স্ট্রিম প্রতিবেদক

চব্বিশের গণঅভ্যুত্থানে শহীদদের সন্তান এবং আহত ও পঙ্গুত্ববরণকারী জুলাইযোদ্ধাদের জন্য বিশ্ববিদ্যালয় পর্যন্ত অবৈতনিক শিক্ষা নিশ্চিতের নির্দেশ দিয়েছেন শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন।
ঈদের ছুটি শেষে মঙ্গলবার (২৪ মার্চ) প্রথম কর্মদিবসে মন্ত্রণালয়ে কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন মন্ত্রী। এ সময় তিনি এই নির্দেশনা দেন। এ ছাড়া বিএনপির নির্বাচনী ইশতেহার অনুযায়ী ১৮০ দিনের কর্মসূচি, আগামী অর্থবছরের পরিকল্পনা এবং পরবর্তী পাঁচ বছরের শিক্ষা খাতের উন্নয়ন কৌশল নিয়েও বিস্তারিত আলোচনা করেন তিনি।
শিক্ষামন্ত্রী বলেন, শিক্ষা খাতে আধুনিকায়ন ও অন্তর্ভুক্তিমূলক উন্নয়ন নিশ্চিতে ‘ওয়ান টিচার, ওয়ান ট্যাব’, মাল্টিমিডিয়া ক্লাসরুম, বাধ্যতামূলক তৃতীয় ভাষা শিক্ষা, সবার জন্য কারিগরি শিক্ষা এবং ‘ওয়ান চাইল্ড, ওয়ান ট্রি’ কর্মসূচি বাস্তবায়ন করা হবে।
শিক্ষার্থীদের বিনামূল্যে স্কুল ড্রেস ও জুতা (কেডস) দেওয়া, বিদেশে উচ্চশিক্ষার জন্য ঋণ সুবিধা এবং কুরআনের হাফেজদের সম্মান ও স্বীকৃতি দেওয়ার বিষয়েও জোর দেন তিনি।
পরে সিদ্ধান্ত হয়, আগামী ৬ মাসের মধ্যে দেশের প্রতিটি উপজেলায় দুই লাখের বেশি শিক্ষার্থীকে বিনামূল্যে স্কুল ড্রেস ও কেডস দেওয়া হবে। দেশের বাকি প্রাথমিকের শিক্ষার্থীকেও দ্রুত বিনামূল্যে স্কুল ড্রেস ও কেডস দেওয়া হবে। আর এক বছরের মধ্যে প্রাথমিক ও কারিগরি স্কুল-কলেজ এবং মাদ্রাসার সব শিক্ষককে ট্যাব সরবরাহ করা হবে। মেধা বিকাশে উপজেলা পর্যায়ে গণিত অলিম্পিয়াড চালু এবং প্রতিটি শিক্ষাপ্রতিষ্ঠানে বাধ্যতামূলক বিতর্ক প্রতিযোগিতা ও বিতর্ক ক্লাব গঠনের সিদ্ধান্তও হয়।
এদিকে, প্রাথমিকের শিক্ষকদের মানোন্নয়নে প্রশিক্ষণ জট দূর করতে বাস্তবসম্মত পদক্ষেপ নেওয়ার নির্দেশ দেন মন্ত্রী। তিনি বলেন, প্রয়োজনে একাধিক শিফটে প্রশিক্ষণ কার্যক্রম পরিচালনা করতে হবে। জাতীয়করণের আওতায় থাকা পঞ্চাশোর্ধ শিক্ষকদেরও প্রশিক্ষণের আওতায় আনতে হবে।
এ সময় মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ, কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগ এবং প্রাথমিক ও গণশিক্ষা বিভাগের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

দেশের উচ্চশিক্ষা ব্যবস্থাকে আধুনিক ও টেকসই করতে বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) জাতীয় কর্মশালা মঙ্গলবার শুরু হচ্ছে। প্রধানমন্ত্রী তারেক রহমান এ কর্মশালার উদ্বোধন করবেন।
১২ ঘণ্টা আগে
ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) প্রক্টর অধ্যাপক সাইফুদ্দীন আহমেদ পদত্যাগ করেছেন। তাঁর স্থলাভিষিক্ত হয়েছেন চারুকলা অনুষদের সহযোগী অধ্যাপক মো. ইসরাফিল প্রাং (ইসরাফিল রতন)।
১ দিন আগে
অস্ট্রেলিয়ার ইউনিভার্সিটি অব ক্যানবেরা বাংলাদেশে শাখা ক্যাম্পাস স্থাপনে আগ্রহ দেখিয়েছে। প্রস্তাবে বলা হয়েছে, ক্যাম্পাসের তত্ত্বাবধানে থাকবে বাংলাদেশ সেনাবাহিনী।
৬ দিন আগে
বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনালসের (বিইউপি) উপাচার্য পদে পুনরায় নিয়োগ পেয়েছেন মেজর জেনারেল মো. মাহবুব-উল-আলম। সোমবার (৪ মে) শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগ এই সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করেছে।
৭ দিন আগে