স্ট্রিম সংবাদদাতা

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) ২০২৫–২৬ শিক্ষাবর্ষের স্নাতক (সম্মান) প্রথম বর্ষের ‘সি’ ইউনিটের ভর্তি পরীক্ষায় অসদুপায় অবলম্বনের অভিযোগে এক ভর্তিচ্ছু শিক্ষার্থীকে আটক করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। অভিযোগ রয়েছে, তিনি স্মার্টফোন ব্যবহার করে ‘ডিপসিক’ নামক একটি এআই অ্যাপের মাধ্যমে উত্তর খোঁজার চেষ্টা করছিলেন।
আজ শুক্রবার (১৬ জানুয়ারি) বেলা ১১টায় অনুষ্ঠিত ‘সি’ ইউনিটের প্রথম শিফটের পরীক্ষাকালীন রাবির জগদীশ চন্দ্র বসু ভবনের ১০২ নম্বর কক্ষে এ ঘটনা ঘটে। বর্তমানে ওই শিক্ষার্থী বিশ্ববিদ্যালয়ের প্রক্টর দপ্তরে আটক রয়েছেন।
আটক শিক্ষার্থীর রোল নম্বর ছিল ৩১১০০০৫২। তিনি ঢাকার সিদ্ধেশ্বরীতে বাস করলেও স্থায়ীভাবে খুলনার বাসিন্দা।
বিশ্ববিদ্যালয়ের প্রক্টর দপ্তর সূত্রে জানা যায়, পরীক্ষা চলাকালীন ওই শিক্ষার্থীর আচরণ সন্দেহজনক মনে হলে কেন্দ্রের দায়িত্বপ্রাপ্ত এক শিক্ষক তাঁর ওপর নজর রাখেন। এক পর্যায়ে দেখা যায়, তিনি মোবাইল ফোন ব্যবহার করে প্রশ্নপত্রের একাধিক ছবি তুলছেন। পরে কাছে গিয়ে নিশ্চিত হওয়া যায়, তিনি ছবিগুলো ব্যবহার করে ‘ডিপসিক’ নামের একটি এআই অ্যাপের মাধ্যমে উত্তর খোঁজার চেষ্টা করছেন। পরীক্ষা শেষে তাঁকে আটক করে প্রক্টর দপ্তরে নেওয়া হয়।
এ বিষয়ে আটক শিক্ষার্থী বলেন, ‘আমি মোবাইল ফোন ব্যবহার করেছি, এটা আমার অপরাধ। ডিপসিক ব্যবহার করে উত্তর খুঁজছিলাম, তবে লিখতে পারিনি। আমি আমার ভুল স্বীকার করছি। আমাকে ছেড়ে দিলে ভবিষ্যতে আর কখনো এমন কাজ করব না।’
বিশ্ববিদ্যালয়ের সহকারী প্রক্টর গিয়াসউদ্দিন বলেন, ‘জগদীশ চন্দ্র বসু ভবনের একটি কেন্দ্রে পরীক্ষাকালীন এক শিক্ষার্থীকে মোবাইল ফোন ও এয়ারপডসহ আটক করা হয়। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও আইসিটি সেন্টারের বিশেষজ্ঞদের প্রাথমিক তদন্তে দেখা যায়, তিনি প্রশ্নপত্রের ছবি তুলেছিলেন। যদিও ছবিটি কোথাও পাঠানোর প্রমাণ পাওয়া যায়নি, তবে সেই ছবি ব্যবহার করে ডিপসিক নামক এআই অ্যাপের মাধ্যমে উত্তর খোঁজার চেষ্টা করছিলেন।’
উল্লেখ্য, এ বছর দ্বিতীয়বারের মতো রাজশাহী বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের বাইরে ঢাকা, চট্টগ্রাম, খুলনা, রংপুর ও বরিশাল কেন্দ্রেও একযোগে ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে। শুক্রবার বেলা ১১টায় ‘সি’ ইউনিটের প্রথম শিফটের পরীক্ষা অনুষ্ঠিত হয়। একই দিনে বিকেল ৩টায় ওই ইউনিটের দ্বিতীয় শিফটের পরীক্ষা অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।

.png)

অবসরপ্রাপ্ত বেসরকারি শিক্ষক-কর্মচারীদের পেনশন ও কল্যাণ সুবিধা পেতে আগের মতো আর ভোগান্তি ও হয়রানির শিকার হতে হবে না বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেছেন, বর্তমান সরকারের সময়ে অবসরকালীন সুবিধার টাকা পেতে শিক্ষকদের অফিসে অফিসে ঘুরতে হবে না।
৩ ঘণ্টা আগে
রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে (বেরোবি) একটি বাস মেরামতে প্রায় ২৮ লাখ টাকা খরচ করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। একটি বাস মেরামতে বিপুল পরিমাণ অর্থ ব্যয় নিয়ে শিক্ষার্থীদের মধ্যে ক্ষোভ ও আলোচনা তৈরি হয়েছে।
১৪ আগস্ট ২০২৬
পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (পবিপ্রবি) সিনিয়রদের র্যাগিংয়ে গুরুতর অসুস্থ হয়ে হাবিব নামের এক শিক্ষার্থীকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। বুধবার (১২ আগস্ট) রাতে বিশ্ববিদ্যালয়ের বিজয়-২৪ হলে এ ঘটনা ঘটে।
১৩ আগস্ট ২০২৬
রংপুরের পীরগঞ্জ উপজেলার কুমারপুর উচ্চ বিদ্যালয়ে ৯ জন শিক্ষক ও ৬ জন কর্মচারী থাকার পরও এসএসসি পরীক্ষায় ১৮ জন পরীক্ষার্থীর কেউই পাস করতে পারেনি। একই ইউনিয়নের আরেকটি বিদ্যালয়ের ১৫ পরীক্ষার্থীর ফলও শূন্য।
১০ আগস্ট ২০২৬