স্ট্রিম প্রতিবেদক

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) প্রক্টর অধ্যাপক সাইফুদ্দীন আহমেদ পদত্যাগ করেছেন। তাঁর স্থলাভিষিক্ত হয়েছেন চারুকলা অনুষদের সহযোগী অধ্যাপক মো. ইসরাফিল প্রাং (ইসরাফিল রতন)।
রোববার (১০ মে) দুপুরে অধ্যাপক সাইফুদ্দীন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডা. এ বি এম ওবায়দুল ইসলামের কাছে তাঁর পদত্যাগপত্র জমা দেন।
ব্যক্তিগত কারণ দেখিয়ে পদত্যাগপত্রে সাইফুদ্দীন বলেন, ‘আমার পদত্যাগ আবেদনপত্র জমাদানের তারিখ থেকেই কার্যকর হবে। গত ২০ মাস ধরে এই দায়িত্ব পালন করা এবং বিশ্ববিদ্যালয়ের শৃঙ্খলা রক্ষা ও শিক্ষার্থীদের কল্যাণে কাজ করার সুযোগ পাওয়া আমার গৌরবের বিষয়।’ উল্লেখ্য, ২০২৪ সালের ছাত্র-জনতার অভ্যুত্থানের পর এই দায়িত্ব পেয়েছিলেন তিনি।
বিকেলে বিশ্ববিদ্যালয় প্রশাসন চারুকলা অনুষদের গ্রাফিক ডিজাইন বিভাগের সহযোগী অধ্যাপক মো. ইসরাফিল প্রাংকে (ইসরাফিল রতন) ভারপ্রাপ্ত প্রক্টর হিসেবে নিয়োগ দেয়। ইসরাফিল রতন এর আগে সহকারী প্রক্টর হিসেবে দায়িত্ব পালন করছিলেন।
ভারপ্রাপ্ত রেজিস্ট্রার মুনসী শামস উদ্দিন আহম্মদ স্বাক্ষরিত নিয়োগপত্রে জানানো হয়, প্রচলিত নিয়মে ১০ মে থেকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত মো. ইসরাফিল প্রাংকে ভারপ্রাপ্ত প্রক্টর হিসেবে নিয়োগ দিয়েছেন উপাচার্য। বিধি অনুযায়ী এই পদের সব ধরনের ভাতা ও সুযোগ-সুবিধা পাবেন তিনি। তবে কর্তৃপক্ষ যেকোনো সময় এই নিয়োগ বাতিল করার ক্ষমতা রাখে।

.png)

অবসরপ্রাপ্ত বেসরকারি শিক্ষক-কর্মচারীদের পেনশন ও কল্যাণ সুবিধা পেতে আগের মতো আর ভোগান্তি ও হয়রানির শিকার হতে হবে না বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেছেন, বর্তমান সরকারের সময়ে অবসরকালীন সুবিধার টাকা পেতে শিক্ষকদের অফিসে অফিসে ঘুরতে হবে না।
৩ ঘণ্টা আগে
রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে (বেরোবি) একটি বাস মেরামতে প্রায় ২৮ লাখ টাকা খরচ করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। একটি বাস মেরামতে বিপুল পরিমাণ অর্থ ব্যয় নিয়ে শিক্ষার্থীদের মধ্যে ক্ষোভ ও আলোচনা তৈরি হয়েছে।
১৪ আগস্ট ২০২৬
পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (পবিপ্রবি) সিনিয়রদের র্যাগিংয়ে গুরুতর অসুস্থ হয়ে হাবিব নামের এক শিক্ষার্থীকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। বুধবার (১২ আগস্ট) রাতে বিশ্ববিদ্যালয়ের বিজয়-২৪ হলে এ ঘটনা ঘটে।
১৩ আগস্ট ২০২৬
রংপুরের পীরগঞ্জ উপজেলার কুমারপুর উচ্চ বিদ্যালয়ে ৯ জন শিক্ষক ও ৬ জন কর্মচারী থাকার পরও এসএসসি পরীক্ষায় ১৮ জন পরীক্ষার্থীর কেউই পাস করতে পারেনি। একই ইউনিয়নের আরেকটি বিদ্যালয়ের ১৫ পরীক্ষার্থীর ফলও শূন্য।
১০ আগস্ট ২০২৬