স্ট্রিম প্রতিবেদক

দেশের উচ্চশিক্ষা ব্যবস্থাকে আধুনিক ও টেকসই করতে বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) জাতীয় কর্মশালা মঙ্গলবার শুরু হচ্ছে। প্রধানমন্ত্রী তারেক রহমান এ কর্মশালার উদ্বোধন করবেন।
সোমবার (১১ মে) বিকেলে ইউজিসি ভবনে সংবাদ সম্মেলনে কমিশনের চেয়ারম্যান মামুন আহমেদ এসব তথ্য জানান। তিনি আরও জানান, ঢাকা বিশ্ববিদ্যালয়ের নওয়াব আলী চৌধুরী সিনেট ভবনে এই কর্মশালা হবে।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে ইউজিসির সদস্য মাছুমা হাবিব বলেন, ‘গ্র্যাজুয়েটদের কর্মসংস্থান ও সফট স্কিল উন্নয়ন, শিল্প-একাডেমিয়া সহযোগিতা এবং বৈশ্বিক প্রতিযোগিতায় সক্ষমতা অর্জন নিয়ে আলোচনা হবে। এছাড়া ডিজিটাল রূপান্তর, কৃত্রিম বুদ্ধিমত্তা সংযোজন, শিক্ষকদের দক্ষতা বৃদ্ধি এবং গবেষণা বৈশ্বিক করার ওপর গুরুত্ব দেওয়া হবে।’
তিনি আরও জানান, অংশগ্রহণকারীদের মতামতের ভিত্তিতে উচ্চশিক্ষা উন্নয়নে বাস্তবায়নযোগ্য নীতিগত পথনকশা বা রোডম্যাপ তৈরি করা হবে।
উদ্বোধনী সেশনে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন এবং প্রধানমন্ত্রীর শিক্ষা-বিষয়ক উপদেষ্টা মাহদী আমিন।
সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে থাকবেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক এ বি এম ওবায়দুল ইসলাম। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে আরও উপস্থিত থাকবেন বুয়েট উপাচার্য এ বি এম বদরুজ্জামান, নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য আবদুল হান্নান চৌধুরী এবং স্টেট ইউনিভার্সিটি অব বাংলাদেশের উপাচার্য অধ্যাপক ড. মো. আখতার হোসেন খান।
দিনব্যাপী এই আয়োজনে দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য, জাতীয় অধ্যাপক, ইমেরিটাস অধ্যাপক, বিশিষ্ট বিজ্ঞানী ও শিক্ষাবিদসহ সরকারের নীতিনির্ধারকরা উপস্থিত থাকবেন। ইউজিসি চেয়ারম্যান বলেন, উচ্চশিক্ষার মানোন্নয়নের লক্ষ্যে প্রয়োজনীয় দিকনির্দেশনা ও সুপারিশে কর্মশালায় পাঁচটি পৃথক সেশন হবে।

.png)

অবসরপ্রাপ্ত বেসরকারি শিক্ষক-কর্মচারীদের পেনশন ও কল্যাণ সুবিধা পেতে আগের মতো আর ভোগান্তি ও হয়রানির শিকার হতে হবে না বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেছেন, বর্তমান সরকারের সময়ে অবসরকালীন সুবিধার টাকা পেতে শিক্ষকদের অফিসে অফিসে ঘুরতে হবে না।
৩ ঘণ্টা আগে
রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে (বেরোবি) একটি বাস মেরামতে প্রায় ২৮ লাখ টাকা খরচ করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। একটি বাস মেরামতে বিপুল পরিমাণ অর্থ ব্যয় নিয়ে শিক্ষার্থীদের মধ্যে ক্ষোভ ও আলোচনা তৈরি হয়েছে।
১৪ আগস্ট ২০২৬
পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (পবিপ্রবি) সিনিয়রদের র্যাগিংয়ে গুরুতর অসুস্থ হয়ে হাবিব নামের এক শিক্ষার্থীকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। বুধবার (১২ আগস্ট) রাতে বিশ্ববিদ্যালয়ের বিজয়-২৪ হলে এ ঘটনা ঘটে।
১৩ আগস্ট ২০২৬
রংপুরের পীরগঞ্জ উপজেলার কুমারপুর উচ্চ বিদ্যালয়ে ৯ জন শিক্ষক ও ৬ জন কর্মচারী থাকার পরও এসএসসি পরীক্ষায় ১৮ জন পরীক্ষার্থীর কেউই পাস করতে পারেনি। একই ইউনিয়নের আরেকটি বিদ্যালয়ের ১৫ পরীক্ষার্থীর ফলও শূন্য।
১০ আগস্ট ২০২৬