স্ট্রিম প্রতিবেদক

মার্শাল আর্টের আড়ালে উগ্রবাদী কার্যক্রম পরিচালনার অভিযোগে খুলনাভিত্তিক ফাতাহ কমব্যাট সিস্টেমের (এফসিএস) প্রধান প্রশিক্ষক শাহ আমানত সাবিরসহ সাত সদস্যকে আবাও তিন দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। রোববার (১২ জুলাই) বিকেলে শুনানি শেষে ঢাকা মহানগর ম্যাজিস্ট্রেট মনিরুল ইসলাম এই আদেশ দেন।
রিমান্ড পাওয়া বাকিরা হলেন, হোসাইন তানিম, মো. জুনায়েদ, আতাউল্লাহ শাহ, আবিদুর রহমান, মো. বায়োজিত ও তাহসিন ইসলাম ওরফে সুলতান মুসান্না।
গ্রেপ্তারের পর সাবির ও তানিমকে তৃতীয় দফায় রিমান্ডে নেওয়া হলো। জুনায়েদ, আতাউল্লাহ, আবিদুর ও বায়েজিতকে আগে এক দফা রিমান্ডে নেওয়া হয়েছিল। আর তাহসিনকে পরে যশোর থেকে গ্রেপ্তার করা হয়।
গত ১১ জুলাই যাত্রাবাড়ী থানায় এফসিএসের ১৬ সদস্যের বিরুদ্ধে সন্ত্রাসবিরোধী আইনে মামলা করেন পরিদর্শক এ বি সিদ্দিক। গত ৫ জুলাই যাত্রাবাড়ীর আশকোনা বালুর মাঠে প্রশিক্ষণ নিতে হওয়া সাবির, তানিম, জুনায়েদ, আতাউল্লাহ, আবিদুর ও বায়োজিতকে গ্রেপ্তার করে পুলিশ। প্রথমে ফৌজদারি কার্যবিধির ৫৪ ধারায় গ্রেপ্তার দেখিয়ে তাদের রিমান্ডে নেয় পুলিশ। এরপর তাদের দেওয়া তথ্যে যশোর থেকে গ্রেপ্তার করা হয় তাহসিনকে।
রোববার রিমান্ড আবেদনে ঢাকা মহানগর পুলিশের কাউন্টার টেরিরজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম (সিটিটিসি) ইউনিটের কাউন্টার টেররিজম ইনভেস্টিগেশন (সিটিআই) বিভাগ জানায়, পলাতক ও অজ্ঞাতপরিচয় আসামিদের শনাক্ত, সংগঠনটির অন্যান্য সদস্যকে চিহ্নিত, তাদের অনলাইন প্ল্যাটফর্ম ‘ফাতাহ কমব্যাট সিস্টেম’-এর উদ্দেশ্য ও কার্যক্রম সম্পর্কে তথ্য সংগ্রহ করা প্রয়োজন। এ ছাড়া আগের দফার জিজ্ঞাসাবাদে পাওয়া তথ্যও যাচাই করা দরকার। প্রাথমিক আলামতে গ্রেপ্তার ব্যক্তিদের একটি উগ্রবাদী সংগঠনের কর্মকাণ্ডে জড়িত থাকার ইঙ্গিত মিলেছে। তবে এখনো বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ বিষয়ের সত্যতা নিশ্চিত হওয়া বাকি।
সিটিআইয়ের এক অতিরিক্ত উপকমিশনার (এডিসি) জানান, গ্রেপ্তার অনেকেই আবেগের বশে এই সংগঠনের ব্যানারে যুক্ত হয়েছিলেন। তবে তাদের কারা, কেন এই সংগঠনের ব্যানারে সংগঠিত করছেন, তাদের নেটওয়ার্কে আরও কারা আছেন, সেসবের বিস্তারিত জানতেই জিজ্ঞাসাবাদ করা হবে।

.png)

রাষ্ট্রপতি নির্বাচনে শুরুতে বিএনপির অন্তত চারজনের নাম সামনে এলেও এখন একজনকে ঘিরেই আলোচনা। এরমধ্যে জামায়াতে ইসলামী রাষ্ট্রপতি নির্বাচনে অংশ নেওয়ার ঘোষণা দিয়েছে। এতে জমে উঠেছে নির্বাচন। রাজনৈতিক মহলে কৌতূহল, রাষ্ট্রপতি পদে কাকে বেছে নেবে ক্ষমতাসীনরা।
২ ঘণ্টা আগে
কুমিল্লার দেবিদ্বারে ভাড়াটিয়ার হাতে হত্যাকাণ্ডের শিকার হয়েছেন ফরিদা ইয়াসমিন (৫০) নামে এক গৃহকর্ত্রী। হত্যার পর লাশ টুকরো টুকরো করে পলিথিনে মুড়িয়ে বাড়ির পেছনে ফেলে রাখা হয়।
২ ঘণ্টা আগে
রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলায় পাওনা টাকার জন্য শরিফুল ইসলাম হিরা (৪০) নামে এক যুবককে ছুরিকাঘাতে হত্যা করা হয়েছে। শনিবার (৮ আগষ্ট) গোয়ালন্দ বাজারের তোরাই মোড় এলাকায় এ ঘটনা ঘটে।
৩ ঘণ্টা আগে
লাউয়াছড়া জাতীয় উদ্যানের গভীর বন ছেড়ে অজগর প্রায়ই লোকালয়ে চলে আসছে। শ্রীমঙ্গল ও কমলগঞ্জের বনসংলগ্ন এলাকায় এসব অজগরের দেখা মিলছে। বাড়ির আঙিনা, হাঁস-মুরগির খামার, বাঁশঝাড়, চা-বাগান ও হাওড়ের আশপাশে অজগর পাওয়া যাচ্ছে। এতে স্থানীয় মানুষের মধ্যে আতঙ্ক বাড়ছে।
৩ ঘণ্টা আগে