স্ট্রিম ডেস্ক

জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের আগেই নতুন শিক্ষাপ্রতিষ্ঠান এমপিওভুক্ত করার উদ্যোগ নিয়েছে সরকার। এ লক্ষ্যে আগামী ১৪ জানুয়ারি থেকে অনলাইনে আবেদন গ্রহণ শুরু হবে। বুধবার (৭ জানুয়ারি) শিক্ষা মন্ত্রণালয় এ সংক্রান্ত গণবিজ্ঞপ্তি জারি করেছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, আগামী ২৫ জানুয়ারি পর্যন্ত নির্ধারিত ওয়েবসাইটের মাধ্যমে আবেদন করা যাবে। মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগ, মাউশি অধিদপ্তর এবং ব্যানবেইসের ওয়েবসাইটে ‘অনলাইন এমপিও এপ্লিকেশনে’র লিংকের মাধ্যমে আবেদন করতে হবে।
মন্ত্রণালয় জানিয়েছে, সরাসরি, ই-মেইল বা ডাকযোগে কোনো আবেদন গ্রহণ করা হবে না। এছাড়া আবেদনের কোনো হার্ডকপিও দপ্তরে জমা নেওয়া হবে না। আবেদন প্রক্রিয়া সম্পূর্ণ ডিজিটাল পদ্ধতিতে সম্পন্ন করতে হবে।
নতুন শিক্ষাপ্রতিষ্ঠান এমপিওভুক্তির এই কার্যক্রম ‘বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠান (স্কুল ও কলেজ) জনবল কাঠামো ও এমপিও নীতিমালা-২০২৫’ অনুযায়ী সম্পন্ন হবে। অনলাইনে প্রদর্শিত নির্দেশিকা মেনেই সংশ্লিষ্টদের আবেদন করার পরামর্শ দেওয়া হয়েছে।
আবেদন করার জন্য সংশ্লিষ্টদের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের ওয়েবসাইট (www.shed.gov.bd), মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের ওয়েবসাইট (www.dshe.gov.bd) এবং বাংলাদেশ শিক্ষাতথ্য ও পরিসংখ্যান ব্যুরোর (ব্যানবেইস) ওয়েবসাইট (www.banbeis.gov.bd) ব্যবহার করতে বিজ্ঞপ্তিতে নির্দেশ দেওয়া হয়েছে।

.png)

ইন্ডিপেনডেন্ট ইউনিভার্সিটি, বাংলাদেশের (আইইউবি) ক্লাব এনভায়রনমেন্টাল ট্রেইলব্লেজার্স আয়োজিত ‘বিয়ন্ড দ্য বিন’ প্রতিযোগিতার পুরস্কার বিতরণী ও ওরিয়েন্টেশন অনুষ্ঠিত হয়েছে।
২৫ জুলাই ২০২৬
রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) এক শিক্ষার্থীকে মারধরের প্রতিবাদে কয়েক ঘণ্টা রেলপথ অবরোধ করে রাখে শিক্ষার্থীরা। এতে বাংলাদেশ রেলওয়ের আনুমানিক ৩৫ লাখ টাকার আর্থিক ক্ষতি হয়েছে দাবি করে রেল কর্তৃপক্ষ।
২৩ জুলাই ২০২৬
বন্যার কারণে স্থগিত হওয়া চট্টগ্রাম শিক্ষা বোর্ডের পাঁচ জেলায় এইচএসসি ও সমমানের পরীক্ষা আগামী ২৭ জুলাই থেকে শুরু হবে। বৃহস্পতিবার (২৩ জুলাই) আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির সভাপতি অধ্যাপক সৈয়দ আক্তারুজ্জামান স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
২৩ জুলাই ২০২৬
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে (জাবি) অটোরিকশা নিবন্ধনে নির্ধারিত ফির বাইরে ১০ হাজার টাকা আদায়ের অভিযোগ উঠেছে। সম্প্রতি ফাঁস হওয়া অডিওতে বিশ্ববিদ্যালয়ের শহীদ সালাম বরকত হলের উচ্চমান সহকারী কাম কম্পিউটার অপারেটর মনির হোসেনের বিরুদ্ধে এই অভিযোগ উঠেছে।
২২ জুলাই ২০২৬