স্ট্রিম প্রতিবেদক

বন্যা-বৈরী আবহাওয়ার কারণে সারা দেশেই এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিতের দাবি জানিয়েছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি), ছাত্রদলসহ বিভিন্ন সংগঠন। একই দাবিতে সামাজিক মাধ্যমও সরগরম। তবে সারা দেশে পরীক্ষা স্থগিতের দাবিকে ‘বাস্তবসম্মত’ মনে করছে না আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটি।
সোমবার (১৩ জুলাই) বিবৃতিতে কমিটির সভাপতি ও ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক সৈয়দ আক্তারুজ্জামন বলেছেন, ‘অভিন্ন প্রশ্নপত্র হওয়ায় কেবল একটি বোর্ডের সমস্যার জন্য সারা দেশের পরীক্ষা স্থগিত করা বাস্তবসম্মত নয়।’
বন্যা পরিস্থিতির কারণে গত ৮ জুলাই থেকে চট্টগ্রাম বোর্ডের পাঁচ জেলায় এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিত করা হয়েছে। শিক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, আগামী ১৬ জুলাই পর্যন্ত ওই জেলাগুলোর পরীক্ষা স্থগিত থাকবে।
টানা বৃষ্টিতে দেশের বিভিন্ন স্থানে জলাবদ্ধতা ও ভোগান্তির সৃষ্টি হয়েছে। সোমবার এইচএসসি পরীক্ষার কেন্দ্রে যেতে ভোগান্তির সম্মুখীন হয়েছেন শিক্ষার্থীরা। এমন প্রেক্ষাপটে সারা দেশেই পরীক্ষা স্থগিতের দাবি ওঠে। তবে পরীক্ষা চলমান রাখার পক্ষে অবস্থান পরিষ্কার করে ওই বিবৃতিতে ব্যাখ্যা দিয়েছে আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটি।
এতে বলা হয়েছে, বাস্তব পরিস্থিতি বিবেচনা করার পাশাপাশি স্থানীয় উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) ও জেলা প্রশাসকদের মতামতের ভিত্তিতে পাঁচ জেলায় পরীক্ষা স্থগিতের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। দেশের অন্যান্য শিক্ষা বোর্ডের অধিকাংশ পরীক্ষা কেন্দ্র পরীক্ষা গ্রহণের উপযোগী রয়েছে।
বিবৃতিতে বলা হয়, পরীক্ষা বারবার স্থগিত করা হলে শিক্ষার্থীদের প্রস্তুতি ব্যাহত হওয়ার পাশাপাশি ফলাফল প্রকাশ, বিশ্ববিদ্যালয়ে ভর্তি কার্যক্রম এবং সামগ্রিক শিক্ষা ক্যালেন্ডার মারাত্মকভাবে বাধাগ্রস্ত হওয়ার আশঙ্কা থাকে। তাই শিক্ষার্থীদের সামগ্রিক মঙ্গলের কথা বিবেচনা করেই পরীক্ষা চালু রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
কোনো এলাকায় প্রাকৃতিক দুর্যোগের কারণে পরীক্ষার্থীদের নিরাপত্তা মারাত্মক বিঘ্নিত হওয়ার আশঙ্কা থাকলে সংশ্লিষ্ট জেলা প্রশাসক পরিস্থিতি মূল্যায়ন করে তাৎক্ষণিকভাবে পরীক্ষা স্থগিত বা প্রয়োজনীয় সিদ্ধান্ত নিতে পারবেন বলেও বিবৃতিতে উল্লেখ করা হয়েছে।
সোমবারের পরীক্ষার উদাহরণ দিয়ে এতে বলা হয়, বৈরী আবহাওয়ার কারণে কুমিল্লা সরকারি মহিলা কলেজ কেন্দ্রে যাতায়াতে পরীক্ষার্থীরা কিছু ভোগান্তিতে পড়লেও স্থানীয় প্রশাসন, কেন্দ্র কর্মকর্তা ও অভিভাবকদের আন্তরিক সহযোগিতায় তারা সময় মতো পরীক্ষায় অংশ নিতে সক্ষম হয়েছেন।
উদ্ভূত পরিস্থিতিতে কমিটি পরীক্ষার্থীদের পরীক্ষা শুরুর পর্যাপ্ত সময় হাতে নিয়ে সতর্কতার সঙ্গে কেন্দ্রে রওনা হওয়ার অনুরোধ জানিয়েছে। একইসঙ্গে সবাইকে শিক্ষা বোর্ড ও শিক্ষা মন্ত্রণালয়ের অফিশিয়াল নির্দেশনা অনুসরণ করার আহ্বান জানানো হয়েছে।

.png)

কলেজে ২০২৬-২৭ শিক্ষাবর্ষে একাদশ শ্রেণিতে ভর্তির আবেদন শুরু হচ্ছে আগামী ২ সেপ্টেম্বর থেকে। অনলাইনে এই আবেদন করা যাবে ১০ সেপ্টেম্বর রাত ৮টা পর্যন্ত। আগামী ২৩ সেপ্টেম্বর থেকে একাদশ শ্রেণির ক্লাস শুরু হবে।
২৬ আগস্ট ২০২৬
প্রতিটি বিশ্ববিদ্যালয়ে ‘ইন্টারন্যাশনাল ও রিসার্চ অফিস’ প্রতিষ্ঠার উদ্যোগ নিয়েছে বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন (ইউজিসি)।
২৫ আগস্ট ২০২৬
রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (রাকসু) কার্যক্রমের অডিট গঠনতন্ত্র অনুযায়ী বছরে দুইবার হওয়ার বিধান থাকলেও চলতি মেয়াদের ১০ মাসেও তা হয়নি। এতে রাকসুর আর্থিক স্বচ্ছতা ও জবাবদিহি নিয়ে প্রশ্ন উঠেছে।
২৪ আগস্ট ২০২৬
চলতি বছর অষ্টম শ্রেণির শিক্ষার্থীদের জুনিয়র বৃত্তি পরীক্ষা আগামী ৮ ডিসেম্বর সারা দেশে একযোগে শুরু হবে। চলবে ১৫ ডিসেম্বর পর্যন্ত।
২৩ আগস্ট ২০২৬