ৯ জন শিক্ষক ও ৬ জন কর্মচারী থাকার পরও এসএসসি পরীক্ষায় ১৮ জন পরীক্ষার্থীর কেউই পাস করতে পারেনি। একই ইউনিয়নের আরেকটি বিদ্যালয়ের ১৫ পরীক্ষার্থীর ফলও শূন্য।
১০ আগস্ট ২০২৬
দিনাজপুর শিক্ষা বোর্ডের অধীন ১৮টি বিদ্যালয় থেকে এসএসসিতে অংশ নেওয়া ১২৪ জন শিক্ষার্থীর কেউই পাস করতে পারেনি। অর্থাৎ এসব বিদ্যালয়ে পাসের হার শূন্য শতাংশ।
১০ আগস্ট ২০২৬