স্ট্রিম প্রতিবেদক

পরীক্ষায় ডিজিটাল যন্ত্রের সাহায্যে নকলের নতুন ধরন রোধে কেন্দ্র সচিবদের সতর্ক থাকার নির্দেশ দিয়েছেন শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন। মঙ্গলবার (২৩ জুন) চট্টগ্রাম কলেজ অডিটোরিয়ামে মতবিনিময় সভায় এই কথা বলেন তিনি।
শিক্ষামন্ত্রী বলেন, ‘পরীক্ষায় নকলের ধরনে পরিবর্তন এসেছে। বিভিন্ন ডিজিটাল যন্ত্র ব্যবহার করে নকলের চেষ্টা হচ্ছে। এ বিষয়ে কেন্দ্র সচিবদের সতর্ক থাকতে হবে এবং স্বচ্ছতার সঙ্গে পরীক্ষা শেষ করতে হবে।’
তিনি আরও বলেন, শিক্ষাক্ষেত্রে কার্যকর ভূমিকাই দেশকে ঐক্যবদ্ধ করবে। সারা দেশের মতো পার্বত্য অঞ্চলেও শিক্ষাক্ষেত্রে ব্যাপক কাজ করতে হবে বলেও মন্তব্য করেন তিনি।
দেশের শিক্ষাব্যবস্থায় কাঠামোগত পরিবর্তনের কথা তুলে ধরে মন্ত্রী বলেন, ‘শিক্ষার্থীদের শিক্ষাজীবনের অপচয় ঠেকাতে শিক্ষা ক্ষেত্রে পরিবর্তন আনতেই হবে। ইতিমধ্যে ২০২৭ সালের এসএসসি ও এইচএসসির প্রস্তাবিত রুটিন দিয়েছি, যাতে তারা প্রস্তুতি নিতে পারে। এরপর থেকে বিশ্ববিদ্যালয়ে ভর্তি প্রক্রিয়াও সমন্বয় করব।’
শিক্ষামন্ত্রী বলেন, বিশ্ববিদ্যালয়ে ৪ বছরের কোর্স ৪ বছরেই শেষ করতে হবে এবং শিক্ষাক্ষেত্রে গুণগত পরিবর্তনের কোনো বিকল্প নেই।
চট্টগ্রামের মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের চেয়ারম্যান আব্দুল্লাহ আল মামুন চৌধুরীর সভাপতিত্বে সভায় উপস্থিত ছিলেন ভূমি ও পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মীর মোহাম্মদ হেলাল উদ্দিন এবং চট্টগ্রাম সিটি করপোরেশনের (চসিক) মেয়র ডা. শাহাদাত হোসেন।

.png)

অবসরপ্রাপ্ত বেসরকারি শিক্ষক-কর্মচারীদের পেনশন ও কল্যাণ সুবিধা পেতে আগের মতো আর ভোগান্তি ও হয়রানির শিকার হতে হবে না বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেছেন, বর্তমান সরকারের সময়ে অবসরকালীন সুবিধার টাকা পেতে শিক্ষকদের অফিসে অফিসে ঘুরতে হবে না।
২ ঘণ্টা আগে
রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে (বেরোবি) একটি বাস মেরামতে প্রায় ২৮ লাখ টাকা খরচ করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। একটি বাস মেরামতে বিপুল পরিমাণ অর্থ ব্যয় নিয়ে শিক্ষার্থীদের মধ্যে ক্ষোভ ও আলোচনা তৈরি হয়েছে।
১৪ আগস্ট ২০২৬
পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (পবিপ্রবি) সিনিয়রদের র্যাগিংয়ে গুরুতর অসুস্থ হয়ে হাবিব নামের এক শিক্ষার্থীকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। বুধবার (১২ আগস্ট) রাতে বিশ্ববিদ্যালয়ের বিজয়-২৪ হলে এ ঘটনা ঘটে।
১৩ আগস্ট ২০২৬
রংপুরের পীরগঞ্জ উপজেলার কুমারপুর উচ্চ বিদ্যালয়ে ৯ জন শিক্ষক ও ৬ জন কর্মচারী থাকার পরও এসএসসি পরীক্ষায় ১৮ জন পরীক্ষার্থীর কেউই পাস করতে পারেনি। একই ইউনিয়নের আরেকটি বিদ্যালয়ের ১৫ পরীক্ষার্থীর ফলও শূন্য।
১০ আগস্ট ২০২৬