স্ট্রিম প্রতিবেদক

প্রাথমিক বৃত্তি পরীক্ষার ফল ফাঁসের ঘটনায় মেহতাব কায়েস নামে এক কর্মকর্তাকে সাময়িক বরখাস্ত করেছে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়। তিনি প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের সহকারী মেইনটেন্যান্স ইঞ্জিনিয়ার।
রাষ্ট্রপতির আদেশে শুক্রবার (১০ জুলাই) প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সচিব সাখাওয়াৎ হোসেনের সই করা প্রজ্ঞাপনে তাঁর বিষয়ে এই সিদ্ধান্ত জানানো হয়।
প্রজ্ঞাপনে বলা হয়েছে, ২০২৫ সালের প্রাথমিক বৃত্তি পরীক্ষার ফলাফল কর্তৃপক্ষ প্রকাশ করার আগে ওয়েবপোর্টালে আপলোড করেন মেহতাব কায়েস। যথাযথ নিরাপত্তা প্রটোকল অনুসরণ না করায় তাঁকে সরকারি কর্মচারী (শৃঙ্খলা ও আপিল) বিধিমালা অনুযায়ী অসদাচরণের অভিযোগে সাময়িক বরখাস্ত করা হলো। এই সময়ে তিনি বিধি মোতাবেক খোরাকি ভাতা প্রাপ্য হবেন বলে প্রজ্ঞাপনে বলা হয়েছে।
এর আগে বৃহস্পতিবার (৯ জুলাই) এক অফিস আদেশে বৃত্তি পরীক্ষার ফল ফাঁসের ঘটনা তদন্তে তিন সদস্যের কমিটি করা হয়।
প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের পরিচালক (প্রশাসন) মাহবুবা আইরিনের সইয়ে ওই আদেশে বলা হয়, ২০২৫ সালের প্রাথমিক বৃত্তি পরীক্ষার ফল গত ৮ জুলাই চূড়ান্ত করা হয়। সেই ফলাফল ওয়েবপোর্টালে আপলোডে প্রয়োজনীয় লিংক তৈরির জন্য অধিদপ্তরের সহকারী মেইনটেন্যান্স ইঞ্জিনিয়ার মেহতাব কায়েসকে দায়িত্ব দেওয়া হয়।
এতে আরও বলা হয়, যথাযথ কর্তৃপক্ষ প্রকাশের আগে ওই ফলাফল ওয়েবপোর্টালে আপলোড না করতে মেহতাব কায়েসকে নির্দেশনা দেওয়া হয়। তবে ৯ জুলাই সকাল ১০টায় ঢাকা বিভাগের ৯টি জেলার ফলাফলের লিংক আপলোড করা হয়। অল্প সময়ে সচল থাকলেও ওই লিংক থেকে সাধারণ ব্যবহারকারীরা ফলাফল ডাউনলোড করে এবং সামাজিক যোগাযোগমাধ্যমে তা শেয়ার করে।

.png)

চলতি বছর অষ্টম শ্রেণির শিক্ষার্থীদের জুনিয়র বৃত্তি পরীক্ষা আগামী ৮ ডিসেম্বর সারা দেশে একযোগে শুরু হবে। চলবে ১৫ ডিসেম্বর পর্যন্ত।
২৩ আগস্ট ২০২৬
জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) দ্বিতীয় সমাবর্তন হবে আগামী বছরের ৩০ জানুয়ারি। রোববার (২৩ আগস্ট) বিষয়টি নিশ্চিত করেছেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. রইছ উদ্দিন।
২৩ আগস্ট ২০২৬
দেশের মানহীন বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলো চিহ্নিত করে যথাযথ ব্যবস্থা গ্রহণের কথা বলেছেন শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন। এক্ষেত্রে বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের (ইউজিসি) ভূমিকা গুরুত্বপূর্ণ বলে জানান তিনি।
২২ আগস্ট ২০২৬
রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (রাকসু) প্রতিনিধিদের ব্যঙ্গ করে ‘ভাউচার মেলা’ করেছে ছাত্রদল। রাকসুর তহবিল থেকে তোলা অর্থের ব্যয় দেখাতে ভাউচার জমা না দেওয়ার অভিযোগে শুক্রবার (২১ আগস্ট) রাত পর্যন্ত এই মেলা হয়।
২২ আগস্ট ২০২৬