স্ট্রিম সংবাদদাতা

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের একাডেমিক কাউন্সিলের সভায় নিয়ম ভেঙে কোরাম সংকটের মধ্যে প্রস্তাবিত ইনস্টিটিউট অব ইসলামিক স্টাডিজ অ্যান্ড থিওলজির এজেন্ডা উপস্থাপনের অভিযোগ করেছেন বিশ্ববিদ্যালয়ের সিনেট সদস্য ও ইতিহাস বিভাগের অধ্যাপক ড. মোহাম্মদ গোলাম রব্বানী।
শনিবার (২৭ জুন) বিশ্ববিদ্যালয়ের ৪৩তম বার্ষিক সিনেট অধিবেশনে এ অভিযোগ করেন তিনি। প্রস্তাবিত ইনস্টিটিউট অব ইসলামিক স্টাডিজ অ্যান্ড থিওলজির সংবিধি শনিবার চলমান সিনেট সভায় বিবেচনার জন্য উপস্থাপন করার কথা।
কোরাম সংকটের মুখে এমন এজেন্ডা উপস্থাপন নিয়ে ক্ষোভ প্রকাশ করে অধ্যাপক গোলাম রব্বানী বলেন, একাডেমিক কাউন্সিলে বিকেল চারটার সময় যে মিটিং শুরু হয়, রাত ১টার সময় গিয়ে যখন কোরাম সংকট চলছে, তখন সাপ্লিমেন্টারি এজেন্ডা হিসেবে এটা উপস্থাপন করা হয়েছে। একটা সিরিয়াস একাডেমিক ইস্যু, একটা ফ্যাকাল্টি খোলা হবে, যেখানে ছয়টা ডিপার্টমেন্ট থাকবে, সেটা কোনোভাবেই একটা একাডেমিক কাউন্সিলে সাপ্লিমেন্টারি এজেন্ডা হিসেবে আসতে পারে না।
তিনি আরও বলেন, একাডেমিক কাউন্সিলের কোনো সিদ্ধান্ত পরবর্তী একাডেমিক কাউন্সিলে নিশ্চিত হয়। যে কাউন্সিলে সিদ্ধান্ত নেওয়া হয়েছে সেটা নিশ্চিত হয়নি। এর মাঝে কোনো একাডেমিক কাউন্সিল হয়নি। সুতরাং এটা সিনেটে উপস্থাপন হতে পারে না।
পরবর্তী একাডেমিক কাউন্সিলে নিশ্চিত করে, আজকের অধিবেশনে নতুন ইন্সটিটিউট প্রতিষ্ঠার এজেন্ডা প্রত্যাহারের দাবিও জানান তিনি।
নতুন ইন্সটিটিউট চালুর সিদ্ধান্তকে ‘একাডেমিক ক্রাইম’ বলেন বিশ্ববিদ্যালয়ের সিনেট সদস্য, প্রাণরসায়ন ও অণুপ্রাণ বিজ্ঞান বিভাগের অধ্যাপক ও ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির কোষাধ্যক্ষ অধ্যাপক ড. বোরহান উদ্দিন। তিনি বলেন, 'একাডেমিক কোনো একটা বিভাগ এবং ইনস্টিটিউট খোলা কোনো সাপ্লিমেন্টারি এজেন্ডায় আসতে পারে না। একাডেমিক কাউন্সিলে এটা ৫৮ নাম্বার এজেন্ডায় পাঠানো হয়েছিল। কিন্তু আলোচনা হয়েছে ৮৬ নাম্বার এজেন্ডায়। এটা আমার কাছে মনে হচ্ছে একটা একাডেমিক ক্রাইম।'
গত বছরের ২৩ জুন একাডেমিক কাউন্সিলের ১৩৯তম সভায় ইনস্টিটিউট অব ইসলামিক স্টাডিজ অ্যান্ড থিওলজির কাঠামো প্রণয়নের লক্ষ্যে একটি সুপারিশ কমিটি গঠন করা হয়। দুই দিন পর ২৫ জুন বিশ্ববিদ্যালয় সিন্ডিকেটের ৩১৫তম সভায় কমিটিটি অনুমোদন পায়। পরে ২০ নভেম্বর অনুষ্ঠিত একাডেমিক কাউন্সিলের ১৪০তম সভায় কমিটির সুপারিশ উপস্থাপন করা হয়। এরপর ৪ ডিসেম্বর অনুষ্ঠিত সিন্ডিকেটের বিশেষ সভায় তা অনুমোদনের সুপারিশ করা হয়। সব প্রক্রিয়া শেষে চূড়ান্ত সিদ্ধান্তের জন্য প্রস্তাবটি আজ সিনেট অধিবেশনে তোলার কথা রয়েছে।

.png)

অবসরপ্রাপ্ত বেসরকারি শিক্ষক-কর্মচারীদের পেনশন ও কল্যাণ সুবিধা পেতে আগের মতো আর ভোগান্তি ও হয়রানির শিকার হতে হবে না বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেছেন, বর্তমান সরকারের সময়ে অবসরকালীন সুবিধার টাকা পেতে শিক্ষকদের অফিসে অফিসে ঘুরতে হবে না।
২ ঘণ্টা আগে
রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে (বেরোবি) একটি বাস মেরামতে প্রায় ২৮ লাখ টাকা খরচ করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। একটি বাস মেরামতে বিপুল পরিমাণ অর্থ ব্যয় নিয়ে শিক্ষার্থীদের মধ্যে ক্ষোভ ও আলোচনা তৈরি হয়েছে।
১৪ আগস্ট ২০২৬
পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (পবিপ্রবি) সিনিয়রদের র্যাগিংয়ে গুরুতর অসুস্থ হয়ে হাবিব নামের এক শিক্ষার্থীকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। বুধবার (১২ আগস্ট) রাতে বিশ্ববিদ্যালয়ের বিজয়-২৪ হলে এ ঘটনা ঘটে।
১৩ আগস্ট ২০২৬
রংপুরের পীরগঞ্জ উপজেলার কুমারপুর উচ্চ বিদ্যালয়ে ৯ জন শিক্ষক ও ৬ জন কর্মচারী থাকার পরও এসএসসি পরীক্ষায় ১৮ জন পরীক্ষার্থীর কেউই পাস করতে পারেনি। একই ইউনিয়নের আরেকটি বিদ্যালয়ের ১৫ পরীক্ষার্থীর ফলও শূন্য।
১০ আগস্ট ২০২৬