স্ট্রিম প্রতিবেদক

বৈরী আবহাওয়া ও বন্যা পরিস্থিতির অবনতির কারণে চট্টগ্রাম শিক্ষা বোর্ডের সব জেলায় আগামীকাল শনিবারের এইচএসসি পরীক্ষা স্থগিত করা হয়েছে।
শুক্রবার (১০ জুলাই) চট্টগ্রাম মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক মো. পারভেজ সাজ্জাদ চৌধুরী স্বাক্ষরিত এক জরুরি বিজ্ঞপ্তিতে এ খবর জানানো হয়েছে। আগামীকাল শনিবার তথ্য ও যোগাযোগপ্রযুক্তি (আইসিটি) পরীক্ষা হওয়ার কথা।
চট্টগ্রামসহ এই বোর্ডের আওতাধীন পাঁচটি জেলার সব কটিতেই এই সিদ্ধান্ত কার্যকর হবে। বিদ্যুৎ না থাকায় পরীক্ষার্থীদের খবরটি জানাতে এলাকায় এলাকায় মাইকিং করার নির্দেশও ওই বিজ্ঞপ্তিতে দেওয়া হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, বন্যা পরিস্থিতির মারাত্মক অবনতি হওয়ায় চট্টগ্রাম শিক্ষা বোর্ডের আওতাধীন চট্টগ্রাম, কক্সবাজার, খাগড়াছড়ি, রাঙ্গামাটি ও বান্দরবান পার্বত্য জেলার আগামীকাল ১১ জুলাইয়ের তথ্য ও যোগাযোগপ্রযুক্তি (বিষয় কোড-২৭৫) পরীক্ষাটি স্থগিত করা হলো। স্থগিত হওয়া এই পরীক্ষার পরিবর্তিত সময়সূচি পরবর্তীতে জানিয়ে দেওয়া হবে।
চট্টগ্রাম অঞ্চলে টানা বৃষ্টি ও পাহাড়ি ঢলে সৃষ্ট ভয়াবহ বন্যার কারণে এর আগে গত বুধবারের এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিত করে আন্তশিক্ষাবোর্ড সমন্বয় কমিটি।

.png)

চলতি বছর অষ্টম শ্রেণির শিক্ষার্থীদের জুনিয়র বৃত্তি পরীক্ষা আগামী ৮ ডিসেম্বর সারা দেশে একযোগে শুরু হবে। চলবে ১৫ ডিসেম্বর পর্যন্ত।
২৩ আগস্ট ২০২৬
জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) দ্বিতীয় সমাবর্তন হবে আগামী বছরের ৩০ জানুয়ারি। রোববার (২৩ আগস্ট) বিষয়টি নিশ্চিত করেছেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. রইছ উদ্দিন।
২৩ আগস্ট ২০২৬
দেশের মানহীন বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলো চিহ্নিত করে যথাযথ ব্যবস্থা গ্রহণের কথা বলেছেন শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন। এক্ষেত্রে বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের (ইউজিসি) ভূমিকা গুরুত্বপূর্ণ বলে জানান তিনি।
২২ আগস্ট ২০২৬
রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (রাকসু) প্রতিনিধিদের ব্যঙ্গ করে ‘ভাউচার মেলা’ করেছে ছাত্রদল। রাকসুর তহবিল থেকে তোলা অর্থের ব্যয় দেখাতে ভাউচার জমা না দেওয়ার অভিযোগে শুক্রবার (২১ আগস্ট) রাত পর্যন্ত এই মেলা হয়।
২২ আগস্ট ২০২৬